এক্সপ্লোর

Ganesh Chaturthi 2023 : আগামী সপ্তাহে গণেশ চতুর্থী, সম্পত্তি কেনাবেচার জন্য তৈরি হচ্ছে বিশেষ যোগ, জেনে নিন শুভ সময়

Ganesh Chaturthi Celebration: গণেশ চতুর্থীতে সোনা, রুপো, গাড়ি, জমির মতো মূল্যবান জিনিস ক্রয় করা ভাল মনে করা হয়।

কলকাতা :  গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023) দিয়ে শুরু হচ্ছে উৎসবের মরসুম। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর পড়েছে চতুর্থী তিথি। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে সারা দেশে পালিত হয় গণপতি বন্দনা। এবছর দুদিন ধরে চতুর্থী পড়ায়, অনেকেই ধন্দে। কবে পুজো করবেন ? পঞ্জিকা বলছে, এবার চতুর্থী তিথি দু-দিন ধরে। (Ganesh Chaturthi Celebration) কিন্তু যেহেতু ১৯ তারিখ সূর্যোদয় হচ্ছে চতুর্থী তিথিতে, তাই ওইদিনই পুজো করবেন বেশিরভাগ মানুষ। 

মানুষের বিশ্বাস, গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত, গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হয়।  এই সময় তৈরি হয় অনেকগুলি শুভ যোগ। নানা ক্ষেত্রে বিনিয়োগের জন্য এই সময়টা খুব ভাল।  বিভিন্ন রাশির জাতকদের ক্ষেত্রে এই সময়টা ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের জন্য শুভ। (festival) 

গণেশ চতুর্থীর শুভ যোগ : 

গণেশ চতুর্থীতে সোনা, রুপো, গাড়ি, জমির মতো মূল্যবান জিনিস ক্রয় করা ভাল মনে করা হয়। এই বছর, গণেশ চতুর্থীতে একটি খুব শুভ যোগ তৈরি হচ্ছে । এই সময় কেনাকাটা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হবে। এই সময়ে জিনিসপত্র কিনলে তা সুফল বয়ে আনবে। এই বছর গণেশ চতুর্থীর দিনে, স্বাতী এবং বিশাখা নক্ষত্র, রবি যোগের সংমিশ্রণ ঘটছে। বিশ্বাস করা হয়, ভগবান গণেশ স্বাতী নক্ষত্রে এবং সিংহ রাশিতে জন্মগ্রহণ করেছিলেন। আর গণেশ যেহেতু সম্পদের দেবতা, সিদ্ধিদাতা, তাই তাঁর জন্মক্ষণে সম্পদ ক্রয়ন করা শুভ। 

কোন সময়ে ক্রয় করবেন ? 

এবার 19 সেপ্টেম্বর, গণেশ চতুর্থী অনেক দিক থেকেই বিশেষ।  চতুর্থীর দিন নতুন ব্যবসা শুরু করা যায়। বাড়ি, যানবাহন, গহনা, সম্পত্তি কেনা বা ফ্ল্যাট বুক করার জন্য টোকেন মানি দেওয়ার জন্য শুভ। তাছাড়া ১৯  সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে গণপতির পুজোর সময়,  পার্সোনাল লোন নিতে পারেন। 

 গাড়ি কেনার ভাল সময়: 

২০ সেপ্টেম্বর  ২.৫৯ PM - ৬.০৯ পর্যন্ত
২১ সেপ্টেম্বর 2023 সকাল ৬.০৯ থেকে ২.১৪ পর্যন্ত
২৫ সেপ্টেম্বর 2023 বেলা ১১.৫৫ থেকে পরদিন ভোর ৫ টা পর্যন্ত
২৭ সেপ্টেম্বর 2023 সকাল ৬.১২ থেকে রাত ১০.১৮

গণেশ উৎসবের ১০ দিনের মধ্যে কেনাকাটার গুরুত্ব

কোনও শুভ কাজ শুরু করার আগে যদি গণেশের পূজা করা হয়, তাহলে সেই কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হয় বলে মানুষের বিশ্বাস। গণপতি উৎসবের দশদিন ঘরে ঘরে বাপ্পার পুজো হয়। এমন পরিস্থিতিতে শুভ জিনিস কিনলে ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। সৌভাগ্য ও সুফল অর্জিত হয়। ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটে এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়।

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget