এক্সপ্লোর

Statio Shiva Shakti: চন্দ্রপৃষ্ঠে শিবশক্তি পয়েন্টের নামে সিলমোহর, এবার স্বীকৃতি দিল আন্তর্জাতিক মহল

Chandrayaan-3: IAU-র সদর দফতর প্যারিসে। ১৯ মার্চ চন্দ্রপৃষ্ঠের ওই বিশেষ জায়গাটির নাম 'Statio Shiva Shakti' করায় সিলমোহর দিয়েছে তারা।

নয়াদিল্লি: ভারতের তরফে সরকারি ভাবে ঘোষণা হয়েছিল আগেই। এবার আন্তর্জাতিক স্বীকৃতিও মিলল। চাঁদের বুকে যে জায়গায় অবতরণ করেছিল ভারতের 'চন্দ্রযান-২', সেটির 'শিবশক্তি' নামকরণকে স্বীকৃতি দিল International Astronomical Union (IAU). পালকের মতো ভারত চাঁদের মাটি ছোঁয়ার প্রায় সাত মাস পর এই আন্তর্জাতিক স্বীকৃতি মিলল। চাঁদের মাটিতে যে জায়গাটিকে প্রথম বার স্পর্শ করেছিল ভারতের 'চন্দ্রযান-৩', সেটির আনুষ্ঠানিক নাম হল 'Statio Shiva Shakti'. (Statio Shiva Shakti)

'চন্দ্রযান-৩' যেখানে চাঁদের মাটি ছুঁয়েছিল, সেই জায়গার নাম হল Statio Shiva Shakti 

IAU-র সদর দফতর প্যারিসে। ১৯ মার্চ চন্দ্রপৃষ্ঠের ওই বিশেষ জায়গাটির নাম 'Statio Shiva Shakti' করায় সিলমোহর দিয়েছে তারা। Gazetteer of Planetary Nomenclature এই তথ্য প্রকাশ করেছে। IAU-র তরফে মহাজগতের বিভিন্ন জায়গার নামকরণ সংক্রান্ত যাবতীয় তথ্য় এই Gazetteer of Planetary Nomenclature সংগঠনই প্রকাশ করে। (Chandrayaan-3)

Gazetteer of Planetary Nomenclature জানিয়েছে, যৌগিক শব্দটি ভারতীয় পুরাণ থেকে এসেছে, শিব কথাটি ব্যবহার করা হয়েছে পৌরুষ বোঝাতে। এর সঙ্গে নারীশক্তিকে বোঝাতে শক্তি শব্দটি ব্যবহার করা হয়েছে, যা প্রকৃতির দ্বৈত চরিত্রকে তুলে ধরে। 'চন্দ্রযান-৩' মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রম' যেখানে অবতরণ করেছিল, ওই জায়গাটির নাম সেই অনুযায়ীই 'শিবশক্তি' রাখা হয়েছে।

আরও পড়ুন: Worm Moon Eclipse: আকাশের সঙ্গে মাটির যোগ! দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণে বিজ্ঞান ও লোককথার সংযোগ

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ২০২৩ সালের ১৪ জুলাই 'চন্দ্রযান-৩' মহাকাশযানের সফল উৎক্ষেপণ করে। এর পর ২৩ অগাস্ট পালকের মতো চাঁদের মাটি ছোঁয় সেটি। যেখানে চাঁদের মাটি ছোঁয় 'চন্দ্রযান-৩', ওই জায়গায় নাম 'শিবশক্তি পয়েন্ট' বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর ২৬ অগাস্ট বেঙ্গালুরুতে ISRO-র Telemetry Tracking and Command Network Mission Control Complex-এ গিয়ে ২৩ অগাস্ট দিনটিকে 'National Space Day' অর্থাৎ জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করেন তিনি।

ভারতের 'চন্দ্রযান-৩'ই প্রথম বার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে

শুধু তাই নয়, চাঁদের মাটিতে এর আগে 'চন্দ্রযান-২' যেখানে অবতরণ করেছিল, সেই জায়গাটির নামকরণ করা হয় 'তেরঙ্গা'। চন্দ্রাভিযানে ভারতের প্রতিটি পদক্ষেপকে স্মরণীয় করে রাখতেই এমন নামকরণ। ব্যর্থতা যে চূড়ান্ত নয়, চেষ্টার কোনও বিকল্প নেই, ওই নামকরণই উৎসাহ জোগাবে বলে জানান মোদি। ভারতের 'চন্দ্রযান-৩'ই প্রথম বার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। পালকের মতো চাঁদের মাটি ছোঁয়া চতুর্থ দেশ ভারত, আমেরিকা, রাশিয়া এবং চিনের পরই। 

সেরা শিরোনাম

Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget