এক্সপ্লোর

New Web Series: গোপন রহস্যের পর্দা ফাঁস করতে আসছে 'ভাগাড়', দেখুন কারা অভিনয় করছেন

গোপন রহস্যের পর্দা ফাঁস করতে আসছে 'ভাগাড়', দেখুন কারা অভিনয় করছেন

ওয়েব সিরিজ ভাগাড়

1/10
২০১৮ সালে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা। সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন।

2/10
তারপর থেকেই কার্যত ভীতু, মেরুদণ্ডহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার স্ত্রী পুষ্প। পুরুষত্বে যে বড় অভাব পরেশের মধ্যে। তাই স্বামীর সামনেই পাড়ার কানা বাপির সঙ্গে শারীরিক মিলনে দ্বিধাবোধ করে না সে।

3/10
ঘটনায় ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় পরেশ। সব জ্বালা জুড়োতে একদিন তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু সে যে বড় ভীতু।

4/10
একাধিকবার চেষ্টা করে আত্মহত্যা করার। আর তার সমস্ত চেষ্টা পর-পর ব্যর্থ হতে থাকে। সেই সময়ই তার চোখে পড়ে খবরের কাগজের একটি প্রতিবেদন। এক ব্যক্তি সুপারি কিলার দিয়ে নিজেই নিজেকে খুন করার সুপারি দিয়েছে।

5/10
৫০ হাজার টাকার বিনিমনে বেছে নিয়েছে 'সহজ মৃত্যুর রাস্তা'। সে খোঁজ করতে থাকে সুপারি কিলারের। অন্যদিকে, জনপ্রিয় ইউটিউবার অনির্বাণ তার নিজস্ব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গিয়ে খোঁজ পায় এক জাল বেবিফুড কারখানার।

6/10
সেই কারখানার মালিক ইকবাল শাহেরিয়াকে দেখেই চমকে ওঠে সে। মনে পড়ে যায় তার, এই ইকবাল শাহেরিয়া তো আসলে নোনাডাঙা ভাগাড় কাণ্ডে পচা মাংসের কারবারে গ্রেফতার হওয়া কুখ্যাত সমাজবিরোধী ইদ্রিস আলি। সে একদিকে যেমন সুপারি কিলার। তেমনই গোপনে চলে তার জাল বেবিফুডের ব্যবসা।

7/10
এদিকে তার কাছেই নিজেকে খুনের সুপারি দিতে আসে পরেশ। মৃত্যুর রফা হয় ৫০ হাজার টাকায়। মৃত্যুর আগে শেষ খাওয়া খেয়ে নিতে ফুটপাথের এক হোটেলে ঢোকে সে। সেখানেই পরেশকে লক্ষ্য করে গুলি চালায় ইকবালের গুন্ডারা। কিন্তু গুলি গিয়ে লাগে অন্য এক ব্যক্তির গায়ে। চোখের সামনে অন্য এক ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখতে গিয়ে মৃত্যু কতটা ভয়ঙ্কর তা টের পায় পরেশ। তার মন বদলে যায়। এখন মরতে নয় বাঁচতে চায় সে। কী হবে এবার?

8/10
একদিকে পরেশের পিছনে পড়ে গিয়েছে সুপারি কিলার। অন্যদিকে, অনির্বাণকে সামলাতে মাঠে নামেন ইনস্পেক্টর লাহা। জাল বেবিফুডের ভিডিও ফুটেজ যদি একবার সামনে আসে, তাহলে অনেকের মুখোশ খুলে যাবে। কী হবে এবার?

9/10
অনির্বাণ কি পারবে ইকবাল ও লাহার সমস্ত পরিকল্পনা ফাঁস করতে? কীভাবে ঘটেছিল ভাগাড় কাণ্ড?  সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার।

10/10
সব্যসাচী, ঐন্দ্রিলা ছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য, সুমন্ত মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে, অগাস্ট মাসের শেষে দেখা যাবে এই ওয়েব সিরিজ।

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget