এক্সপ্লোর

Asteroid 2024 JG15: আস্ত একটি বিমান যেন! ছুটে আসছে দুরন্ত গতিতে, আজ সন্ধেয় পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে এই গ্রহাণু

NASA Alert: এই গ্রহাণুটির নাম রাখা হয়েছে 2024 JG15.

নয়াদিল্লি: দুরন্ত গতিতে পৃথিবী অভিমুখে ছুটে আসছে গ্রহাণু। বৃহস্পতিবারই ওই গ্রহাণুটি পৃথিবীরে একেবারে কাছাকাছি এসে পড়বে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সমন্বিত সর্বজনীন সময় অনুযায়ী আজ সন্ধে ৬টা বেজে ৩১ মিনিটে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এসে পড়বে গ্রহাণুটি। আপাতত ওই গ্রহাণুটির গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন NASA-র বিজ্ঞানীরা। (Asteroid 2024 JG15)

এই গ্রহাণুটির নাম রাখা হয়েছে 2024 JG15. সেটি Apollo Group-এর অন্তর্গত। পৃথিবীর কাছাকাছি অবস্থিত গ্রহাণুগুলিই Apollo Group-এর মধ্যে পড়ে। তিনের দশকের আশেপাশে জার্মান জ্যোতির্বিজ্ঞানী কার্ল রেনমাথ 1862 Apollo নামের একটি গ্রহাণু অবিষ্কার করেন, সেই থেকেই এমন নামকরণ। Apollo Group-এর অন্তর্ভুক্ত গ্রহাণুগুলির আয়তন ১০ কিলোমিটারের কম হয়। (NASA Alert)

এই মুহূর্তে যে 2024 JG15 গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে, সেটির আয়তন ২০৫ ফুট। অর্থাৎ একটি বিমানের সমান আয়তন। প্রতি ঘণ্টায় ৩৮ হাজার ৯১৩ কিলোমিটার গতিতে সেটি পৃথিবীর দিকে ছুটে আসছে। আজ সন্ধে ৬টা বেজে ৩১ মিনিটে পৃথিবী থেকে মাত্র ২৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করবে সেটি।

আরও পড়ুন: Upside-Down Skyscraper: নেমে আসবে আকাশ ফুঁড়ে, গ্রহাণু থেকে উল্টো করে ঝুলিয়ে হবে পৃথিবীর উচ্চতম বিল্ডিং নির্মাণ?

২৫ লক্ষ কিলোমিটার দূরত্বকে অনেক মনে হলেও, জ্যোতির্বিজ্ঞানের হিসেব অনুযায়ী, মোটেই পৃথিবী থেকে ততটা দূরে থাকবে না গ্রহাণুটি।  অতি অল্প সময়ের মধ্যেই এই দূরত্ব অতিক্রম করা সম্ভব। এখনও পর্যন্ত বহু গ্রহাণুই পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গিয়েছে। তবে গ্রহাণুর একটি টুকরোও যদি পৃথিবীতে ছিটকে আসে, তাতেই ঘটে যেতে পারে অনর্থ।

NASA-র Centre for Near Earth Object- Studies লাগাতার 2024 JG15 গ্রহাণুটির উপর নজরদারি চালাচ্ছে। তবে সেটির পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা তেমন নেই। বরং পৃথিবীর গা ঘেঁষেই বেরিয়ে যাবে। এমনিতে যে গ্রহাণুর আয়তন ৪৬০ ফুটের বেশি হয়, গতিবেগ যার ৭৫ লক্ষ কিলোমিটারের বেশি তাকে বিপজ্জনক বলে উল্লেখ করে NASA.  সেই নিরিখে 2024 JG15 গ্রহাণুটি তত বিপজ্জনক নয়। তবে যেহেতু পৃথিবীর এত কাছ দিয়ে ছুটে যাচ্ছে, তাই তার উপর নজর রাখা হচ্ছে।

গ্রহাণু আসলে বৃহদাকার মহাজাগতিক প্রস্তরখণ্ড। আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর আগে সৌরজগৎ গড়ে ওঠার সময়ই সেগুলির জন্ম। মঙ্গলগ্রহ এবং বৃহস্পতির মাঝের গ্রহাণু বলয়েই সবচেয়ে বেশি সংখ্যক গ্রহাণু চোখে পড়ে। সূর্যকে প্রদক্ষিণ করে সেগুলি। কোনও গ্রহাণু যদি পৃথিবীতে আছড়ে পড়ে, তাহলে সেটির আকারের নিরিখে ক্ষয়ক্ষতি হবে। আকারে বড় গ্রহাণু আছড়ে পড়লে একটি গোটা শহর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

সেরা শিরোনাম

Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget