Make Up And Eyes:মেক আপ করতে ভালোবাসেন? কিন্তু মেক আপের সময় চোখের সুরক্ষার দিকটা কতটা নজরে থাকে?বেশিরভাগ সময়ই মেক আপের সময় অনেকেই চোখের সুরক্ষার কথা খেয়াল করেন না।
Written By : ABP Ananda | Updated at : 25 May 2023 09:05 PM (IST)
মেক আপ করেন? চোখের ক্ষতি আটকাতে কী করবেন?
1/7
পুরনো, শুকিয়ে যাওয়া মেক আপ সামগ্রী ব্যবহার না করাই ভাল। বিশেষত Mascara, Eye Liner জাতীয় মেক আপের ক্ষেত্রে নতুন সামগ্রী কিনে নেওয়া দরকার।
2/7
বেশিরভাগ সময়ই মেক আপের সময় অনেকেই চোখের সুরক্ষার কথা খেয়াল করেন না। এর ফল মারাত্মক হতে পারে, হুঁশিয়ার করছেন বিশেষজ্ঞরা।
3/7
চোখের ক্ষতি এড়াতে কী কী করতে হবে? যে ব্রাশ দিয়ে মেক আপ করেন, সেটি নিয়মিত পরিষ্কার করা দরকার। শুধু জল নয়, ব্রাশ স্যানিটাইজ করার পদ্ধতি রয়েছে।
4/7
প্রত্যেক বার মেক আপ শুরুর আগে ভাল করে হাত স্যানিটাইজ করে নেওয়া দরকার।
5/7
চোখ বা ত্বকে কোনও সংক্রমণ হয়ে থাকলে সেটি থেকে সেরে ওঠার পর অবশ্য়ই মেক আপের সামগ্রী বদলে ফেলা দরকার।
6/7
গ্লিটারি আই মেক আপ ব্যবহার না করাই ভাল। কারণ Glitter চোখে ঢুকে গিয়ে অসুবিধা তৈরি করতে পারে।
7/7
সবচেয়ে জরুরি, নিজের মেক আপ সামগ্রী অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। এখান থেকে কনজাংটিভাইটিস বা 'পিঙ্ক আই' জাতীয় সমস্যার আশঙ্কা তৈরি হয়।