রাতভর কলকাতায় ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টি। আগাম সতর্কতায় বন্ধ আজ রাত পর্যন্ত বন্ধ কলকাতা বিমানবন্দর। বন্ধ ভুবনেশ্বর বিমানবন্দরও।
5/14
মৌসম ভবন সূত্রে খবর, ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৪০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে। সকাল ১০টা নাগাদ ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে ইয়াস। দিঘা থেকে ৯০ কিমি দূরে রয়েছে ইয়াস। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।
6/14
আছড়ে পড়ার আগেই প্রভাব দেখাতে শুরু করেছে ইয়াস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। সবথেকে বেশি প্রভাব পড়ার কথা পূর্ব মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7/14
দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে উত্তাল সমুদ্র। আশপাশের গ্রামগুলোতে জল ঢোকার সম্ভাবনা। আতঙ্কিত গ্রামবাসীর
ঝড়ের দাপট থেকে বাঁচাতে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে ট্রেন।
10/14
উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ধামাখালিতে রাতভর বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। কলাবতী নদীতে জলস্তর বাড়লে ন্যাজাট-সহ বিভিন্ন জায়গায় দুর্বল নদী বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
11/14
বেলা ১২টা নাগাদ ওড়িশার ধামড়া ও বালেশ্বরের মাঝে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল ৬টা নাগাদ বালেশ্বর থেকে ১৪০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান। হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে। লাগাতার তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া।
12/14
ভোর থেকেই উত্তাল দিঘার সমুদ্র। ঘূর্ণিঝড় আসার আগেই প্রবল বেগে হাওয়া বইছে। বৃষ্টি হচ্ছে। দিঘা ও আশপাশের এলাকা থেকে বাসিন্দা ও স্থানীয় হোটেল থেকে সমস্ত কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।