এক্সপ্লোর

Green Comet C/2025 F2 SWAN: মহাকাশে বেঘোরে মৃত্যু ধূমকেতুর, কাল হল সূর্যের কাছে যাওয়াই

Science News: অতি সম্প্রতি মহাশূন্যের বুকে একটি নতুন ধূমকেতুর হদিশ মেলে।

নয়াদিল্লি: দর্শন পেতে মুখিয়ে ছিলেন সকলে। কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। বিজ্ঞানীরা জানালেন, নয়া আবিষ্কৃত ধূমকেতু C/2025 F2 SWAN-কে আর দেখা যাবে না। কারণ সূর্যের গা ঘেঁষে যাওয়ার সময় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে তার শরীর। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে সে। (Green Comet C/2025 F2 SWAN)

অতি সম্প্রতি মহাশূন্যের বুকে একটি নতুন ধূমকেতুর হদিশ মেলে। ইউক্রেনের ভ্লাদিমির বেজুগলি, অস্ট্রেলিয়ার মাইকেল মাতিয়াজ্জো এবং আমেরিকার রব ম্যাটসন C/2025 F2 SWAN ধূমকেতুটি আবিষ্কার করেন। রাতের আকাশে ধূমকেতু খুঁজে বেড়ানোই তাঁদের পেশা। গত ২৯ মার্চ নয়া উজ্জ্বল সবুজ রংয়ের ধূমকেতুটির সন্ধান পান তাঁরা। (Science News)

এর পর, গত ৮ এপ্রিল European Space Agency এবং NASA-র SOHO মহাকাশযান, যা কি না সূর্যকে নিরীক্ষণ করে, তাতে বসানো SWAN (Solar Wind ANisotropies) যন্ত্রাংশের নামানুসারে ধূমকেতুটির নামকরণ হয় C/2025 F2 SWAN. কারও SOHO মহাকাশযানের SWAN যন্ত্রাংশে বসানো ক্যামেরার সাহায্যেই ধূমকেতুটির ছবি তোলা সম্ভব হয়। 

মে মাসে রাতের আকাশে খালিচোখেই ধূমকেতুটি দেখা যাবে বলে জানা যায়। ধূমকেতুটিকে চাক্ষুষ করতে মুখিয়ে ছিলে মহাকাশচারীরা। কিন্তু তার আগেই দুঃসংবাদ এল মহাকাশ থেকে। জানা গিয়েছে, সূর্যের গা ঘেঁষে এগনোর সময় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ধূমকেতুটি। লম্বা ও উজ্জ্বল লেজ প্রথমেই কাটা যায়। শরীরের বাকি অংশও যায় যা অবস্থা। সামান্য কিছু যা অবশিষ্ট রয়েছে, তা না থাকারই সমান। মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ধূমকেতুটি। ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে।

আমেরিকার NAVAL Research Laboratory-র জ্যোতির্পদার্থবিদ কার্ল ব্য়াট্টামস জানিয়েছেন, এখন শুধুমাত্র ধুলো জমে রয়েছে। সম্ভবত এই প্রথম আমাদের সৌরজগতের ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল। কিন্তু সূর্যের তাপ ও অভিকর্ষ শক্তি সইল না শরীরে। ধূমকেতু মূলত বরফ, গ্যাস, পাথর, ধুলোর সংমিশ্রণে গঠিত। সূর্যের তাপেই জ্বলজ্বল করে, যাতে সুন্দর লেজ চোখে পড়ে। 

C/2025 F2 SWAN ধূমকেতুটি বহু দূর থেকে যাত্রা শুরু করেছিল। প্লুটো ছাড়িয়ে যে Oort Cloud রয়েছে, সেখান থেকে যাত্রা শুরু করে। এর আগে, একাধিক ধূমকেতু পৃথিবীর গাঁ ঘেষে এগিয়ে গিয়েছে। C/2025 F2 SWAN-এর সেই সম্ভাবনা ছিল না যদিও। কিন্তু তার দর্শন পেতে মুখিয়ে ছিলেন সকলে। তাঁদের স্বপ্নভঙ্গ হল। ধূমকেতুর ছিন্নভিন্ন শরীরটুকু দেখা যায় কি না, এই মুহূর্তে তা নিয়ে কাটাছেঁড়া চলছে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget