এক্সপ্লোর

M31-2014-DS1 Failed Supernova: রাতের আকাশ থেকে নিখোঁজ আস্ত নক্ষত্র, সূর্যের চেয়ে ২০ গুণ বেশি ভর ছিল, এখন চিহ্নমাত্র নেই

Science News: রাতের আকাশ থেকে যে নক্ষত্রটি গায়েব হয়ে গিয়েছে, সেটির নাম M31-2014-DS1.

নয়াদিল্লি: রাতের আকাশ থেকে কার্যত উবে গেল আস্ত একটি নক্ষত্র। তন্নতন্ন করে খুঁজেও দেখা মিলছে না নক্ষত্রটির। বরং সেই জায়গায় আবির্ভাব ঘটেছে একটি কৃষ্ণগহ্বরের। গোটা ঘটনায় হতভম্ব জ্যোতির্বিজ্ঞানীরা। মহাজাগতিক বিস্ফোরণের ফলেই এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। মহাশূন্যের বুকে এই মুহূর্তে ওই নক্ষত্রটির কোনও চিহ্ন পড়ে নেই। (M31-2014-DS1 Failed Supernova)

রাতের আকাশ থেকে যে নক্ষত্রটি গায়েব হয়ে গিয়েছে, সেটির নাম M31-2014-DS1. পৃথিবী থেকে ২৫ লক্ষ আলোকবর্ষ দূরে সেটির অবস্থান ছিল। ভর ছিল আমাদের সূর্যের চেয়ে ২০ গুণ বেশি। অ্যান্ড্রোমিডা ছায়াপথেই নক্ষত্রটি বিরাজ করছিল। ২০১৪ সালে সেটির ঔজ্জ্বল্য বাড়লেও, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে নিভু নিভু হচ্ছিল ক্রমশ। একটা সময় পর জ্যোতির্বিজ্ঞানীদের চোখের সামনে কার্যত গায়েব হয়ে যায়। (Science News)

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধরনের নক্ষত্রগুলির প্রাণ যখন শেষ হয়ে আসে, মহাকাশে তীব্র আলো-সহকারে বিস্ফোরণ ঘটে, যাকে Supernova বলা হয়। কিন্তু এক্ষেত্রে এমন কোনও আলোক-বিস্ফোরণ চোখে পড়েনি। নিঃশব্দে নক্ষত্র উবে যাওয়ার ঘটনা এই প্রথম বলে দাবি করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁরা এই ঘটনাকে 'ব্যর্থ মহাজাগতিক বিস্ফোরণ' বা 'Failed Supernova' বলে উল্লেখ করছেন। 

গত ১৮ অক্টোবর কর্নেল ইউনিভার্সিটির arxiv ওয়েবসাইটে নয়া গবেষণাপত্রে গোটা ঘটনাটির বিবরণ রয়েছে। পর্যালোচনার জন্য সেটি আপাতত রাখা হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, এত বড়, উচ্চ ভরযুক্ত নক্ষত্রের উবে যাওয়ার নজর নেই। কোনও আলোক-বিস্ফোরণ ঘটেইনি এক্ষেত্রে। তাই একে 'ব্যর্থ মহাজাগতিক বিস্ফোরণ' বলা যেতে পারে।

নক্ষত্রের আয়ু যখন শেষ হয়ে আসে, পারমাণবিক বিক্রিয়া ঘটে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। সমস্ত শক্তি ছিটকে বেরোতে থাকে। হাইড্রোজেনের জোগান কমে আসে, জ্বলন্ত নক্ষত্র তুলনামূলক ভারী উপাদানগুলিতে গলাতে শুরু করে। এতে নক্ষত্রের অন্তঃস্থল প্রতিক্রিয়াহীন লোহায় ভরে যায়। এর ফলে গোটা প্রক্রিয়া স্থবির হয়ে আসে। বাহ্যিক শক্তি হ্রাস পায় এবং নক্ষত্রগুলির অভ্যন্তরমুখী ক্ষয় শুরু হয়।

আমাদের সূর্যের চেয়ে আটগুণ বড় যে নক্ষত্রগুলি, তাদের ক্ষেত্রে ওই সময় তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। সেই সময় মাধ্যকর্ষণ শক্তি তীব্র হয়ে উঠলে তীব্র বিস্ফোরণ ঘটে। ভেঙে পড়ে নক্ষত্রটি, পড়ে থাকে শুধু অন্তঃস্থলের অংশ, যাকে নিউট্রন নক্ষত্র বা নক্ষত্রের মৃত দেহাবশেষ বলা হয়।  তবে সব নক্ষত্রের মৃত্যুতে মহাজাগতিক বিস্ফোরণ নাও ঘটতে পারে বলে মত জ্যোতির্বিজ্ঞানীদের। অন্তঃস্থল থেকে সবকিছু ছিটকে বেরনোর আগেই নক্ষত্রগুলি কৃষ্ণগহ্বরে পরিমত হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। M31-2014-DS1-এর ক্ষেত্রেও এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। নিঃশব্দে মৃত্যুবরণ করে সেটি কৃষ্ণগহ্বরে পরিণত হয়েছে বলে দাবি গবেষকদের। এই প্রথম হাতেকলমে এমন ঘটনার প্রমাণ মিলল বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget