এক্সপ্লোর

Space Science: ঘুরতে ঘুরতে কাছে এসে পড়েছিল, গ্রহকে গিলে খেল নক্ষত্র, পৃথিবীরও কি একই ভবিতব্য!

Science News: আয়তনে বৃহস্পতির চেয়েও বড়। সেই গ্রহকেই গিলে খেল নক্ষত্র। স্তম্ভিত বিজ্ঞানীরা।

ছবি: নাসা।

1/10
খাদ্য-খাদক সম্পর্কের ব্যাপারে ওয়াকিবহাল আমরা সকলেই। দুর্বলকে গিলে ফেলে সবলের বেঁচে থাকার তত্ত্বও মোটামুটি জানি আমরা। তবে পৃথিবীর বুকে বাস্তুতন্ত্রের ক্ষেত্রেই শুধু এই তত্ত্ব খাটে না। মহাজাগতিক কর্মকাণ্ডও যে এই নীতি মেনেই ঘটে চলে, এ বার হাতেনাতে তার প্রমাণ মিলল।

2/10
কারণ মহাশূন্য বৃহদাকার এক গ্রহকে গিলে ফেলতে দেখা গেল সুবিশাল এক নক্ষত্রকে। শক্তিশালী টেলিস্কোপে বিষয়টি ধরা পড়েছে। আর তাতেই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে প্রমাদ গুনতে শুরু করেছেন বিজ্ঞানীরা।

3/10
আমাদের সৌরজগৎ যেমন গড়ে উঠেছে সূর্যকে কেন্দ্র করে, মহাশূন্যে এমন একাধিক সৌরজগতের অস্তিত্ব রয়েছে বলে ইতিমধ্যেই প্রমাণিত। আর তাতেই সূর্যের মতো এক নক্ষত্রের পেটে চলে যেতে দেখা গেল এক গ্রহকে।

4/10
আকাশগঙ্গা ছায়াপথের চাকতিতে অবস্থিত এক নক্ষত্রই এই কাণ্ড ঘটিয়েছে। পৃথিবী থেকে দূরত্ব প্রায় ১২ হাজার আলোকবর্ষ। আকিলা নক্ষত্রপুঞ্জের কাছাকাছি অবস্থান। বৃহস্পতির থেকে আয়তনে ১০ গুণ বড় এক গ্রহকে গিলে ফেলেছে নক্ষত্রটি।

5/10
একাধিক শক্তিশালী টেলিস্কোপ এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র NEOWISE মহাকাশযান থেকে বিষয়টি ধরা পড়েছে।গবেষণায় যুক্ত ছিলেন MIT-র জ্যোতির্পদার্থবিদ কিশলয় দে।

6/10
দেখা গিয়েছে, সূর্য এবং বুধের মধ্যে যে দূরত্ব, তার চেয়েও কম দূরত্বে একটি গ্রহ ওই নক্ষত্রটিকে প্রদক্ষিণ করছিল। কিন্তু ক্রমে ফুলেফেঁপে উঠছিল নক্ষত্রটি। রক্তবর্ণ হয়ে উঠছিল। তাতে চক্কর কাটতে থাকা গ্রহের সঙ্গে  দূরত্ব কমছিল ক্রমশই।

7/10
এ ভাবে চলতে চলতে একসময় গ্রহটি একেবারে নক্ষত্রটির গায়ে গায়ে এসে পড়ে। তার পর হঠাৎই নক্ষত্রটির গর্ভে হারিয়ে যায় গ্রহটি। অবশিষ্ট হিসেবে শুধু পড়ে থাকতে দেখা যায় ধুলো।

8/10
মহশূন্যে দুই নক্ষত্রের পরস্পরের সঙ্গে মিশে যাওয়া বা ধাক্কা লাগার ঘটনা নতুন নয়। প্রথমে তেমনই ঘটনা বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু সাধারণত তার প্রভাব হয় ব্যাপক। এ ক্ষেত্রে শুধুমাত্র ধুলো পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বিজ্ঞানীদের।  বিভিন্ন টেলিস্কোপ এবং কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ঘেঁটে দেখা যায়, আসলে একটি গ্রহকে গিলে গবেষণাটি প্রকাশ করা হয়েছে।

9/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, রাক্ষুসে ওই নক্ষত্রটি আসলে বার্ধক্যে পৌঁছে গিয়েছিল। ভিতরের জ্বালানি শেষ হতে বসেছিল প্রায়। ফলে ফেঁপে উঠছিল আয়তনে। উজ্জ্বল হয়ে উঠছিল আরও। সেই সময়ই গ্রহটি কাছাকাছি এসে পড়ায় সেটিকে গিলে নেয় ওই নক্ষত্র। এই ঘটনাটিকে আপাতত ZTF SLRN-2020 নামে উল্লেখ করছেন বিজ্ঞানীরা।

10/10
হাতেনাতে এমন প্রমাণ পেয়ে অবশ্যই উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। কিন্তু এই ঘটনা পৃথিবীর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। কারণ আগামী ৫০০ কোটি বছরে সূর্যেরও আয়ু শেষ হবে। সেই সময় বুধ, শুক্র, পৃথিবীর পরিণতিও একই হবে বলে মত বিজ্ঞানীরা। পৃথিবী আবার বৃস্পতির থেকে আয়তনে ছোট। ফলে নিমেষেই সূর্যের পেটে ঢুকে যাবে বলে আশঙ্কা।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget