এক্সপ্লোর

Micro Moon: রাতের আকাশে 'ব্লু মুন', কখন দেখতে পাবেন?

Blue Moon: 'ব্লু মুন'কে 'মাইক্রো মুন'ও বলা হয়। এর বিশেষত্ব কী? জেনে নিন।

নয়াদিল্লি: আজ রাতের আকাশে অভিনব দৃশ্যের সাক্ষী হবেন বিশ্ববাসী। ১ মে ‘ফ্লাওয়ার মুনে’র ২৯.৫ দিন পর আজ রাতের আকাশে দেখা যাবে ‘ব্লু মুন’, যাকে ‘মাইক্রো মুন’ও বলা হয়। ২০২৩ সালের অগাস্টের পর এই প্রথম একই মাসে দু’-দু’টি পূর্ণিমা পড়ল। (Blue Moon)

‘ব্লু মুন’ হলেও চন্দ্রোদয়ের সময় চাঁদের রং কমলা বলেই ঠাহর হবে। যত রাত বাড়বে ধবধবে সাদা হবে। এর পর ধূসর হবে রং। চাঁদ নীলাভ রং তখনই ধারণ করবে, যদি আবহাওয়া অনুকুল হয়। পৃথিবীতে অগ্ন্যুৎপাত বা দাবানলের মতো ঘটনা ঘটলে, গাঢ় ধোঁয়া এবং ছাই বায়ুমণ্ডলের উপরিভাগে প্রবেশ করে। (Micro Moon)

ভাসমান ওই কণার আকার যদি সঠিক হয়, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে সামান্য বেশি হলেই লাল আলো বিক্ষিপ্ত হয়ে সরে যায় এবং বেরিয়ে আসে নীল আলো। বায়ুমণ্ডলের এই ফিল্টারের দরুণই চাঁদকে নীলাভ দেখায়। ক্রাকোটা অগ্ন্যুৎপাতের সময় এমনটাই ঘটেছিল। 

আরও পড়ুন: সোনারপুরে অভিষেকের সঙ্গে ধাক্কাধাক্কিতে ধৃত আকাশ গায়েনের তৃণমূল সংযোগ, কী বলছে পরিবার?

আজকের ‘ব্লু মুন’ আবার আকারেও বেশ ছোট হবে, যে কারণে ‘মাইক্রো মুন’ও বলা হচ্ছে। কারণ এই সময় কক্ষপথে পৃথিবীর থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে চাঁদ। দেশের যে কোনও প্রান্ত থেকেই আজ এই ‘ব্লু মুন’ দেখা যাবে। টেলিস্কোপেরও প্রয়োজন নেই। খালিচোখেই পরিষ্কার দেখা যাবে। 

আরও পড়ুন: জাতীয় স্তরের প্যারা অ্যাথলিটকে গুলি করে খুন, জাপানে প্যারা এশিয়ান গেমসে যাওয়ার ঠিক আগে, গ্রেফতার প্রতিদ্বন্দ্বী

এর পর মাসিক ‘ব্লু মুন’ দেখা যাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর। আর ঋতুভিত্তিক ‘ব্লু মুন’ ফের ২০২৭ সালের ২০ মে দেখা যাবে। এই দুই ধরনের ‘ব্লু মুন’ই আড়াই বছর অন্তর আবির্ভূত হয়। এই মুহূর্তে পৃথিবী থেকে ৪ লক্ষ ৬ হাজার ৩৬৯ কিলোমিটার দূরে রয়েছে চাঁদ। ফলে আজ বছরের সবচেয়ে দূরবর্তী পূর্ণিমার চাঁদ দেখতে পাবেন সকলে।

‘মাইক্রো মুনে’র একেবারে উল্টো অবস্থা আবার ‘সুপারমুন’। সেই সময় পূর্ণিমায় কক্ষপথের নিকটতম বিন্দুতে অবস্থান করে চাঁদ। NASA জানিয়েছে, ২০২৬ সালের ২৪ নভেম্বর আকাশে ‘সুপারমুন’ দেখা যাবে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget