এক্সপ্লোর

Pre Hispanic Settlements Discovered: El Dorado বললেও ভুল হয় না, চাপা পড়ে গিয়েছিল আমাজনের অরণ্যে, হদিশ মিলল ২৫০০ বছরের প্রাচীন সভ্যতার

Amazon Rainforest: আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে উপানো উপত্যকায় বিগত কয়েক দশক ধরেই গবেষণা চালাচ্ছিলেন প্রত্নতত্ত্ববিদরা।

প্যারিস: কালের গর্ভে হারিয়ে গিয়েছিল আস্ত একটি সভ্যতা। প্রযুক্তির দৌলতে মাটি খুঁড়ে তাকে তুলে আনলেন গবেষকরা। আমাজন বৃষ্টি অরণ্যের গহীনে ঢাকা পড়ে গিয়েছিল সুপ্রাচীন ওই সভ্যতার যাবতীয় চিহ্ন, লেজার প্রযুক্তির সাহায্যে যার অস্তিত্ব খুঁজে পেলেন গবেষকরা (Amazon Rainforest)। ওই সভ্যতার বয়স আনুমানিক ২৫০০ বছর। প্রাচীন স্পেনের অনুরূপ একাধিক নির্মাণের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছে সেখানে। (Pre Hispanic Settlements Discovered)

আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে উপানো উপত্যকায় বিগত কয়েক দশক ধরেই গবেষণা চালাচ্ছিলেন প্রত্নতত্ত্ববিদরা। এযাবৎ সেই গবেষণায় তেমন কিছু হাতে না এলেও, সম্প্রতি প্রযুক্তির সাহায্য নিতে শুরু করেন তাঁরা। ফরাসি গবেষকদের নেতৃত্বে লেজার ম্যাপিং প্রযুক্তির সাহায্যে শুরু হয়ে তল্লাশি। আকাশপথ থেকে আলো ফেলে গবেষণা চলে একদিকে, অন্য দিকে চলে মাটি খোঁড়াখুঁড়ির কাজও। তাতেই সড়কপথে সংযুক্ত পাঁচটি শহরের খোঁজ মিলেছে।

গবেষকরা জানিয়েছেন, বিস্মৃত ওই কৃষিভিত্তিক সভ্যতার ১০০০ বর্গকিলোমিটার এলাকার খোঁজ মিলেছে। ইকুয়েডরের পূর্বে, আন্দিজ পর্বতমালার পাদদেশে উপানো উপত্যাকা অঞ্চলে এই আবিষ্কার হয়েছে। French National Center for Scientigic Research-এর গবেষক স্টিফেন রোস্তেন জানিয়েছেন, এই আবিষ্কার ‘এল ডোরাডো’র খোঁজ পাওয়ারই সমতুল্য। মাটির বাড়ি, পাকা বাড়ি, কৃষিকার্যের নিদর্শন মিলেছে। সেকালে বাড়িতে বসানো ফায়ারপ্লেস, চিনেমাটির বয়াম, ভুট্টা থেকে তৈরি বিয়ারের পাত্র, শিল-নোড়াও পাওয়া গিয়েছে মাটি খুঁড়ে।গবেষকদের মতে, নেহাত হারিয়ে যাওয়া কোনও গ্রাম নয়, আস্ত ভূচিত্রের খোঁজ মিলেছে, যেখানে মানুষের বাস ছিল।


Pre Hispanic Settlements Discovered: El Dorado বললেও ভুল হয় না, চাপা পড়ে গিয়েছিল আমাজনের অরণ্যে, হদিশ মিলল ২৫০০ বছরের প্রাচীন সভ্যতার

গবেষণা চলাকালীন। ছবি: ছবি: আন্তর্জাতিক Science জার্নাল।

আরও পড়ুন: Transparent Solar Panels: জানলার কাচ বসালেই বিনামূল্যে বিদ্যুৎ! কার্বনমুক্ত পৃথিবী গড়ে তোলার পথে আরও একধাপ

গবেষকরা জানিয়েছেন, আমাজনের গহীন অরণ্যে চাপা পড়ে যাওয়া ওই সভ্যতা, কিলামোপে এবং উপানো সংস্কৃতিকে ভিত্তি করে উঠেছিল। কিছু সময় পর হুয়াপুলা সংস্কৃতি ওই সভ্যতার উপর প্রভাব বিস্তার করে। বিস্মৃত ওই সভ্যতার অংশ, ১৫টি বসতি এলাকাকেও চিহ্নিত করা গিয়েছে। বেশ কিছু টিলাও রয়েছে। খ্রিস্টপূর্ব ৫০০ থেকে ৩০০ এবং ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে মানুষের বাস ছিল বলে দাবি গবেষকদের।

যে ‘এল ডোরাডো’র প্রসঙ্গ উল্লেখ করেছেন স্টিফেনস সেটি একটি কাল্পনিক শহর, যেখানে সোনার গোপন ভাণ্ডার রয়েছে বলে হাজারো উপাখ্যান রয়েছে। স্পেনীয় শব্দ ‘এল ডোরাডো’র অর্থও ‘যেটি সোনা’। দক্ষিণ আমেরিকায় একসময় সোনার একটি দেশ ছিল বলে লোককথায় দাবি করা হয়। কাল্পনিক ওই শহরের খোঁজে শত শত মানুষের ঘর ছেড়ে বেরিয়ে পড়ার রয়েছে উদাহরণও। এমন দুঃসাহসী অভিযানেরও ভূরি ভূরি আখ্যান রয়েছে স্পেনীয় সাহিত্যে। আমাজনের গহীন অরণ্যে আবিষ্কৃত প্রাচীন সভ্যতাকে ‘এল ডোরাডো’র সঙ্গেই তুলনা করছেন গবেষকরা।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget