এক্সপ্লোর

Makar Sankranti: সনাতন ধর্মে মকর সংক্রান্তি এত গুরুত্বপূর্ণ কেন?

Makar Sankranti 2024:এই দিনে পূজা ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস রয়েছে, এই দিনে দান করলে এর ফল বহুগুণ হয়। 

কলকাতা: মকর সংক্রান্তিকে হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে গুরুত্ব দেওয়া হয়। যেমন জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তি (Makar Sankranti) হল এক বিশেষ দিন যে দিন সূর্য শনির স্থানে প্রবেশ করে। দেশের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তির দিন নানা উৎসব হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, মকর সংক্রান্তিকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে পালিত হয় নানা উৎসব। 

যেমন তামিলনাড়ুতে হয় পোঙ্গল, মূলত এই উৎসব হল দেবরাজ ইন্দ্রের পূজা। আবার পঞ্জাব হরিয়ানাতে হয় লোহরি, আগুন জ্বালিয়ে তার চারপাশে এদিন মহিলারা গান গাইতে গাইতে ঘোরেন এবং আগুনে চিড়ে, মুড়ি ইত্যাদি আহুতি দেওয়া হয়। উত্তরপ্রদেশে এই উৎসব খিচড়ি উৎসব নামে পরিচিত। এদিন ভক্তরা গঙ্গাস্নান করেন। মাঘ মেলার শুরু হয় সেখানে। 

গুজরাটে এই মকর সংক্রান্তির দিনে ঘুড়ি ওড়ানোর রীতি দেখা যায়। গুজরাটে এই উৎসব উত্তরায়ণ নামে প্রসিদ্ধ। আবার মকর সংক্রান্তি উৎসব মাঘ বিহু এবং ভোগালী বিহু নামে পরিচিত। মকর সংক্রান্তি থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয় এবং এদিনই বসন্তের আগমন ঘটে, এমনটাই মানা হয়। 

মকর সংক্রান্তিতে সূর্য দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণে যায়। হিন্দু ধর্ম শাস্ত্রে দক্ষিণায়ণ হল দেবতাদের রাত এবং উত্তরায়ণ হল দেবতাদের দিন। এই দিনে পূজা ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস রয়েছে, এই দিনে দান করলে এর ফল বহুগুণ হয়। 

পুরাণ মতে, কুরুক্ষেত্রের যুদ্ধকালে নিজের প্রাণত্যাগ করার জন্য মকর সংক্রান্তির তিথিকেই নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম।  

আরও পড়ুন, শনির স্থান পরিবর্তন, মকর সংক্রান্তির আগে ৩ রাশির ভাগ্যে অর্থ-জোয়ার

অন্য পৌরাণিক মতে এদিন পুত্র শনির গৃহে প্রবেশ করেন সূর্য পৌরাণিক আখ্যান অনুযায়ী, শনিদেব কালো তিল দিয়ে সূর্য পুজো করেন। শনির পুজোয় প্রসন্ন সূর্য আশীর্বাদ করেন তাঁকে। আশীর্বাদে তিনি বলেন, শনির অপর ঘর মকরে যখন তিনি প্রবেশ করবেন সেদিন মর্ত্য লোক ধন-ধান্যে ভরে যাবে। সূর্যের মকরে প্রবেশ করার তিথিই মকর সংক্রান্তি নামে পরিচিত।

পুরাণ মতে, সগর রাজার মৃত ৬০ হাজার সন্তানকে জীবন ফিরিয়ে দিতে তাঁর নাতি ভগীরথ মর্ত্যলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন। তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে। পুরাণ মতে, এই তিথিতেই ভগীরথের পিছু চলতে চলতে কপিল মুনির আশ্রম হয়ে সাগরে মিশে যান গঙ্গা। তাই এই উপলক্ষে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়। কপিল মুনির আশ্রমে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় দেখা যায় এদিন। মকর সংক্রান্তির পূণ্য স্নান করেন ভক্তরা। 

 

 

সেরা শিরোনাম

Boro Maa Naihati : নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
Bipattarini Puja 2026 : কীভাবে বিপত্তারিণীর ব্রত পালন করলে বিপন্মুক্ত থাকবে পরিবার ? নৈবেদ্যই বা দেবেন কীভাবে ?
কীভাবে বিপত্তারিণীর ব্রত পালন করলে বিপন্মুক্ত থাকবে পরিবার ? নৈবেদ্যই বা দেবেন কীভাবে ?
Snana Yatra 2026 : ভ্যাপসা গরম উপেক্ষা করেই পুরীতে প্রভু জগন্নাথের 'স্নান যাত্রা', 'গজ বেশ' চাক্ষুষ করলেন লক্ষাধিক ভক্ত
ভ্যাপসা গরম উপেক্ষা করেই পুরীতে প্রভু জগন্নাথের 'স্নান যাত্রা', 'গজ বেশ' চাক্ষুষ করলেন লক্ষাধিক ভক্ত
Amarnath Yatra 2026 : ছদ্মবেশে ঢুকে পড়তে পারবে না জঙ্গিরা, অমরনাথ যাত্রায় আঁটসাঁট নিরাপত্তার লক্ষ্যে 'পহেচান' অ্যাপ
ছদ্মবেশে ঢুকে পড়তে পারবে না জঙ্গিরা, অমরনাথ যাত্রায় আঁটসাঁট নিরাপত্তার লক্ষ্যে 'পহেচান' অ্যাপ

ভিডিও

Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget