এক্সপ্লোর

Ayodhya Ram Mandir : প্রাণ-প্রতিষ্ঠার আগে সামনে এল রাম লালার মূর্তি

Arun Yogiraj : ৫১ ইঞ্চির এই মূর্তি তৈরি করেছেন মহীশুরের শিল্পী অরুণ যোগীরাজ। কালো পাথরে মূর্তিটি তৈরি করা হয়েছে।

নয়াদিল্লি : অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগ গতকালই স্থাপন করা হয় প্রভু রামের মূর্তি। সেই ছবি আজ সকালে শেয়ার করেন কেন্দ্রীয়মন্ত্রী শোভা করন্দলাজে। যাতে রামের পাঁচ বছরের শিশু মূর্তি দেখা যাচ্ছে। ৫১ ইঞ্চির এই মূর্তি তৈরি করেছেন মহীশুরের শিল্পী অরুণ যোগীরাজ। কালো পাথরে মূর্তিটি তৈরি করা হয়েছে।

 

অযোধ্য়ায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ অগ্নিকুণ্ড হবে। শুরু হবে অগ্নি উপাসনা। ২১ বৈদিক বিধিতে হবে পুজো। ইতিমধ্য়েই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে। চলছে রামায়ণ পাঠ। উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়াকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য় খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য় বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবে। 

মন্দিরে অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে ১২ জানুয়ারি থেকে। ২২ জানুয়ারি, প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণ প্রতিষ্ঠার মূল কাজ করবেন লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বাধীন একদল পুরোহিত।

এই পরিস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে একাধিক নিয়ম-নীতি মেনে চলছেন প্রধানমন্ত্রী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, মেঝেতে একটি চাদর বিছিয়ে ঘুমাচ্ছেন প্রধানমন্ত্রী। শুধুমাত্র ডাবের জল পান করছেন। 

এদিকে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে সব পথ গিয়ে মিশছে অযোধ্যায়। জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ভক্তরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়। লখনউ থেকে অযোধ্যায় যাওয়ার পথে, এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ভোটের আগে দেশের নজরে এখন অযোধ্যাকাণ্ড ! সোমবার নতুন রাম মন্দিরের উদ্বোধন। তার আগে এখনই যেন উৎসব নগরীতে পরিণত হয়েছে সরয়ূপাড়ের প্রাচীন শহর। লেজার আলোর দ্যুতি, জয় শ্রীরাম রব আর কাতারে কাতারে ভক্তের আনাগোনা, অযোধ্যা এখন রাম-আবেগের পূর্ণকুম্ভ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget