তিনি চান, ওই ভিডিও শেয়ার করা এবার বন্ধ হোক, লাগাতার সমালোচনার হাত থেকে একটু রেহাই দেওয়া হোক তাঁকে।
2/11
আলিশা ক্ষমা চেয়ে বলেছেন, কাউকে আঘাত দেওয়ার জন্য ও কাজ করেননি তিনি। তবে ভবিষ্যতে নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাবেন।
3/11
দিল্লির কলেজছাত্রী আলিশা সিনেমায় নামতে চান। তবে তাঁর দাবি, পরিচিতি পাওয়ার জন্য ওই ভিডিও বানাননি তিনি।
4/11
তবে সকলে যে বিরোধিতা করেছেন এমন নয়। ওঁর প্রশংসাও করেছেন অনেকে। কিন্তু বেশিরভাগেরই ওঁর পোশাক আর ছেলেদের জড়িয়ে ধরায় তুমুল আপত্তি।
5/11
আলিশা বলেছেন, তিনি চেয়েছিলেন, ইদের দিন সম্প্রীতির বার্তা দেবেন, বোঝাবেন, নারী পুরুষে কোনও ভেদ নেই। কিন্তু বুঝতে পারছেন না, লোকজন এত চটে গেল কেন।
6/11
বাড়ির লোক তাঁকে বাইরে বার হতে বারণ করেছে। নানা লোকে বলছে নানা কথা। সোশ্যাল মিডিয়ায় উড়ে এসেছে একের পর এক বিরূপ মন্তব্য।
7/11
আলিশার বক্তব্য, ওই ভিডিও তাঁকে সমস্যায় ফেলেছে।
8/11
ভিডিওয় দেখা যাচ্ছে, আলিশার আলিঙ্গন পেতে লাইন করে দাঁড়িয়েছেন তরুণরা। তিনি হাসিমুখে তাঁদের আলিঙ্গন করছেন একে একে।
9/11
তরুণীর নাম আলিশা মালিক। তিনি চেয়েছিলেন ইদের ঘটনার ছবি ইউটিউবে দিতে। কিন্তু তার আগেই কেউ ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়।
10/11
সব্বাই বলছে, মেয়েকে সামলেসুমলে রাখো। বারবার এ কথা শুনে ডিপ্রেশনে ভুগছেন তাঁর মা। বাধ্য হয়ে প্রকাশ্যে এসেছেন ইসলাম ধর্মাবলম্বী ওই তরুণী। নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
11/11
ইদের দিন ছেলেদের আলিঙ্গন করে বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ইসলাম ধর্মের উলেমারা তাঁর আচরণে ক্ষুব্ধ। আত্মীয়স্বজন ও পরিবারের লোকজনও খড়গহস্ত তাঁর ওপর।