এক্সপ্লোর

Quasi Moon : পৃথিবীকে প্রদক্ষিণ করছে আরেক চাঁদ? জ্যোতির্বিজ্ঞানীদের নজরে এল এই ছবি

2023 FW13 quasi satellite : চাঁদেরও যে দোসর থাকতে পারে ভেবেছেন কখনও? মহাকাশবিজ্ঞানীদেস নজরে এল পৃথিবীর আরেক চাঁদ !!

নয়াদিল্লি : চাঁদ নিয়ে আমাদের ফ্যান্টাসির শেষ নেই । শিশুর কল্পনা থেকে  কবির কাব্য, চাঁদের আলোর মায়া রয়েছে ছড়িয়ে । কিন্তু চাঁদেরও যে দোসর থাকতে পারে ভেবেছেন কখনও? মহাকাশবিজ্ঞানীদেস নজরে এল পৃথিবীর আরেক চাঁদ !! না, সে চাঁদের মতো পৃথিবীর উপগ্রহ নয় বটে। কিন্তু সেও প্রদক্ষিণ করে পৃথিবীকে। তবে চাঁদের মতো গতিবিধি তা নয়। আছে বড় ফরাক। একে তাই বিজ্ঞানীরা বলছেন 'কোয়াসি মুন'  বা আধা-চাঁদ। 

মহাকাশ সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই।   নতুন গবেষণায় পৃথিবী জানতে পারল একটি নতুন চাঁদের কথা। বিজ্ঞানীদের ভাষায় একটি অর্ধেক চাঁদ, যাকে বলা হয় স্পেস রক। বলা হচ্ছে, এটি পৃথিবী এবং সূর্য উভয়ের চারদিকে ঘোরে। বিজ্ঞানীরা বলছেন, এটি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির টানে ঘোরে। সূর্যকে পরিক্রমা করতে করতে এটি পৃথিবীকেও প্রদক্ষিণ করে ফেলে। ছবি দেখলে বুঝতো পারবেন, ঠিক কীভাবে সূর্য ও পৃথিবী উভয়কেই পরিক্রমা করে এটি। 

৩৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই চাঁদ

একে বিজ্ঞানীরা বলছেন গ্রহাণু। বিজ্ঞানীরা বলছেন, আগামী ১৫০০ বছর ধরে এই আধা-চাঁদ বা গ্রহাণু,  পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। মানে প্রায় ৩৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন প্রশ্ন, এর পর কী হবে।  বিজ্ঞানীরা আশ্বাস দিয়ে বলছেন, এর পর এই আধা-চাঁদ পৃথিবীর কক্ষপথ ছেড়ে চলে যাবে । তার ফলে পৃথিবীর কোনও বিপদ হবে না।

 

কীভাবে নজরে এল এই কোয়াসি-মুন ?

জ্যোতির্বিজ্ঞানীরা হাওয়াইতে প্যান-স্টারস টেলিস্কোপের সাহায্যে এই চাঁদটি আবিষ্কার করেছেন। এর নাম দেওয়া হয়েছে 2023 FW13। বিজ্ঞানীদের মতে, এটি  ২১০০  বছর ধরে পৃথিবীর চারপাশে বিরাজ করছে। বিজ্ঞানীরা বলছেন, এই চাঁদ সূর্যের চারদিকে ঘুরতে পৃথিবীর সমান সময় নেয় অর্থাৎ ৩৬৫ দিন।                    

কেন একে অর্ধচন্দ্র বলছেন বিজ্ঞানীরা?

FW13 তো চাঁদ নয়। তবুও বিজ্ঞানীরা কেন একে অর্ধচন্দ্র বলছেন? আসলে এর পেছনে একটা কারণ আছে। এই FW13 চাঁদ পৃথিবীর পরিবর্তে সূর্যের মাধ্যাকর্ষণ দ্বারা আকর্ষিত এবং এটি পৃথিবীর সঙ্গে সূর্যকেও প্রদক্ষিণ করে, তাই একে বলা হয় কোয়াসি অর্থাৎ অর্ধ চাঁদ। অন্যদিকে, আসল চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে ঘুরে চলেছে।                

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget