এক্সপ্লোর

Arandhan Festival : ভাদ্র সংক্রান্তিতে অরন্ধন উৎসব, বাঙালির পাতে পান্তা-ইলিশ, কেন করা হয় এই পুজো?

সাপের উপদ্রবের হাত থেকে নিস্তার পাবার জন্যই এই পুজোর প্রচলন। রান্না পুজোকে অনেকে দেবী মনসার আরাধনাও বলে থাকেন।  

কলকাতা : ভাদ্র মাসের সংক্রান্তি মানেই বাংলার ঘরে ঘরে অরন্ধন ব্রত। মূলত পশ্চিমবঙ্গীয় পরিবারগুলিতে অরন্ধন পুজোর বেশি প্রচলিত। একে অরন্ধন বা রান্না পুজো বা উনুন পুজোও বলা হয়ে থাকে। ভাদ্র মাসের সংক্রান্তির দিন এই ব্রতপালন হয়।  পরিবারের মঙ্গলকামনায় অনেক বাড়িতেই উনুন জ্বলে না। আগের দিন করে রাখা হয় রান্না। পর দিন পাত পেড়ে তা খাওয়া হয়। তার আগে উনুন পুজো হয় রান্নাঘরে। কেউ কেউ বলেন, পরিবারের সৌভাগ্যকামনায় ও সাপের উপদ্রবের হাত থেকে নিস্তার পাবার জন্যই এই পুজোর প্রচলন।  রান্না পুজোকে অনেকে দেবী মনসার আরাধনাও বলে থাকেন।  

ঘটি বাড়িতে একে রান্না পুজোও বলে। গ্রাম বাংলায় সাপের দেবী মনসাকে উদ্দেশ্য করে এই পুজো করা হয়  ভাদ্রমাসব্যাপী।  ধরে। ড. শীলা বসাকের লেখা বাংলার ব্রতপার্বণ বই থেকে জানা যায়, রান্নাপুজো দুভাবে হয়। 'ইচ্ছা রান্না' এবং 'বুড়ো রান্না"। অনেকে ভাদ্র মাসের মঙ্গলবার বা শনিবার দিন "ইচ্ছা রান্না' ব্রতপালন করে। আর 'বুড়ো রান্না ব্রত হয় ভাদ্রমাসের সংক্রান্তির দিন। সন্ধেবেলা মনসা পুজো করে রাত্রে নতুন হাঁড়িতে শুদ্ধ কাপড়ে মনসার উদ্দেশে রান্না করা হয়। তারপর সেই ভাত সারারাত জলে ভিজিয়ে রাখতে হয়। পরদিন তা খাওয়া হয়। 

অরন্ধন ব্রতে জলে ভেজানো ভাতের সঙ্গে আরও কিছু আকর্ষণীয় পদ রান্না করার রীতি রয়েছে।  ইলিশ মাছ, চিংড়ি মাছ রান্না হয় সাধ্য অনুসারে। এছাড়াও ওলভাজা, টক, কচুশাকের তরকারি রান্না হয়। পরের দিন এই বাসি ভাত, তরকারি, মাছকে প্রসাদ হিসেবে খাওয়া হয়। শুধু নিজের পরিবারে নয়, আত্মীয়-স্বজন ও পাড়া, প্রতিবেশীদের খাওয়ানোর রীতি আছে।  এই পুজো বা ব্রতের বিধিনিষেধ আছে অনেক। পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে শ্রাবণ সংক্রান্তিতে অরন্ধন হয়। বাংলাদেশে আবার মনসা পুজোর সময়টা আলাদা। ৫ শ্রাবণ থেকে সংক্রান্তি পর্যন্ত বাংলাদেশে মনসা পুজো করা হয়।

কোনও বাড়িতে ব্রত চলাকালীন কোনও মৃত্যু বা বাধা সৃষ্টি হলে, আর এই ব্রত করা যায় না।

মনসা পুজোর রীতি : উনুনে মনসার ডাল রেখে দুধ দিয়ে ডালটিকে স্নান করানো হয়। এইভাবে মনসাপূজা করা হয়। আবার কোথাও মনসার প্রতিমা গড়েও পুজো করা হয়।       

আরও পড়ুন :

জীবনে এই কাজগুলি করলে নরক যন্ত্রণা নিশ্চিত ! বলছে গরুড় পুরাণ

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget