এক্সপ্লোর

Worm Moon Eclipse: আকাশের সঙ্গে মাটির যোগ! দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণে বিজ্ঞান ও লোককথার সংযোগ

Worm Moon: আগামী ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তার আগে চন্দ্রগ্রহণ।

কলকাতা: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে উৎসাহ তুঙ্গে, তার আগে চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ব। যে সে চন্দ্রগ্রহণ নয়, 'Worm Moon Eclipse'। আগামী ২৪ মার্চ দোল পূর্ণিমা পড়ছে। ২৫ মার্চ পূর্ণিমার চাঁদের উপরই উপচ্ছায়ার দেখা মিলবে। ফলে পূর্ণির চাঁদের স্বাভাবিক জৌলুস থাকবে না ওইদিন। বরং ওইদিন চাঁদকে অনুজ্জ্বল এবং নিষ্প্রভ দেখাবে। কারণ ওই দিন পৃথিবীর ছায়ার খানিকটা অংশ চাঁদের উপর পড়বে। ওই ছায়া সরে গেলে আবার আগের রূপে ধরা দেবে চাঁদ। (Worm Moon Eclipse)

আগামী ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তার আগেই চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী, সোমবার সকাল ১০টা বেজে ২৪ মিনিটে পৃথিবীর ছায়া পড়বে চাঁদের উপর। ছায়া সবচেয়ে গাঢ় হবে দুপুর ১২টা বেজে ৪৩ মিনিটে। দুপুর ৩টে বেজে ১ মিনিটে চাঁদের উপর থেকে ছায়া সরে যাবে। এর পরই চাঁদ, পৃথিবী এবং সূর্যের অবস্থান ধীরে ধীরে সমান্তরাল হবে, যার ফলশ্রুতি ৮ এপ্রিলের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। (Total Solar Eclipse)

উত্তর আমেরিকায় ২৪ মার্চ অর্থাৎ রবিবার গোধূলিবেলায় এই গ্রহণ দেখা যাবে প্রথম। সবমিলিয়ে চার ঘণ্টা ৩৯ মিনিট স্থায়ী হবে গ্রহণ। চন্দ্রপৃষ্ঠ হয়ে দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিমে ধীরে ধীরে সরবে পৃথিবীর ছায়া। ছায়া যখন সবচেয়ে গাঢ় থাকবে, সেই সময় সূর্যের আলো চাঁদে পৌঁছবে না। ফলে চাঁদের ৯৫ শতাংশ অংশই ওই সময় ছায়ায় ঢাকা থাকবে। (Worm Moon)

চন্দ্রগ্রহণ ২০২৪: তারিখ ও সময়

তিথি তারিখ ও সময়
পূর্ণিমার সূচনা ২৪ মার্চ, সকাল ৯.৫৪
পূর্ণিমার সমাপ্তি ২৫ মার্চ, দুপুর ১২.২৯
প্রথম ছায়ার পতন ২৫ মার্চ, সকাল ১০.২৪
গাঢ় ছায়া ২৫ মার্চ, দুপুর ১২.৪৩
ছায়ামুক্ত ২৫ মার্চ, দুপুর ৩.০১

আরও পড়ুন: Earth Hour 2024: ঘর অন্ধকার করে আলোর খোঁজ, শনিবার Earth Hour পালন করবে গোটা বিশ্ব

এই চন্দ্রগ্রহণকে ইংরেজিতে 'Worm Moon Eclipse' বলা হয়। এই নামের আগমন আমেরিকা থেকে। শীতের শেষে এবং বসন্তের শুরুতে এই সময় কেঁচো, পোকামাকড় মাটি এবং গাছের ছাল সরিয়ে বেরিয়ে আসে বলে এমন নামকরণ বলে জানা যায়। গোটা মার্চ মাস জুড়েই চাঁদকে 'Worm Moon' বলার চল ছিল একসময়। 

এর পাশাপাশি, এই চাঁদের আরও একাধিক নাম রয়েছে বিভিন্ন লোককথায়। কোথাও এই চাঁদকে 'Eagle Moon', কোথাও 'Goose Moon', কোথাও আবার 'Crow Comes Back Moon' বলা হতো। শীতপ্রধান দেশগুলিতে এই সময় সূর্যের আলো পড়ে বরফ গলতে শুরু করে। বরফের উপর সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে চোখে ধাঁধা লেগে যায় বলে কোথাও কোথাও এই চাঁদকে 'Sore Eyes Moon'ও বলা হতো।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget