এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: অযোধ্যার মন্দিরে রামলাল্লার পাশে কেন থাকবেন না সীতা? 

Ram Lalla In Ayodhya Ram Temple: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, মন্দির কমপ্লেক্সের গর্ভগৃহে যেখানে রাম লল্লা অবস্থান করবেন, সেখানে মাতা সীতার মূর্তি থাকবে না।

২০২৪ এ ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। সেদিনই গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে রামলাল্লাকে। সারা দেশের নজর এখন সেই মন্দিরের দিকে। যুদ্ধকালীন তৎপরতায় সেজে উঠছে রাম জন্মভূমি। ৭০০ একর জমির উপর নির্মাণ করা হচ্ছে বিশাল রাম মন্দির। 

মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ । নানা প্রদেশ থেকে আসছে রামমন্দির সাজিয়ে তোলার উপকরণ। বিভিন্ন রাজ্য, এমনকী বিদেশ থেকেও আসছে রামলালার জন্য উপহার।  উপহার আসছে সীতার জন্মভূমি মিথিলা থেকেও। কিন্তু রামজন্মভূমির সেই মন্দিরেই নাকি থাকবে না সীতার মূর্তি। কিন্তু যেখানে রাম, সেখানে সীতা থাকবেন না কেন? ভক্তদের মনে প্রশ্ন থাকতেই পারে। সীতা ছাড়া রামের পুজো সম্পন্ন হয় কি? প্রশ্ন অনেক ভক্ত মনে। 

অযোধ্যায় রামলাল্লার মূল মন্দির ছাড়াও আরও ৭টি মন্দির তৈরির কাজ চলছে। এর মধ্যে রয়েছে  গুরু ব্রহ্মঋষি বশিষ্ঠ, ব্রহ্মঋষি বিশ্বামিত্র, মহর্ষি বাল্মীকি, অগস্ত্য মুনি, নিষাদরাজ এবং মাতা শবরীর মন্দির। এই মন্দিরগুলির কাজ শেষ হতে হতে  ২০২৪ সালের শেষ অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু রামের মন্দিরে রামলাল্লার পাশে কেন থাকবেন না সীতা? 

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, মন্দির কমপ্লেক্সের গর্ভগৃহে যেখানে রাম লল্লা অবস্থান করবেন, সেখানে মাতা সীতার মূর্তি থাকবে না। এখানে শুধু রামলাল্লার মূর্তি স্থাপন করা হবে। কারণ এখানে রামলাল্লা মানে শিশু রাম। এই মূর্তি পাঁচ বছরের ছেলের আদলে তৈরি হচ্ছে। তার মানে, এটি হবে ঈশ্বরের এমন একটি রূপ যেখানে তাঁর বিয়ের বয়স হয়নি। 

আইনের চোখে কে রামলাল্লা ?

অযোধ্যার যে জমি নিয়ে বছরের পর বছর ধরে মামলা চলে এসেছে আইনের খাতাতেও তাঁর  মালিক রামলাল্লা। রামলাল্লা হল অযোধ্যার দেবতা। ভগবান রামের শিশুরূপ। ভারতীয় আইন অনুযায়ী, হিন্দু দেবতা অভিযোগ দায়ের করতে পারেন। আবার হিন্দু দেবতার বিরুদ্ধেও আইনি লড়াই লড়া যেতে পারে। অযোধ্যা-মামলাতেও এই আইন অনুযায়ী অযোধ্যার দেবতা রামলাল্লা বিরাজমান অর্থাৎ ভগবান রামের শিশুরূপকেই বাদী পক্ষ হিসেবে ধরা হয়। তবে দেবতা হলেও আইনের চোখে রামলাল্লা নাবালকই। কারণ, তিনি ভগবান রামের শিশুরূপ।অযোধ্যা-মামলায় প্রথমে রামলাল্লার প্রতিনিধিত্ব করতেন বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন কার্যকরী সভাপতি দেওকী নন্দন আগরওয়াল। ১৯৮৯ সালে তাঁর হাত ধরেই রামলাল্লার মামলা শুরু হয়। 

তাই শিশুরামের পাশে এখানে সীতা নেই। তুলসীদাস  রচিত রামচরিতমানসে রাম-সীতার কথা বলতে গিয়ে বলা হয়েছে, সীতার বয়স যখন ১৮ , তখন রামের বয়স ২৭।  

আরও পড়ুন : 

শ্রীরাম ও মোদির কাটআউটে সাজল অযোধ্যা, উচ্ছ্বসিত জনতাকে হাত নেড়ে অভিবাদন প্রধানমন্ত্রীর, দেখুন ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget