এক্সপ্লোর

Viral News: সাইকেলে ধাক্কা গাড়ির, অস্থিসন্ধির সঙ্গে আলগা লেগে ছিল বালকের বিচ্ছিন্ন মাথা, ফের জুড়ে দিলেন চিকিৎসকরা

Miracle Surgery: ইজরায়েলের একটি হাসপাতালের চিকিৎসকরা এই অসাধ্যসাধন করেছেন।

নয়াদিল্লি: চিকিৎসকের তুলনা হয় ঈশ্বরের সঙ্গে। মৃত্যুর সঙ্গে যুঝতে থাকা মানুষকে ফিরিয়েও আনতে পারেন তাঁরা। এবার গোটা বিশ্বে সাড়া ফেলে দিলেন তাঁরা (Miracle Surgery)। ধড় থেকে আলাদা হয়ে যাওয়া এবং মেরুদণ্ডের অস্থিসন্ধির সঙ্গে আলগা লেগে থাকা বালকের মাথা, ফের শরীরে বসিয়ে দিলেন। তাঁদের এই কীর্তিতে বিস্মিত গোটা দুনিয়া। (Viral News) সোশ্য়াল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই খবর।

সাইকেল চালিয়ে যাওয়ার সময় সেখানে দুর্ঘটনায় পড়ে ১২ বছরের সুলেমান হাসান

ইজরায়েলের একটি হাসপাতালের চিকিৎসকরা এই অসাধ্যসাধন করেছেন। সাইকেল চালিয়ে যাওয়ার সময় সেখানে দুর্ঘটনায় পড়ে ১২ বছরের সুলেমান হাসান। তাতে তার ধড় থেকে কার্যতই আলাদা হয়ে যায় মাথা। শুধু মেরুদণ্ডের অস্থিসন্ধির সঙ্গে আটকে ছিল মাথার খুলি।

দুর্ঘটনায় কারও এমন অবস্থা হলে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় থাকে বলে ‘বাইলেটারাল আটলান্তো অক্সিপিটাল জয়েন্ট ডিসলোকেশন’। সুলেমানের সঙ্গে তেমনই ঘটেছিল। তড়িঘড়ি হাদাশাহ মেডিক্যল সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে। বেশ কয়েক ঘণ্টা ধরে সেখানে অস্ত্রোপচার হয়। শেষ পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা শরীরে সঙ্গে জুড়ে দিতে সক্ষম হন চিকিৎসকরা।

আরও পড়ুন: Chandrayaan 3: পৌঁছয় না সূর্যের আলো, চিরকালের মতো হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, চাঁদের বিপজ্জনক দক্ষিণ মেরুতেই অবতরণ করবে ‘চন্দ্রযান-৩’

হাদাশাহ মেডিক্যল সেন্টারের চিকিৎসকরা দ্য টাইমস অফ ইজরায়েল সংবাদপত্রে জানিয়েছেন, সুলেমানের মাথা প্রায় বিচ্ছিন্নই হয়ে গিয়েছিল। ঘাড় থেকে মাথা সরে গিয়েছিল। জুড়ে ছিল শুধু মেরুদণ্ডের অস্থিসন্ধি। নতুন প্লেট বসিয়ে, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে, নিখুঁত অস্ত্রোপচারে সেটি জোড়া লাগানো সম্ভব হয়েছে।

অস্ত্রোপচারের পরও স্নায়ুঘটিত কোনও সমস্যা আপাতত নেই সুলেমানের

চিকিৎসকদের মতে, সুলেমানের মাথা জোড়া লাগাই নয় শুধু, জটিল এই অস্ত্রোপচার মিরাকলের চেয়ে কম নয়। দুর্ঘটনায় এমন অবস্থা হলে, রোগীর বেঁচে থাকারই কথা নয়। অথচ অস্ত্রোপচারের পরও স্নায়ুঘটিত কোনও সমস্যা আপাতত নেই সুলেমানের। কোনও সাপোর্ট ছাড়া হাঁটতেও পারছে সে।

গত মাসে ইজরায়েলের হাসপাতালে অস্ত্রোপচার হয় সুলেমানের। তবে সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত গোট বিষয়টাই লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছিল। সম্প্রতি এই অসাধ্যসাধনের ঘটনা সামনে আনা হয়েছে। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সুলেমান। তবে ঘাড়ে এখনও সাপোর্ট বসানো রয়েছে।চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছে সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget