এক্সপ্লোর

Science News: কেন ঘুমাই আমরা, উত্তর সহজ নয় মোটেই

Sleeping: কেন ঘুম পায় আমাদের, সম্ভাবনার কথা উঠে এলেও, আসল কারণ নিয়ে ধন্দ।

ছবি: পিক্সাবে।

1/12
জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কেটে যায় আমাদের। পর্যাপ্ত ঘুম না হলে গোটা দিন অস্বস্তি থাকে শরীরে এবং মনে। স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ে।

2/12
প্রত্যেক মানুষেরই পর্যাপ্ত ঘুম হওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরাও। কিন্তু কেন ঘুমাই আমরা?  কী বলছে বিজ্ঞান?

3/12
কেন ঘুম হয় আমাদের, তার নির্দিষ্ট উত্তর নেই বিজ্ঞানের কাছেও। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী মাইকেল হালাসা তাই অকপট, “সত্যিই লজ্জাজনক বিষ। খাওয়া-দাওয়া, প্রজননের মতোই গুরুত্বপূর্ণ ঘুম। কিন্তু কেন ঘুম হওয়া প্রয়োজন, জানি না আমরা।”

4/12
জেগে থাকলে যেমন সতর্ক, সচেতন থাকি আমরা, ঘুমিয়ে পড়লে তা হয় না। বরং ওই সময় মস্তিষ্ক একরকম ভাবে অফলাইন হয়ে যায়।

5/12
ঘুমের নেপথ্য কারণ নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে। এর মধ্যে কোনওটিই একেবারে নিখুঁত নয়, তবে অধিকাংশ বিজ্ঞানীদের মতে, মস্তিষ্ক যাতে নিজে নিজেকে চিনতে পারে, তার জন্যই ঘুম প্রয়োজন। এই প্রক্রিয়াকে তাঁরা প্লাস্টিসিটি বলেন।

6/12
ঘুম যে অবশ্য প্রয়োজন, তা খাতায়-কলমে প্রমাণিত। দুই থেকে তিন সপ্তাহ অনিদ্রায় কাটলে ইঁদুর এমনিতেই মারা যায়। ইউনিভার্সিটি অফ শিকাগোর গবেষণায় বিষয়টি উঠে এসেছে। যদিও মানুষের উপর এমন পরীক্ষা হয়নি আজ পর্যন্ত।

7/12
২০১৪ সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছিল, ২৪ ঘণ্টা ঘুম না হলেই অনেকের হ্যালুশিনেশন হয়, স্কিৎফ্রেনিয়া রোগীর মতো আচরণ করতে শুরু করেন।

8/12
কেন ঘুম হয় আমাদের, আলাদা করে তা পরীক্ষার উপায় নেই। যে কারণে অনিদ্রায় ভোগা রোগীদের নিরীক্ষণ করেই সমাধানসূত্র বের করার চেষ্টা হয়।

9/12
বিজ্ঞানীদের অধিকাংশের মতে, ঘুম পুরোপুরি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। নিউরনের নেটওয়র্ক সংযুক্ত ভাবে কাজ করে ঘুম পায়, আর প্রত্যেকে আলাদা ভাবে কাজ করলে জেগে ওঠেন মানুষ।

10/12
কারও কারও মতে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ঘুম। এর নেপথ্যে যে তথ্য উঠে এসেছে তা হল, সারাদিনের পর অপ্রয়োজনীয় তথ্য বর্জ্যস্বরূপ বের করে দেয় মস্তিষ্ক। এর ফলে সকালে ঘুম থেকে উঠে তরতাজা লাগে।

11/12
বিজ্ঞানীদের আর একটি অংশের মতে, মস্তিষ্কের কানেক্টিভিটি এবং প্লাস্টিসিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঘুমের। প্লাস্টিসিটি অর্থাৎ সদ্য ঘটা কোনও ঘটনাকে স্মৃতিতে বন্দি করে রাখা, যা পরবর্তী কালে তথ্য হিসেবে কাজে লাগে এবং সেই নিরিখে আমাদের আবেগ কাজ করে।  কানেক্টিভিটি অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মস্তিষ্কের প্রত্যেক অংশের মধ্যে সংযোগরক্ষা। তবে পুরোটাই অনুমান। কেন ঘম হয়, সে নিয়ে সুনিশ্চিত ভাবে কোনও ধারণায় পৌঁছনো সম্ভব হয়নি আজও।

12/12
image 12
image 12

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget