এক্সপ্লোর

Ram Navami 2024 Ayodhya : রামনবমীতে মধ্যাহ্নে সূর্য-তিলক পরবেন রামলালা, সরাসরি উৎসব দেখাবে প্রসারভারতী, আর কী আয়োজন

অযোধ্যা জুড়ে বিছানো হচ্ছে চাটাই, মাথার উপর চাঁদোয়া, রামনবমীতে রামলালা দর্শনে আর কী কী আয়োজন?

অযোধ্যা: ৯  এপ্রিল থেকে চৈত্র নবরাত্রির সূচনা। এই চৈত্র নবরাত্রির মাঝেই বাংলার বাসন্তি পুজো অর্থাৎ আদি দুর্গাপুজো। এই বাসন্তি পুজোর অষ্টমীতেই পালিত হয় অন্নপূর্ণা পুজো। আর তার পরদিন নবমীতে পালন হয় রামনবমী। অর্থাৎ শ্রী রামের জন্মোৎসব।  সারা দেশ জুড়ে প্রতি বছর রামনবমী পালন হয়। তবে এবার রামনবমীর দিন সারা ভারতের অনেকেরই মন থাকবে অযোধ্যায়। প্রায় ৫০০ বছর পর সরযূর পাড়ে মন্দিরগর্ভে এভাবে পূজিত হবেন রামলালা। অযোধ্যার রাম মন্দিরে অভিষেক হয়েছে বালক-রামের। ২০২৪ সালের ২২ জানুয়ারি মন্দিরের দরজা খুলে গিয়েছে সর্বসাধারণের জন্য। 

পঞ্জিকা অনুসারে আগামী ১৭ এপ্রিল রাম নবমী এবং দুর্গা নবমী পালিত হবে। রাম জন্মোৎসবের জন্য সেজে উঠেছে অযোধ্যা। রাম মন্দিরে চলছে রাজসূয় যজ্ঞের মতো আয়োজন। ৫০০ বছর পর প্রথমবার রাম মন্দিরে রাম চন্দ্রের জন্মোৎসব পালন হবে। পুরোহিতদের মতে, এবারের প্রস্তুতি প্রায় প্রাণপ্রতিষ্ঠার মতোই বড় মাপের। সূত্রের খবর,  ১৭ এপ্রিল রাম নবমী উপলক্ষে রাম মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে দেশের নাম করা উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পীরা পরিবেশন করবেন।  রামের মন্দির সেজে উঠবে বিশেষ সাজে।জি নিউজ সূত্রের খবর, ৫০ কুইন্টাল দেশি ও বিদেশি ফুল দিয়ে সাজানো হবে মন্দির। 

যাঁরা অযোধ্যায় রাম দর্শনে যান, তাঁরা অবশ্যই কনক ভবন ও হনুমানগড়ী দর্শন করেন। মন্দিরের পুরোহিত সূত্রে খবর, মন্দরের গর্ভগৃহ তো বটেই গোটা এলাকাই নয়নাভিরাম সাজে সেজে উঠবে। ফুলের সমারোহ থাকবে অযোধ্যা জুড়েষ  গাঁদা গোলাপের মতো সাধারণ ফুল তো বটেই, বিদেশি নানা ফুলও ব্যবহার করা হবে সাজানোর কাজে।  ফুলের সাজে সেজে উঠবে প্রবেশ দ্বার, মন্দিরের রাস্তা।  রাম মন্দিরের পাশাপাশি কনক ভবন ও হনুমানগড়ীও সেজে উঠবে।  

 শ্রী রামচন্দ্র সূর্যবংশে জন্ম নেন।  পরবর্তীকালে  রাজা রঘুর নামানুসারে রঘুবংশ নামেও পরিচিত ছিলেন দশরথের বংশধরেররা। রাম জন্মোৎসব উপলক্ষে তাই ১৭ এপ্রিল দুপুর ১২টায় সূর্যের রশ্মি দিয়ে রাম লালার তিলক আঁকা হবে বলে খবর। সেই সূর্যের রশ্মি রামলালার মুখকে আলোকিত করবে। জি নিউজ সূত্রের খবর, এই সূর্য তিলক হবে ৭৫ মিমি। এই তিলক অনুষ্ঠান সম্প্রচারিত হবে সরাসরি বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে। যাঁরা রাম মন্দিরে আসতে পারবেন না, তাদের জন্য প্রসার ভারতী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। একই সঙ্গে নগরীতে শতাধিক এলইডি টিভি বসানো হচ্ছে। লাইভ টেলিকাস্টের মাধ্যমে রাম ভক্তরা ঘরে বসেই রাম লালার দরবার দর্শন করতে পারবেন। মন্দিরের তরফে জানানো হয়েছে, ভক্তদের গরম থেকে রক্ষা করতে ৬০০ মিটার দীর্ঘ চাঁদোয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই সময় মেঝে গরম হয়ে যাচ্ছে সত্ত্বর। তাই  এলাকা জুড়ে বিএছাড়া অর্ধশতাধিক স্থানে পানীয় জল ও ওআরএস পাউডারের ব্যবস্থা করা হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

 

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget