এক্সপ্লোর

Sunita Williams: দু'মাস ধরে আটকে মহাকাশে, শ্রবণশক্তি পরীক্ষা হল সুনীতার, মুখ খুললেন স্বামী...

NASA News: জুন মাসের মাঝামাঝি সময় থেকে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা এবং ব্যারি।

নয়াদিল্লি: মাত্র আট দিনের অভিযানে গিয়ে দু'মাস ধরে আটকে। আগামী বছরের আগে মহাকাশ থেকে ফেরার সম্ভাবনা নেই। সেই আবহে স্বাস্থ্য পরীক্ষা শুরু হল ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামসের। মহাকাশে স্বাস্থ্য পরীক্ষা করালেন সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। তাঁদের শ্রবণশক্তি পরীক্ষা করে দেখা হল। দীর্ঘ দিন মহাকাশে থাকলে এই পরীক্ষা করানোই দস্তুর। (Sunita Williams)

জুন মাসের মাঝামাঝি সময় থেকে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা এবং ব্যারি। অনির্দিষ্টকালের জন্য মহাকাশে আপাতত আটকে থাকতে হচ্ছে তাঁদের। Boeing Starliner মহাকাশযানটিতে গোলযোগ দেখা দেওয়াতেই পৃথিবীতে ফেরা হচ্ছে না তাঁদের। হিলিয়াম চুঁইয়ে পড়ার পাশাপাশি, থ্রাস্টার চালু করা নিয়েও বিপত্তি দেখা দিয়েছে। ফলে ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফেরা আপাতত সম্ভব হচ্ছে না সুনীতা এরং ব্যারির। (NASA News)

সুনীতা এবং ব্যারির ফেরা নিয়ে উদ্বেগ দেখা দিলে, নির্দিষ্ট সময়কাল জানানো থেকে বিরত ছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সম্প্রতি তারা জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের আগে তাঁদের পৃথিবীতে ফেরা সম্ভব নাও হতে পারে। সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরাতে বিকল্প ভাবনাও চলছে। ইলন মাস্কের SpaceX সংস্থার সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে বলেও খবর। আপাতত মহাকাশে গবেষণামূলক কাজে এবং রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত রয়েছেন সুনীতা এবং ব্যারি।

এত দীর্ঘ সময় মহাকাশে থাকার মারাত্মক প্রভাব দেখা দিতে পারে সুনীতা এবং ব্যারির শরীরে। সেই নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিজ্ঞানীদের মধ্যেও। NASA জানিয়েছে, হাড়ের ক্ষয় রুখতে প্রতিদিন কয়েক ঘণ্টা শরীরচর্চা করছেন সুনীতা এবং ব্যারি। নিয়মিত তাঁদের শিরা-ধমনী, ঘাড়-গলা, পা, কাঁধ পপীক্ষা করে  দেখছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে মোতায়েন চিকিৎসক। ওজন মাপা হচ্ছে রোজ, যাতে পেশির ক্ষয় হলেও বোঝা যায়। দিনে অন্তত আট ঘণ্টা ঘুমাচ্ছেন দু'জনই। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছেন ইমেল এবং ভিডিও কলের মাধ্যমে।

NASA জানিয়েছে, আরও চার মাসের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সম্প্রতি ভিডিও কনফারেন্সে সুনীতা জানান, তৃতীয় বার অভিযানে গিয়ে মহাকাশের জীবন উপভোগই করছেন তিনি। নিরাপদে পৃথিবীতে ফেরা নিয়েও আশা প্রকাশ করেন তিনি। এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন সুনীতার স্বামী মাইকেল উইয়লিয়ামসও। সুনীতাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে কি না জানতে চাইলে বলেন, "নিজের সুখের জায়গায় রয়েছে ও।"

আরও পড়ুন: Sunita Williams: আরও আট মাস মহাকাশেই আটকে থাকতে হবে, আগামী বছরের আগে ফেরানো যাবে না সুনীতাকে, জানাল NASA

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget