এক্সপ্লোর

Chandrayaan-3 Mission: ঘুমিয়ে পড়ল প্রজ্ঞান, নতুন সূর্যোদয়ের সঙ্গে জেগে ওঠার অপেক্ষায়

Chandrayaan-3: এক চন্দ্রদিনের আয়ু নিয়ে চাঁদে গিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। ফলে নিয়ম মেনেই 'দিন ফুরিয়ে' আসছে তাদের।

নয়া দিল্লি: ঝক্কি কম হয়নি। পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে প্রথমে কক্ষপথে ঘূর্ণন, তারপর চাঁদের উদ্দেশে পাড়ি। সেখানেই শেষ নয়, ভারতবাসীর স্বপ্নপূরণ করে চাঁদের মাটিতে 'পা'। এরপর ইসরোর নির্দেশ মেনে একের পর এক কাজ করে চলা। এবার একটু বিশ্রামের পালা। 

গত ২৩ অগাস্ট সফলভাবে চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছিল এক চন্দ্রদিনের আয়ু নিয়ে চাঁদে গিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। ফলে নিয়ম মেনেই 'দিন ফুরিয়ে' আসছে তাদের। প্রথমে ইসরোর তরফে জানান হয়েছিল, ল্যান্ডার ও রোভারকে ঘুম পাড়ানোর প্রক্রিয়া দু'এক দিনের মধ্যেই শুরু করা হবে। তবে শনিবার রাতেই তাঁদের এক্স-হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয় যে সেই কাজ সম্পন্ন হয়েছে। 

সোশাল মিডিয়ার সেই পোস্টে বলা হয়েছে, 'রোভারের অ্যাসাইনমেন্ট সমাপ্ত হয়েছে। এবার সেটিকে যথাযথভাবে পার্ক করা হয়েছে। এবার সেটি স্লিপ মোডে চলে যাবে। APXS এবং LIBS পে-লোডগুলিকে বন্ধ করা হয়েছে। এই পে-লোডগুলি থেকে ডেটা ল্যান্ডারের মাধ্যমে পৃথিবীতে আসবে। যদিও ব্যাটারি ফুল চার্জ রয়েছে। আগামী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সোলার প্যানেলগুলিও তাঁদের কাজ শুরু করে দেবে। ২২ সেপ্টেম্বর ফের জেগে উঠবে রোভার। সকলেই আশা করছি সে দিন ঘুম ভেঙে ফের নিজের মেজাজেই ফিরবে রোভার। তা যদি না হয় তবে চিরকালের জন্য হয়তো ভারতের লুনার অ্যাম্বাসেডার হয়ে চাঁদের বুকেই থেকে যাবে সে'। 
  
উল্লেখ্য, পৃথিবীর ১৪ দিন মানে চাঁদের একদিন। এবার শেষ হচ্ছে সেই চন্দ্রদিন। এরপরই ঘুমিয়ে পড়ল প্রজ্ঞান। 

আরও পড়ুন, সূর্য-সফরে একের পর এক সাফল্য, শক্তি উৎপাদনের প্রথম ধাপ পার

চাঁদের বায়ুমণ্ডলের মৌলিক গঠনের উপর তথ্য সংগ্রহ করে রোভাবের ২টি পেলোড। তার মধ্যে আলফা পার্টিকল এক্স-রে স্পেকট্রোমিটার বা APXS চন্দ্রপৃষ্ঠে কী কী রাসায়নিক ও খনিজ উপাদান রয়েছে সেসব বিষয়ে তথ্য অন্বেষণ করে। পাওয়া যায় সালফারের উপস্থিতিও। অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, সিলিকন, পটাশিয়াম, ক্যালশিয়াম, টাইটানিয়াম, আয়রন রয়েছে কি না থাকলেও কতটা পরিমাণে রয়েছে ও কী ভাবে রয়েছে, তা খতিয়েও দেখে সে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget