এক্সপ্লোর

NASA's Kepler Mission: ৭ গ্রহের পৃথক 'সৌরজগতের' সন্ধান, আয়তনে পৃথিবীর থেকে বড় সবকটিই !

Space Telescope's Discover: Kepler-385 সিস্টেমের কেন্দ্রস্থলে সূর্যের মতো একটি নক্ষত্র রয়েছে, যা আমাদের সূর্যের চেয়ে প্রায় ১০ শতাংশ বড় এবং ৫ শতাংশ বেশি গরম

নয়া দিল্লি : এই সুবিশাল বিশ্ব-ব্রহ্মাণ্ডে আমরা কি একা ? এই প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এরই মধ্যে নতুন একটি আবিষ্কার সেই কৌতূহলে সলতে পাকিয়েছে।

মহাকাশে নজর রাখার কাজে কেপলার টেলিস্কোপের ব্যবহার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র। নাসার অবসরপ্রাপ্ত সেই টেলিস্কোপ সাতটি গ্রহ-সম্বলিত একটি যুগান্তকারী জগতের সন্ধান পেয়েছে। দেখা গেছে, প্রতিটি গ্রহ তাদের কেন্দ্রস্থানীয় নক্ষত্রের কাছ থেকে আমাদের সৌরজগতের যে কোনও গ্রহের চেয়ে বেশি দীপ্তিশীল তাপ গ্রহণ করছে।

Kepler-385 নামের এই অসাধারণ সিস্টেমটি এককথায় অনন্য। কারণ, নতুন আবিষ্কৃত এই সাতটি গ্রহই পৃথিবীর চেয়ে বড়, কিন্তু নেপচুনের চেয়ে ছোট। যা আমাদের নিকটবর্তী প্রতিবেশীদের থেকে আলাদা করে রেখেছে। Kepler-385 হল সেই অল্প পরিচিত প্ল্যানেট সিস্টেম বা গ্রহমণ্ডল যার মধ্যে ছয়টিরও বেশি গ্রহকে ইতিমধ্যেই যাচাই করা হয়েছে বা গ্রহ-মর্যাদার (টেলিস্কোপে ধরা পড়া সম্ভাব্য গ্রহ, যার অস্তিত্ব এখনও প্রমাণিত হয়নি। অন্যান্য দুটি টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণের পর তবে গ্রহ হিসাবে নিশ্চিত করা হয়) দাবিদার হয়ে রয়েছে। এই অসাধারণ আবিষ্কারটি নতুন কেপলার ক্যাটালগের মধ্যে রয়েছে, যাতে ৭০০-র বেশি মাল্টি-প্ল্যানেট সিস্টেম সহ প্রায় ৪ হাজার ৪০০টি প্ল্যানেট ক্যান্ডিডেট বা গ্রহ-প্রার্থী রয়েছে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত NASA-র Ames Research Center-এর গবেষক তথা বিজ্ঞানী জ্যাক লিসুরের দাবি,  Kepler গ্রহমণ্ডলের সম্ভাব্য গ্রহ এবং এখনও পর্যন্ত তাতে মেলা সব উপাদানের নিখুঁত তালিকা তৈরি করেছেন তাঁরা।

Kepler-385 সিস্টেমের কেন্দ্রস্থলে সূর্যের মতো একটি নক্ষত্র রয়েছে, যা আমাদের সূর্যের চেয়ে প্রায় ১০ শতাংশ বড় এবং ৫ শতাংশ বেশি গরম। দু'টি অভ্যন্তরীণ গ্রহ, পৃথিবীর থেকে যা সামান্য বড়, সম্ভবত পাথুরে এবং পাতলা বায়ুস্তর ধারণ করতে পারে। অন্য পাঁচটি গ্রহ যথেষ্ট বড়, প্রতিটির ব্যাসার্ধ পৃথিবীর আকারের প্রায় দ্বিগুণ এবং মোটা বায়ুমণ্ডলে আবৃত হবে বলে আশা করা হচ্ছে।


প্রায় ৯ বছর ধরে গ্রহদের নিয়ে ফলপ্রসূ পরীক্ষা-নিরীক্ষার পর ২০১৮ সালে শেষ হয় নাসার Kepler মিশন। মহাকাশ-পর্যবেক্ষণের এই টেলিস্কোপ হাজার হাজার গ্রহের সন্ধান পেয়েছে। অনেকেরই নিজস্ব নাম আছে। এই কেপলার টেলিস্কোপের হাত ধরে জমা হয়েছে বহু তথ্য, যা নিয়ে এখনও চর্চা চলছে। সেই কাজ করতে গিয়েই, কেপলারের তথ্য-মহাসাগর থেকে খোঁজ মিলেছে সাত গ্রহের মণ্ডল। যার নক্ষত্রের নাম Kepler-385। ৪ হাজার ৬৭০ আলোকবর্ষ দূরে রয়েছে এটি।

সেরা শিরোনাম

Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
El Nino : ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
Uranus Reaches Opposition: আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget