এক্সপ্লোর

Nadia Kali Puja : 'খালি হাতে ফেরান না মা', মহাসমারোহে শান্তিপুরে চলছে ৫২ হাতের কালী পুজো

Kali Puja In Shantipur: বিশ্বাস, মা ৫২ হাত দিয়ে তাঁর ভক্তদের আশীর্বাদ করেন, কাউকেই ফেরান না খালি হাতে। 

সুজিত মণ্ডল , নদিয়া: প্রতিবছর রাস উৎসবে মেতে উঠে নদিয়ার শান্তিপুর ( Shantipur )। কিন্তু তারপরই শুরু হয় আরও এক উৎসবের দিন গোনা। পৌষ সংক্রান্তির ( Paush Sankranti ) পর থেকেই এখানে পূজিত হন ৫২ হাতের কালী প্রতিমা। এই প্রতিমার আকারও যেমন বিশাল, তেমনই তার রূপ। বহু দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন নানা প্রার্থনা নিয়ে। স্থানীয়দের বিশ্বাস, মা ৫২ হাত দিয়ে তাঁর ভক্তদের আশীর্বাদ করেন, কাউকেই ফেরান না খালি হাতে। 

 শান্তিপুরের কাছেই মহাপ্রভু লীলাক্ষেত্র। কথিত আছে, যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন নিমাই সন্ন্যাসী, সেই নৃসিংহপুর কালনাঘাটে ৪৭ বছর ধরে মহাসমারোহে পূজিতা হয়ে আসছেন ৫২ হাতের কালী প্রতিমা। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় এই বিশাল মাতৃমূর্তির পুজো হয়। 

 এই পুজো এবং মেলার আয়োজক 'আমরা সকলে' ক্লাব। এমন সুবিশাল ৫২ হাত কালী প্রতিমা বড় একটা দেখা যায় না। দেবীর পুজোর সঙ্গে চলে দশ দিনব্যাপী গ্রামীণ মেলা। হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা এবং নানা যাগযজ্ঞ। 
পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, ৪৭ বছর ধরে পূজিত হয়ে আসছেন  কালীমাতা। পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় দেবীর পুজো অর্চনা। টানা দশ দিন ধরে চলে কালী মায়ের পুজো এবং ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা। দু'বছর করোনা আবহে সেভাবে মহাসমারোহে পুজো হয়নি, তাছাড়া কখনওই পুজোর আয়োজনে খামতি থাকেনি। 

মকর সংক্রান্তির পূর্ণ্য লগ্নে শুরু হয় মাতৃ আরাধনা। দেবী এখানে ডাকের সাজে সুসজ্জিতা। সুবিশাল বাঁশের কাঠামোর উপর পাতকাঠি, খড় এবং মাটির প্রলেপের মধ্যে দিয়েই তৈরি করা হয়েছে দেবী মূর্তি। আনুমানিক একমাস সময় লাগে এই মূর্তি তৈরিতে। এই মূর্তি তৈরিতে নিযুক্ত ছিলেন ৯ জন  মৃৎশল্পী। সুবিশাল মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমছে মন্দির প্রাঙ্গনে। ১৫ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় পুজোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, হরিপুর অঞ্চলের প্রধান বীরেন মাহাতো, পঞ্চায়েত সমিতির মৎসের কর্মাধ্যক্ষ প্রিয়া সরকার গোস্বামী সহ ক্লাবের সকল সদস্যরা।  

আরও পড়ুন : মকর সংক্রান্তির পর আরও নামল তাপমাত্রা, সেই সঙ্গে বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায় 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget