এক্সপ্লোর

Chinese Rocket Explosion: তীব্র বিস্ফোরণে ছড়িয়ে পড়ল ১০০০ টুকরো, চিনা রকেট ফেটে আবর্জনার পাহাড় জমল মহাকাশে

Space Debris: চিনের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা শাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি (SSST)সম্প্রতি একসঙ্গে ১৮টি ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করে।

নয়াদিল্লি: মহাকাশে ফের বিপত্তি বাধল। টুকরো হয়ে গেল চিনা রকেটের স্টেজ। তীব্র বিস্ফোরণে প্রথমে মেঘের আকার সৃষ্টি হয়। এর পর প্রায় ৭০০ খণ্ড ছিটকে পড়ে এদিক ওদিক। চিনা রকেটের ওই খণ্ড ছিটকে গিয়ে মহা বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে। পৃথিবীকে ঘিরে থাকা প্রায় ১০০০ কৃত্রিম উপগ্রহ এবং অন্যান্য বস্তুর মধ্যে সংঘর্ষ বাধার উপক্রম হয়েছে এই মুহূর্তে। ফলে উদ্বেগ দেখা দিয়েছে বিজ্ঞানীদের মধ্যে। (Chinese Rocket Explosion)

চিনের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা শাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি (SSST)  সম্প্রতি একসঙ্গে ১৮টি ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করে। ইলন মাস্কের SpaceX সংস্থার Starlink-কে টেক্কা দিতেই মহাকাশে নিজেদেক কমিউনিকেশন নেটওয়র্ক তৈরি লক্ষ্য চিনের। সেই মতোই একসঙ্গে ১৮টি রকেট পাঠায় তারা। রকেটের উপরের যে অংশ, তাকে বলা হয় Upper Stage. কক্ষপথে পেলোড অবতরণের সময় ওই Upper Stage-টিকে তীব্র বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। (Space Debris)

ওই বিস্ফোরণের ফলে মহাকাশে রকেটের ৩০০-র বেশি টুকরো ছড়িয়ে পড়েছে বলে প্রথমে জানায় আমেরিকার Space Tracking সংস্থা। কিন্তু হিসেব নিকেশ করে সেই সংখ্যা বেড়ে ১০০০ ছাড়িয়ে যায়। প্রায় ৮০০ কিলোমিটার উচ্চতায়, ধ্বংসস্তূপের ওই মেঘ জমে রয়েছে বলে জানা গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী কয়েক বছর মহাকাশে বিরাজমান থাকবে ওই ধ্বংসস্তূপ, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকে স্যাটেলাইট এবং অন্য বস্তুগুলির জন্য বিপজ্জনক বলে দাবি তাঁদের।

ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তার কারণ এখনও পর্যন্ত অস্পষ্ট। তবে অন্য কোনও বস্তুর সঙ্গে মহাকাশে ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের। আবার রকেটের জ্বালানি থেকেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে মনে করা। Slingshot Aerospace-এর স্ট্র্যাটেজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অড্রি শেফার জানিয়েছেন, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে মহাকাশে। প্রায় ১১০০ বস্তুর মধ্যে আগামী দিনে সংঘর্ষ বাঁধতে পারে।

মহাশূন্য জমা হওয়া আবর্জনা নিয়ে এমনিতেই প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা। সেই আবহেই এই দুর্ঘটনা ঘটল। এমন বহু মহাকাশযান রয়েছে, যারা সংঘর্ষ এড়াতে সক্ষম। কিন্তু কিছু মহাকাশযানের সেই ক্ষমতা নেই। এই ঘটনায় চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রেখেছে তাদের মহাকাশ গবেষণা সংস্থা। দায়িত্বশীল দেশ হিসেবে চিনও মহাকাশ আবর্জনা নিয়ে সমান উদ্বিগ্ন বলে জানানো হয়েছে।

এমন ঘটনা এই প্রথন নয় যদিও। ২০২২ সালে চিনের Long March 6A রকেট ঘিরেও একই পরিস্থিতি তৈরি হয়। সেবারও মহাকাশে কয়েকশো টুকরো ছড়িয়ে পড়ে। মহাকাশে আবর্জনা নিয়ন্ত্রণে চিনের আরও সতর্ক হওয়া উচিত বলে সেই সময় সতর্ক করে আমেরিকা। 

আরও পড়ুন: Sunita Williams: দু'মাস ধরে আটকে মহাকাশে, শ্রবণশক্তি পরীক্ষা হল সুনীতার, মুখ খুললেন স্বামী...

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget