এক্সপ্লোর

Maha Shivratri 2024:'সব পাপ ক্ষয় হয় শিবরাত্রি ব্রত পালনে', কেন চার প্রহরে পুজো এত গুরুত্বপূর্ণ?

Shiv Ratri 2024: বলা হয় যিনি শিবচতুর্দশী ব্রত পালন করে তার উপর যমের কোনো অধিকার থাকে না। তার মুক্তিলাভ ঘটে।

কলকাতা: 'স্বল্পেই তুষ্ট' হন দেবাদিদেব। তাঁর পুজোয় উপকরণও খুব সীমিত থাকে। নীলকন্ঠ-ধুতুরা-বেলপাতা, শিবকে পুজো নিবেদন করতে প্রয়োজন শুধু এই উপাদানগুলির। তাই-ই নয়, শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন, শঙ্কর ভগবান কিন্তু অজান্তে পুজো করলেও সেই পুজোও গ্রহণ করেন। 

সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা আকাদেমির অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুশারী এ প্রসঙ্গে এবিপি লাইভকে জানান, শিবের চাহিদা খুব কম। তিনি বাঙালির ভোলেভালা ভোলেবাবা, আত্মভোলা, কিছুটা উদাসীন। তাই কোনও ভক্ত যদি নিজের অজান্তেও শিবপুজোয় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন, সে পুণ্য অনেক। কারণ পুজো বিধিতেই রয়েছে, গঙ্গাসম তীর্থ, অশ্বমেধসম যজ্ঞ আর শিবরাত্রিসম ব্রতর মতো বিশেষ কাজ আর হয় না'। 

কিন্তু শিবরাত্রিতে চার প্রহরে কেন পুজো হয়? কী গুরুত্ব? 

ডঃ জয়ন্ত কুশারীর মতে, 'প্রহর বলতে ২৪ ঘণ্টা বোঝানো হয়। সুর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কাল ধরা হয়। চার প্রহরের অর্থ- ৩ ঘণ্টা করে। শিবরাত্রি কিন্তু পুজো নয় তাই, বরং ব্রত। তাই প্রতি প্রহরে শিবকে পুজো নিবেদনের কথা বলা হয়। তবে জেনে বা অজান্তে কেউ পুজো নিবেদন করলেও তুষ্ট হন মহাদেব। যেমন সেই ব্যাধের কাহিনী। সেদিন ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাধও ছিল উপবাসী। যে গাছে ব্যাধ আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেলগাছ। আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। ব্যাধের হাত লেগে শিশির জলে ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে ঐ শিবলিঙ্গের মাথার উপর। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার অজান্তেই শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হয়। এও বলা হয় যিনি শিবচতুর্দশী ব্রত পালন করে তার উপর যমের কোনো অধিকার থাকে না। তার মুক্তিলাভ ঘটে।' 

এ বছর কোন সময় চার প্রহরের পুজো শুরু? 

শিবরাত্রিতে প্রতিটি প্রহরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনে চলেন শৈবভক্তরা। এবারের প্রথম প্রহরের সময় পড়েছে সন্ধ্যে ৬.২৫ মিনিট থেকে ৯.২৮ মিনিট পর্যন্ত। প্রথম প্রহরে জল ও দুধ নিবেদন করুন। 

দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত ৯.২৮ মিনিট থেকে রাত ১২.৩১ মিনিট পর্যন্ত। এই প্রহরে জল এবং দই নিবেদন করা হয়। 

তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত ১২.২১ মিনিট থেকে ৩.৩৪ মিনিট পর্যন্ত। এই সময় ঘি এবং জল নিবেদন করা হয় ভোলেনাথকে। 

চতুর্থ এবং শেষ প্রহরকে বিশেষ মানা হয়। এটিকে ব্রহ্ম মুহূর্তও বলা হয়ে থাকে। ৯ তারিখ ৩.৩৪ মিনিট থেকে ভোর ৬.৩৫ মিনিট পর্যন্ত থাকবে। এই সময় মধু এবং জল প্রথমে নিবেদন করা হয়। তাছাড়াও বেল পাতা, ১০৮ বার ওম নমঃ শিবায় মন্ত্রপাঠ, ১০৮ বার মৃত্যুঞ্জয় মন্ত্র, এরপর ধ্যান করতে পারেন। 

প্রহর অনুযায়ী পুজো বিধি   

প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে। মন্ত্র - ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ। 

অর্ঘ্যদান মন্ত্র- ওঁ শিবরাত্রিব্রতং দেব পূজাজপরায়ণঃ। করোমি বিধিবদ্দত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বর।। - নম শিবায় নমঃ মন্ত্রে অর্ঘ্য দিতে হবে। 

দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নানের নিয়ম মন্ত্র - ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ। 

অর্ঘ্যদান মন্ত্র- ওঁ নমঃ শিবায় শান্তায় সর্ব্বপাপহরায় চ। শিবরাত্রৌ দদামর্ঘ্যং প্রসীদ উময়া সহ। - নম শিবায় নমঃ মন্ত্রে অর্ঘ্য দিতে হবে। 

তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের নিয়ম মন্ত্র - ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ। 

অর্ঘ্যদান মন্ত্র- ওঁ দুঃখদারিদ্র্য-শোকেন দগ্ধোহহং পার্বতীশ্বর। শিবরাত্রৌ দদামর্ঘ্যং, উমাকান্ত গৃহাণ মে।। 

চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম মন্ত্র - ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নম। 

অর্ঘ্যদান মন্ত্র- ওঁ ময়া কৃতান্যনেকানি পাপানি হর শঙ্কর। শিবরাত্রৌ দদামর্ঘ্যমুমাকান্ত গৃহাণ মে। 

 

ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভের কোনও ধরনের বিশ্বাস, তথ্যের উপর সম্পাদকীয় কোনও মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget