এক্সপ্লোর

Science News: সবকিছু নিয়ন্ত্রণ করত চাঁদ, ২৪ নয়, দিনের দৈর্ঘ্য ছিল ১৯ ঘণ্টা, গবেষণায় খোলসা

Space News: ‘নেচার জিওসায়েন্স’ জার্নালে নয়া এই গবেষণা প্রকাশিত হয়েছে।

কলকাতা: দিনে ২৪ ঘণ্টা সময় মেলে। সলেই মতো রোজনামচা সাজিয়ে নিয়েছি আমরা। তবে বরাবর গোটা দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা ছিল না। প্রাগৈতিহাসিক যুগে, দিনের দৈর্ঘ্য মেরেকেটে ১৯ ঘণ্টা ছিল বলে উঠে এল গবেষণায়। কোটি কোটি বছর ধরে এই অবস্থা টিকেছিল বলে মত বিজ্ঞানীদের, যার নেপথ্যে চাঁদের ভূমিকা ছিল বলে মত তাঁদের (Science News)।

‘নেচার জিওসায়েন্স’ জার্নালে নয়া এই গবেষণা প্রকাশিত হয়েছে। ১২ জুন প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, আজ থেকে ১০০-২০০ কোটি বছর আগে পৃথিবীতে গোটা দিনের দৈর্ঘ্য ছিল ১৯ ঘণ্টা। অর্থাৎ বর্তমান সময়ের থেকে  পাঁচ ঘণ্টা কম (Space News)।

চাঁদ পৃথিবীর কত কাছাকাছি রয়েছে, তার উপরই দিনের দৈর্ঘ্য নির্ভর করে বলে মত গবেষকদের। তাঁদের কথায়, প্রাগৈতিহাসিক যুগ থেকে যত সময় এগিয়েছে, ততই পৃথিবী থেকে দূরত্ব বেড়েছে চাঁদের। এর ফলে পৃথিবীর আহ্নিক গতিও শ্লথ হয়েছে ক্রমশ। বিজ্ঞানীদের মতে, চাঁদ আসলে পৃথিবীর ঘূর্ণন শক্তি কার্যত চুরি করে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে।

ওই গবেষণায় বলা হয়েছে, প্রোটেরোজোয়িক অধিযুগের মাঝামাঝি সময়ে চাঁদ পৃথিবী থেকে একটি নির্দিষ্ট দূরত্বেই নিয়মিত ঘোরাফেরা করত। এর ফলে ১০০-২০০ কোটি বছর দিনের দৈর্ঘ্য ছিল ১৯ ঘণ্টা। ওই সময়ে ভূগর্ভস্থিত পাতগুলির কার্যকলাপ, জলবায়ু, জৈবিক বিবর্তন ছিল আপেক্ষিক ভাবে স্থিতিশীল। যে কারণে ওই সময়কালকে ‘বোরিং বিলিয়ন’ বলেও অভিহিত করা হয়।

আরও পড়ুন: Science News: পৃথিবীর মেরুর 'অবস্থান বদল', ভারতের 'হাত রয়েছে', দাবি বিজ্ঞানী মহলের একাংশের

এই গবেষণার জন্য একটি নতুন ভূতাত্ত্বিক পদ্ধতি অবলম্বন করেছেন বিজ্ঞানীরা, যা সাইক্লোস্ট্র্যাটিগ্রাফি নামে পরিচিত। যুগ যুগ ধরে পাললিক শিলার উপর জমা হওয়া পাথরের তারতম্য বিচার করে শনাক্ত করা হয়  ‘মিলানকোভিচ চক্র’, যার আওতায় পৃথিবীর কক্ষপথ, ঘূর্ণন কী ভাবে জলবায়ুর পরিবর্তন ঘটিয়েছে, তা বোঝা সম্ভব হয়।

চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর বুজে জোয়ার-ভাঁটাকে নিয়ন্ত্রণ করে। সমুদ্রের জল যখন ফুলে ওঠে, সেই সময় পৃথিবীর ঘূর্ণন শ্লথ হয়। আবার সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি ‘সোলার অ্যাটমোস্ফিয়ারিক টাইড’-কে নিয়ন্ত্রণ করে। এর ফলে সূর্যের কিরণ ভূপৃষ্ঠের উপর পড়লে পৃথিবীর ঘূর্ণন আবার বাড়ে। এই মুহূর্তে ‘সোলার অ্যাটমোস্ফিয়ারিক টাইড’-এর চেয়ে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনের উপর তার প্রভাব বেশি।

বর্তমানের চেয়ে প্রাগৈতিহাসিক যুগে চাঁদ এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রায় সমান ছিল। ফলে দিনের দৈর্ঘ্যের ওঠাপড়া ছিল না। একটানা ১০০-২০০ কোটি বছর তেমন পরিবর্তন ঘটেনি। একই সঙ্গে ওই সময় দিনের দৈর্ঘ্য যেমন ১৯ ঘণ্টা ছিল, তেমনই অক্সিজেন বৃদ্ধির হারও ছিল তুলনামূলক কম।  তার জেরেই সেই সময় বিবর্তনের গতি শ্লথ ছিল বলে মত গবেষকদের।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget