এক্সপ্লোর

Saraswati Puja 2024 : সরস্বতী পুজোয় পড়তে মানা, অথচ সেদিনই হাতেখড়ি, কেন?

Saraswati Puja Rituals : প্রাক-বাৎসরিক পরীক্ষাকালে মায়ের কাছে প্রার্থনা, প্রশ্নপত্র যেন সহজ হয় মা। আর সেদিনই শিক্ষাজীবনের শুভারম্ভ।

মাঘের শুক্লা পঞ্চমীতে বাগদেবীর আরাধনা ( Saraswati Puja ) । পলাশপ্রিয়ার আরাধনা মানেই হলুদ-সাদা পোশাকে পুষ্পাঞ্জলি। হাতে পলাশফুল নিয়ে মায়ের সামনে হাজির হওয়া। আর প্রাক-বাৎসরিক পরীক্ষাকালে মায়ের কাছে প্রার্থনা, প্রশ্নপত্র যেন সহজ হয় মা। তাই তো আজও সরস্বতী পুজো মানেই সনৎ সিংহর সেই গান। 'সরস্বতী বিদ্যেবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া কর মাগো বুদ্ধি যেন হয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয় ' 

বসন্ত পঞ্চমীতে বিদ্যার দেবীর কাছে এটুকুই তো চাওয়া। তারপর ফলপ্রসাদ ভাগ করে খাওয়ার আনন্দে., ভোগ বিতরণে, দিনটা পার করা। তবে সরস্বতী পুজো মানেই খুদেদের হাতেখড়ি৷  বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে এক্কেবারে খুদেরাও হাজির হয় শ্বেতপদ্মাসনার সামনে। সেদিনই  মায়ের কাছে অফিসিয়ালি  পড়া-লেখার জীবনে সূচনাটা হয়ে যায়। আগে হাতে খড়ি হত ৫ বছরে। কিন্তু এখন বদলে গিয়েছে সময়। বাচ্চারা স্কুলে যাচ্ছে ২ পার করেই। তাই মা-বাবারা চান হাতে-খড়িটা একটু আগেভাগেই হয়ে যাক ! 

শ্রীপঞ্চমীর দিন  হাতেখড়ি দেওয়ার রীতিটি শুধুমাত্র লেখা-পড়ার সূচনা হিসেবে দেখা হয় না। অনেকেই গান-বাজনা বা কোনও বাদ্যযন্ত্রের তালিম আনুষ্ঠানিকভাবে শুরু করেন এদিনই। বিশেষজ্ঞরা মনে করেন, এভাবে মায়ের মূর্তির সামনে বসে পড়াশোনা শুরু করলে বাচ্চাদের মনে একটা সুপ্রভাবও পড়ে। 

হাতেখড়ি দেওয়াটা বিদ্যালাভের  প্রথম সিঁড়ি।  অনেক পরিবারই হাতেখড়ি দেওয়ান পারিবারিক পুরোহিতকে দিয়ে। কিন্তু অনেকেই মনে করেন সন্তানের কাছে তাঁর প্রথম গুরু মা । তাই মায়ের হাতে এই পথ চলা শুরু করা সবসময়ই শুভ। হাতেখড়ি দেওয়ার ক্ষেত্রে আরও একটি বিষয় দেখে নিতে বলছেন বিশেষজ্ঞরা। ওই দিনটি ওই শিশুটির গ্রহ-নক্ষত্র অনুসারে কেমন তা দেখে নিলে ভাল। তার কোষ্ঠী অনুসার ওই দিনটা তার জন্য শুভ কি না, দেখে নিতে হবে। 

বসন্ত পঞ্চমীর দিনে কোন সময়টা শিশুর হাতেখড়ি দেওয়ানোর জন্য শুভ, তা জেনে নিন। প্রয়োজনীয় উপকরণ নিয়ে পৌঁছান। আর যার হাতেখড়ি উৎসব, তাকেও বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলুন। হাতে খড়ি দিতে যে যে জিনিস লাগবে তা হল, স্লেট, খড়ি, বর্ণমালার বই, খাগের দোয়াত-কলম,ফল-ফুল, আসন ইত্যাদি।  

আরও পড়ুন :

কাটবে বাধা, মুঠোয় সাফল্য, ফেব্রুয়ারিতে মিলছে শুক্র ও বৃহস্পতি, মহা সংযোগে এই রাশিগুলির অঢেল লাভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget