এক্সপ্লোর

Earth Hour 2024: ঘর অন্ধকার করে আলোর খোঁজ, শনিবার Earth Hour পালন করবে গোটা বিশ্ব

Earth Science News: World Wildlife Fund (WWF)-ই প্রথম Earth Hour পালনে উদ্যোগী হয়।

কলকাতা: জলবায়ু পরিবর্তন নিয়ে লাগাতার বিপদসঙ্কেত দিয়ে চলেছেন বিজ্ঞানীরা। ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়, আবহাওয়ার খামখেয়ালিপনা, সবকিছুর নেপথ্যেই জলবায়ু পরিবর্তন রয়েছে বলে দাবি তাঁর। তবে অহরহ বিপদবাণী শোনা গেলেও, খুব একটা পরিবর্তন ঘটেছে বা ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে বলে মনে করছেন না পরিবেশবিদরা। তবুও চেষ্টায় কোনও খামতি নেই। সেই চেষ্টা থেকেই প্রতি বছর পালিত হয় ‘Earth Hour’। এবছর ২৩ মার্চ রাত ৮.৩০টা থেকে ৯.৩০টা পর্যন্ত পালিত হবে Earth Hour 2024. (Science News)

World Wildlife Fund (WWF)-ই প্রথম Earth Hour পালনে উদ্যোগী হয়। এর আওতায়, প্রতিবছর এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে, মোবাইল ফোন, ল্যাপটপ-সহ বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বন্ধ রাখতে আহ্বান জানানো হয় বিশ্ববাসীকে। এবার ১৮তম Earth Hour পালন করবে পৃথিবীর ১৯০টি দেশ এবং অঞ্চল। বিদ্যুতের অপচয় বন্ধ রেখে কিছু ক্ষণের জন্য হলেও পৃথিবীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয় বছরের একটি দিন, কয়েক ঘণ্টার জন্য। (Earth Science News)

সাধারণত, প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার Earth Hour পালিত হয়। এ বছর এক সপ্তাহ আগে, ২৩ মার্চ দিনটিকে বেছে নেওয়া হয়েছে। গত বছর এই নিয়ে বাড়তি উৎসাহ চোখে পড়ে ভারতেও। ২০২৩ সালের ২৫ মার্চ ১৫০টির বেশি গুরুত্বপূর্ণ স্থান, সৌধ এবং সরকারি ভবনের আলো নিভিয়ে রাখা হয় এক ঘণ্টার জন্য। WWF-এর তরফে দেশের বিভিন্ন জায়গায় ওই দিন ১৩টিরও বেশি সাইক্লোথনের আয়োজন করা হয়, গাড়ি-বাইক ছেড়ে সাইকেল চালানোয় যোগ দেন ২০০০-এর বেশি মানুষ।

আরও পড়ুন: Agnibaan Launch Postponed: কাল উৎক্ষেপণ হচ্ছে না ‘অগ্নিবাণের’, অনিবার্য কারণে বাতিল উড়ান, জানাল Agnikul Cosmos

২০০৭ সালে অস্ট্রেলিয়াতেই প্রথম Earth Hour পালিত হয়। আলো নিভিয়ে সেই প্রথম পৃথিবীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়। কালক্রমে এই রীতি ছড়িয়ে পড়ে পৃথিবীর সর্বত্র। ২০০৮ সালের ২৯ মার্চই কাতারে কাতারে মানুষ যুক্ত হন এই প্রচেষ্টায়। দ্বিতীয় বছরেই লক্ষ লক্ষ মানুষ এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে পৃথিবীর মঙ্গল কামনা করেন।

কিন্তু বছরে মাত্র এক ঘণ্টা আলো নিভিয়ে রাখলেই কি গ্রিনহাউস গ্যাসের নির্গমন রোধ করা সম্ভব? জীবাশ্ম জ্বালানির ব্যবহারে রাশ টানা যাবে? এই প্রশ্নও উঠে আসে অহরহ। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ওই এক ঘণ্টাই বড় পরিবর্তন ডেকে আনতে পারে। এতে আত্মসমীক্ষার অবকাশ তৈরি হয়, নিজেদের আচরণে পৃথিবীর কী ক্ষতি করছি আমরা, তা নিয়ে আলাদা করে ভাবনাচিন্তার সময় মেলে। সার্বিক ভাবে পৃথিবীর কল্যাণে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে আলোচনার সুযোগ মেলে। পরিবেশবিদদের মতে, মাত্র এক ঘণ্টা হলেও, পরিবেশের প্রতি ব্যক্তিবিশেষের দায়বদ্ধতা প্রতিফলিত হয় ওই টুকু সময়েই। আর এই এক থেকেই অনেকের সমাবেশ ঘটে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget