এক্সপ্লোর

Agnibaan Launch Postponed: কাল উৎক্ষেপণ হচ্ছে না ‘অগ্নিবাণের’, অনিবার্য কারণে বাতিল উড়ান, জানাল Agnikul Cosmos

Agnikul Cosmos: অনিবার্য কারণে আগামী কাল রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্ভব হবে না বলে জানানো হল।

চেন্নাই: শুধুমাত্র পশ্চিমের দেশগুলিতেই নয়, ভারতেও বেসরকারি সংস্থাগুলি মহাকাশ গবেষণার জগতে পদার্পণ করছে একে একে। শুক্রবারই বেসরকারি মহাকাশ গবেষণা স্টার্টআপ সংস্থা ‘Agnikul Cosmos’-এর ‘অগ্নিবাণ’ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগে পিছিয়ে এল তারা। অনিবার্য কারণে আগামী কাল রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্ভব হবে না বলে জানাল তারা। (Agnibaan Launch Postponed)

২২ মার্চ, বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের কথা ছিল ‘AGnibaan SOrTeD’ (Sub-Orbital Technology Demonstrator) রকেটের। অনিবার্য কারণে কাল উৎক্ষেপণ করা যাচ্ছে না বলে জানানো হলেও, তার পরিবর্তে কবে উৎক্ষেপণ হবে, তা এখনও খোলসা করেনি Agnikul Cosmos. (Science News)

চেন্নাইয়ের মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ সংস্থা Agnikul Cosmos. সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, গতকাল রাত থেকে প্রতিটি খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করে দেখা হচ্ছিল। উৎক্ষেপণ ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছিল তারা। অনিবার্য কারণে আপাতত উৎক্ষেপণ স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে। সমর্থনের জন্য সকলকে ধন্যবাদও জানায় তারা।


Agnibaan Launch Postponed: কাল উৎক্ষেপণ হচ্ছে না ‘অগ্নিবাণের’, অনিবার্য কারণে বাতিল উড়ান, জানাল Agnikul Cosmos

আরও পড়ুন: Total Solar Eclipse: ধাপে ধাপে সূর্যকে ঢাকবে চাঁদ, ৫৪ বছর আগেই ২০২৪-এর পূর্ণগ্রাস গ্রহণের ভবিষ্যদ্বাণী

শুক্রবার উৎক্ষেপণ হলে, Agnikul Cosmos ভারতের দ্বিতীয় বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা হিসেবে পরিগণিত হত, যারা মহাকাশে রকেট পাঠিয়েছে। এর আগে, ২০২২ সালের ১৮ নভেম্বর প্রথম বেসরকারি সংস্থা হিসেবে রকেট উৎক্ষেপণ করে Skyroot সংস্থা। যে কারণে 'অগ্নিবাণে'র উৎক্ষেপণ ঘিরে বাড়তি উৎসাহ ছিল, তা হল, ওই রকেটে 3D প্রিন্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO এখনও ওই প্রযুক্তি নিয়ে কাজ করে চলেছে। তার আগেই Agnikul Cosmos তার পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছিল। 

3D প্রিন্টেড রকেট ইঞ্জিন একটি আধুনিক প্রযুক্তি। এর আওতায়, হালকা ওজনের বিভিন্ন ধাতব খাদকে একত্রিত করে ইঞ্জিনের কাঠামোর নির্মাণ হয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, নিকেল, তামা, ক্রোমিয়ামের মতো ধাতুর খাদ ব্যবহার করা হয়। টুকরো টুকরো যন্ত্রাংশ জুড়তে হয় না এর সঙ্গে। নির্দিষ্ট তাপমাত্রায় ছাঁচে ফেলে তার উপর চাপসৃষ্টি করলেই তৈরি ইঞ্জিনের কাঠামো বেরিয়ে আসে।  নকশা ফুটিয়ে তুলতে ব্যাবহার করা হয় লেজার। 3D রকেট ইঞ্জিনে বেশি জ্বালানিও খরচ হয় না। উৎক্ষেপণ সফল হলে এই প্রথন ভারত থেকে 3D ইঞ্জিন নির্ভর রকেটের উৎক্ষেপণ হবে, যা সাশ্রয়ীও।

২০১৭ সালে Agnikul Cosmos সংস্থাটির প্রতিষ্ঠা করেন শ্রীনাথ রবিচন্দ্রণ এবং এসপিএম মইন। তাঁরা দু'জনই এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। সত্য চক্রবর্তী শ্রীনাথ এবং মইনের উপদেষ্টা। মহাকাশ অভিযানের জন্য বাজার থেকে ৪ কোটি ডলার তুলেছে তারা। শ্রীহরিকোটায় নিজেদের লঞ্চপ্যাড তৈরিরও অনুমতি দেওয়া হয়েছে তাদের। কোথাও কিছু বিঘ্ন ঘটলে ISRO-র তরফেও সহযোগিতা করার কথা ছিল।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget