এক্সপ্লোর

Delhi Air Pollution: রাজধানীর বাতাসকে বিষমুক্ত করার উদ্যোগ, নভেম্বরের শেষে কৃত্রিম বৃষ্টি দিল্লিতে

Artificial Rain: বুধবার এই ঘোষণা করেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই।

নয়াদিল্লি: নভেম্বরের গোড়াতেই দূষণে জেরবার রাজধানী দিল্লি। জোড়-বিজোর নীতি চালু করে, কল-কারখানা বন্ধ রেখেও হচ্ছে না সুরাহা। তাতে এবার প্রযুক্তির সাহায্য নিতে চলেছে সরকার (Artificial Rain)। দূষণ থেকে মুক্তি পেতে, কৃত্রিম উপায়ে দিল্লির বুকে বৃষ্টি নামানো হবে। চলতি মাসের শেষ দিকেই এই কৃত্রিম বৃষ্টি নামিয়ে আনা হবে রাজধানীর বুকে। (Delhi Air Pollution)

বুধবার এই ঘোষণা করেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। এদিন আইআইটি কানপুরের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক সেরে কৃত্রিম বৃষ্টি নামানোর ঘোষণা করেন গোপাল। তিনি জানান, বাতাসের ভাসমান ধূলিকণার মাত্রা নামিয়ে আনতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। আকাশ মেঘলা থাকলে ২০ থেকে ২১ নভেম্বর দিল্লির বুকে কৃত্রিম বৃষ্টি নামানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।   

বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন গোপাল। তিনি বলেন, "আইআইটি কানপুরের অনুমান, ২০ এবং ২১ নভেম্বর দিল্লির আকাশ মেঘলাই থাকবে। সেকথা মাথায় রেখেই কালকের মধ্যে প্রস্তাব পাঠাতে বলেছি। সেটি আদালতে জমা দেওয়া হবে। ২০ এবং ২১ নভেম্বর আকাশ মেঘলা থাকলে, সব তরফ থেকে অনুমোদন মিললে কৃত্রিম বৃষ্টি নামানো হবে।"

আরও পড়ুন: Air Pollution: পঞ্জাব থেকে পাকিস্তানে প্রবেশ, বিষাক্ত ধোঁয়াশা বিস্তৃত বঙ্গোপসাগর পর্যন্ত, দেখাল NASA

দূষণের প্রকোপ থেকে শিশুদের রক্ষা করতে শীতকালীন ছুটির আগেই ৯ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে দিল্লির স্কুলগুলিতে।  বুধবারই দিল্লির বাতাসের গুণমানের আরও অবনতি ঘটেছে। বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। এর জন্য  মূলত হরিয়ানা এবং পঞ্জাবে ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করা হচ্ছে। 

কী বলে আদালত

সেই নিয়ে একদিন আগেই কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র এবং রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করার পাশাপাশি, সকলকে একজোট হয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। শীর্ষ আদালত জানায়, দূষণ নিয়ে রাজনীতির সময় নয় এটা। একজোটে পরিস্থিতি সামাল দিতে হবে। ফসলের গোড়া পোড়ানো বন্ধ করতেও পদক্ষেপ করতে বলে শীর্ষ আদালত।

কৃত্রিম বৃষ্টি কী 

কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানো একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। এর জন্য প্রথমে কৃত্রিম উপায়ে মেঘ সৃষ্টি করা হয়। তার পর সেই মেঘকে বৃষ্টিপাতের উপযোগী করতে হয়। তার পর ওই বৃষ্টি গলিয়ে বৃষ্টি নামিয়ে আনা হট পৃথিবীতে। একই সঙ্গে, আকাশে ভাসমান মেঘকে জলের ফোঁটায় তৈরি করেও কৃত্রিম বৃষ্টি নামিয়ে আনা যায়। বাইরের একাধিক দেশে এই উপায়ে বৃষ্টি নামানোর নজির রয়েছে। দূষণের হাত থেকে দিল্লিকে রক্ষা করতে এবার সেই পথেই হাঁটার পক্ষপাতী দিল্লি সরকার।

সেরা শিরোনাম

Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget