এক্সপ্লোর

Lander Vikram: ভোরের আলো ফুটতে চলেছে চাঁদে, ঘুম ভাঙবে ‘বিক্রমে’র! তৎপরতা ISRO-য়

Chandrayaan-3: পৃথিবীতে যেমন ২৪ ঘণ্টায় একদিন হয়, এক চন্দ্রদিবস বলতে পৃথিবীর হিসেবে ১৪ দিনকে বোঝায়।

নয়াদিল্লি: চাঁদের বুকে আঁধার কেটে ফুটতে চলেছে আলো। তাতে নড়েচড়ে বসল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-ও। চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রম' (Lander Vikram) এবং রোভার 'প্রজ্ঞানে'র (Rover Pragyan)  ঘুম ভাঙানোর তৎপরতা শুরু হল সেখানে। ২২ সেপ্টেম্বর চাঁদের বুকে ভোরের আলো ফুটতে চলেছে। ওই দিনই ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞানে'র ঘুম ভাঙানোর চেষ্টা করবেন ভারতীয় বিজ্ঞানীরা। (Chandrayaan-3)

পৃথিবীতে যেমন ২৪ ঘণ্টায় একদিন হয়, এক চন্দ্রদিবস বলতে পৃথিবীর হিসেবে ১৪ দিনকে বোঝায়। পৃথিবীর হিসেবে ধরলে, ১৪ দিন চাঁদের উপর সূর্যের আলো পড়ে, তখন হয় দিন। তার পরের ১৪ দিন আবার ঘুটঘুটে অন্ধকার। তখন হয় রাত। পৃথিবীর হিসেবে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞানে' চন্দ্রপৃষ্ঠে পা রাখার ১২ দিন পর চাঁদে রাত্রি নামে। গোড়াতে ১৪ দিনের মাথায় ঘুম পাড়ানোর কথা ছিল। কিন্তু সূর্যের অবস্থানের নিরিখে সময়ের আগে ঘুম পাড়ানো হয় তাদের।

রাত্রিকালে চাঁদের তাপমাত্রা অত্য়ন্ত কমে যায়। ওই ঠান্ডায় ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞানে'র পক্ষে টিকে থাকা অসম্ভব। তাই রাত্রি নামার আগেই, নিরাপদ জায়গায় ঘুম পাড়িয়ে দেওয়া হয় ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান'কে। ১৪ দিন ব্যাপী এই নিদ্রা থেকে উঠে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান' ফের কাজে ফিরবে কিনা, তা নিয়ে সংশয় ছিল গোড়া থেকেই। 

আরও পড়ুন: Science News: ভেবেছো দেখেছো কি...তারারা পরস্পরের থেকে কত দূরে! উত্তর দিচ্ছে বিজ্ঞান

কিন্তু চেষ্টা ছাড়ছেন না ISRO-র বিজ্ঞানীরা। কোনও ভাবে যদি ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞানে'র ঘুম ভাঙানো সম্ভব হয়, সেক্ষেত্রে ফের চন্দ্রপৃষ্ঠে অনুসন্ধান চালাতে পারবে তারা। যদি তা সম্ভব হয়, তাহলে ISRO-র জন্যও তা বড় সাফল্য হিসেবে গন্য হবে। এর ফলে আগামী দিনে চন্দ্রপৃষ্ঠে আরও গুরুত্বপূর্ণ গবেষণা চালাতে পারবে তারা। 

গত ২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে পা রাখে ল্যান্ডার 'বিক্রম'। যেখানে অবতরণ করে ভারতের মহাকাশযানটি, তার নামকরণ হয়েছে শিবশক্তি। চাঁদের কোনও বায়ুমণ্ডল নেই। রাত্রিকালে চাঁদের বুকে তাপমাত্রা নেমে যায় মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। আর যেখানে সূর্যের আলো একেবারেই পৌঁছয় না, সেই সব জায়গায় তাপমাত্রা মাইনাস ২৪০ ডিগ্রি পর্যন্তও নেমে যায়। 

ল্যান্ডার 'বিক্রম' মূলত সৌরশক্তির সাহায্য়ে চালিত। ছোট আকারের ব্যাটারিও রয়েছে। এর ফলে ওজন হালকা। কিন্তু তীব্র ঠান্ডায় কাজ করতে পারে না। এর পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যবহার করা যায় যদিও। প্রতিকূল পরিবেশ এবং প্রচণ্ড ঠান্ডাতেও দিব্যি কাজ করে যেতে পারে। কিন্তু এই ব্যাটারি ওজনে ভারী হয়।  ঘুম ভাঙানোর জন্য ল্যান্ডার 'বিক্রমে' কোনও বিশেষ ব্যবস্থা রয়েছে কিনা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে এমন কিছু ব্যবস্থা থাকলে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞানে'র  ঘুম ভাঙাতে তেমন সমস্যার কিছু নেই বলে মত বিজ্ঞানীদের একাংশের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget