এক্সপ্লোর

Kashi Vishwanath: কাশীতে ধুতি পরে ডিউটি করবেন পুলিশকর্মীরা! কেন এই সিদ্ধান্ত

Kashi Vishwanath: কাশী বিশ্বনাথ ধামে কর্তব্যরত পুরুষকর্মীরা এবার থেকে ধুতি ও শরীরে পুরোহিতদের মতন শাল নিয়ে ডিউটি করবেন। অন্যদিকে মহিলা পুলিশ আধিকারিকরা পড়বেন সালোয়ার ও কুর্তা।

বারাণসী: এবার থেকে বদলে যাবে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীর (Varanasi) কাশী বিশ্বনাথ ধামে (Kashi Vishwanath Dham) কর্তব্যরত পুরুষকর্মীদের পোশাক। ভক্তদের জড়তা কাটাতে ও তাঁদের সঙ্গে একাত্ম হতে এবার থেকে ধুতি-কুর্তা (dhoti-kurta) এবং গায়ে শাল নিয়ে আর মহিলা পুলিশকর্মীরা সালোয়ার কুর্তা (salwar kurta) পরে ডিউটি করবেন বিশ্বখ্যাত ওই মন্দিরে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে এই বিষয়ে একটি পরীক্ষামূলক চেষ্টা করা হয়েছিল প্রশাসনের তরফে। এবার থেকে এই ব্যবস্থা পাকাপাকিভাবে মেনে চলা হবে বলে জানা গেছে।

মন্দির কর্তৃপক্ষের আধিকারিকদের সূত্রে জানা গেছে, কাশী বিশ্বনাথ ধামে কর্তব্যরত পুরুষকর্মীরা এবার থেকে ধুতি ও শরীরে পুরোহিতদের মতন শাল নিয়ে ডিউটি করবেন। অন্যদিকে মহিলা পুলিশ আধিকারিকরা পড়বেন সালোয়ার ও কুর্তা। মন্দিরে ডিউটি করার আগে এই পুলিশ কর্মীদের ভক্তদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ শেখানোর জন্য তিন দিনের একটা প্রশিক্ষণ শিবিরও করানো হবে। এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে মন্দিরে আসা ভক্তদের অভিজ্ঞতা ভালো করার জন্য এবং পুলিশের উর্দি সম্পর্কে তৈরি হওয়া নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করার জন্য। এর পাশাপাশি ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য তাঁদের শরীরে যাতে স্পর্শ না করা হয় প্রশিক্ষণ দেওয়া হবে সেই বিষয়েও।

এপ্রসঙ্গে স্থানীয় পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল জানান, পুলিশ যেভাবে ভিড় নিয়ন্ত্রণ করে তাতে বেশিরভাগ সময়ই অপমানিত বোধ করেন ভক্তরা। মন্দিরের পুরোহিতদের কাছ থেকেও প্রায় একই ধরনের ব্যবহার পেয়ে থাকেন। 

এপ্রসঙ্গে তিনি বলেন, "দর্শনের জন্য ভক্তরা যখন লম্বা লাইনে বহুক্ষণ দাঁড়িয়ে থাকেন তখনই এই ধরনের বড় অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে হয়। কিছু ভক্তের পুজোর দেওয়ার সময় বেশি হওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্যরা হতাশ হয়ে পড়েন। সেই সময় তাঁদের শান্ত ও নিয়ন্ত্রণ করার জন্য পুলিশকে বন্ধুত্বপূর্ণ আচরণের ভাবমূর্তি তৈরি করতে হবে। আর তাই কর্তৃপক্ষের তরফে মন্দির চত্বরে খাকিমুক্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশদের ভাবমূর্তি আরও কীভাবে উন্নত করা যায় এবং ভক্তদের অভিজ্ঞতা আরও ভালো হয় সেই বিষয়েও নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে।" 

প্রশাসনের তরফে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে ভিআইপিদের দর্শনের জন্য লাইনে থাকা ভক্তদের শারীরিক ভাবে ধাক্কা বা লাইনকে বেলাইন করার চেষ্টা না করেন পুলিশ আধিকারিকরা। তার বদলে দড়ি ব্যবহার করে কোনও রকম শারীরিক হেনস্থা না করে অন্য দিক দিয়ে ভক্তদের যাতে মন্দিরে প্রবেশ করানো হয় তার ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে মন্দিরে যা ভিড় হত তার থেকে ভিড়ের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। আর এটা হয়েছে কাশী বিশ্বনাথ ধাম সংস্কারের পর শেষ ২ বছর ধরে। ভিড় বাড়ার পর থেকেই সাধারণ ভক্তদের সঙ্গে পুলিশের খারাপ ব্যবহার বেড়েছে বলেও অভিযোগ। 

আরও পড়ুন: Poorest Candidates in Phase 1: জমি-বাড়ি নেই, হাতে নগদ কয়েকশো, প্রথম দফার সবচেয়ে দরিদ্র প্রার্থী এঁরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget