এক্সপ্লোর

Science: তটে পড়ে থাকা রহস্যময় বস্তু ইসরোর রকেটেরই অংশ, ঘোষণা অস্ট্রেলীয় স্পেস এজেন্সির

ISRO Rocket Debris:অস্ট্রেলিয়ার সৈকতে পড়ে থাকা রহস্যময় বস্তুটি আদতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র  PSLV রকেটেরই অংশ, নিশ্চিত ভাবে জানিয়ে দিল অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি

ক্যানবেরা: অস্ট্রেলিয়ার সৈকতে (australian beach) পড়ে থাকা রহস্যময় বস্তুটি আদতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র  PSLV রকেটেরই অংশ, নিশ্চিত ভাবে জানিয়ে দিল অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি (Australian Space Agency)।  তবে ইসরোর তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু অস্ট্রেলিয়ার সৈকতে ইসরোর রকেটের অংশ এল কী ভাবে? আপাতত অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। যদিও বিজ্ঞানীরা মনে করেন, এই ধরনের ঘটনা মোটেও অস্বাভাবিক নয়। মহাকাশ অভিযানের ব্যর্থতা তো নয়-ই। যে কোনও অভিযানের সময়ই রকেট বা রকেটের অংশ নিচে পড়ে যেতে থাকে। সে দিক থেকে দেখলে এটিও অভাবনীয় কিছু নয়। 

কী জানা গেল?
মহাকাশে যখন উপগ্রহ পাঠানো হয়, তখন শুধু উপগ্রহটিই কক্ষপথে পৌঁছে দেওয়া হয়। রকেটের বিভিন্ন অংশ মহাকাশে যাওয়ার পথে খসে পড়তে থাকে। তাদের নির্দিষ্ট জায়গায় ফেলার ব্যবস্থাও থাকে। এমনকি, গতকাল যে উপগ্রহ নিয়ে ইসরোর অভিযান হল, তাতেও রকেট ছিল PSLV।  সেরকমই একটি PSLV-র থার্ড স্টেজ অস্ট্রেলিয়ার উপকূলে পাওয়া গিয়েছিল চলতি বছরের মাঝামাঝি সময়ে। তবে এটি সরাসরি সমুদ্রতটে এসে পড়েছিল নাকি সমুদ্রের জল থেকে ভেসে সৈকতে আসে, তা এখনও জানা যায়নি। আপাতত দু'মিটার লম্বা ওই বস্তুটি অস্ট্রেলিয়ার 'স্টোরেজ'-এ রয়েছে। রাষ্ট্রপুঞ্জের মহাকাশ সংক্রান্ত চুক্তি মেনে এই বস্তুটি নিয়ে কী করা হবে, সে ব্যাপারে আলোচনা করছে দুই দেশ।  

ফিরে দেখা...
চলতি মাসের মাঝামাঝি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার 'জুরিয়েন বে'-তে তামার রংয়ের একটি বস্তু পড়ে থাকেন স্থানীয়রা। তার হাল বেশ খারাপ। একদিকে বেঁকে ছিল সেটি। কোথা থেকে এল এই বস্তু? শুরু হয় জল্পনা। কেউ কেউ বলতে শুরু করেন, নিখোঁজ মালয়েশিয়ান বিমান MH370-র অংশ এটি। তবে স্থানীয় পুলিশ মোটামুটি জানিয়ে দিয়েছিল যে, এটি কোনও বাণিজ্যিক বিমানের অংশ নয়। যদিও কোথা থেকে এল, তা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন তাঁরা। প্রাথমিক ভাবে তাই এটিকে 'বিপজ্জনক বস্তু' হিসেবে ধরে নিয়েছিল স্থানীয় প্রশাসন। পুলিশের তরফে জানানো হয়, দমকল বিভাগের রসায়ন দফতর বস্তুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে। এবং সেই পরীক্ষালব্ধ ফলাফল জানাচ্ছে, এই ধাতব সিলিন্ডার নিরাপদ। স্থানীয় বাসিন্দাদের জন্য কোনও ক্ষতির আশঙ্কাও নেই এই পদার্থ থেকে। তবে তখনও পর্যন্ত দ্ব্যর্থহীন ভাবে বস্তুটির উৎস এবং পরিচয় জানা যায়নি। সেই কাজ হলেই সৈকত থেকে সরানো হবে রহস্যময় ধাতব সিলিন্ডারটিকে। সে জন্য নিরাপত্তার স্বার্থে, সাধারণ বাসিন্দাদের এই বস্তু থেকে দূরে থাকতে বলা হয়েছিল। রহস্যের খাসমহল যখন দানা বাঁধছে, তখনই স্পেস আর্কিওলজির বিশেষজ্ঞ, অ্যালিস গোরম্যান মন্তব্য করেন, এটি ইসরো-র (ISRO) পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল রকেটের তৃতীয় পর্যায়ের খণ্ডাংশ। সোমবার কার্যত সেই দাবিতেই সিলমোহর দিল অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি। 

 

আরও পড়ুন:বুদ্ধদেব ভট্টাচার্যর 'শারীরিক পরিস্থিতির উন্নতি, সংক্রমণ কমেছে অর্ধেকেরও বেশি'

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget