এক্সপ্লোর

Science News: পৃথিবীর আকাশে ভিনগ্রহী ‘চর’, নভেম্বরেই হতে পারে হামলা? দাবি হার্ভার্ড-বিজ্ঞানীর, চর্চায় 3I/ATLAS

Interstellar Object 3I/ATLAS: যে আন্তঃনাক্ষত্রিক বস্তুকে ঘিরে এত চর্চা, গত ১ জুলাই সেটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: পৃথিবীর বুকে এমনিতেই যুদ্ধ, সংঘর্ষ চলছে। এবার কি মহাশূন্য থেকে আঘাত নেমে আসতে চলেছে? এমনই বিপদের সম্ভাবনা উস্কে দিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক তথা বিজ্ঞানী আবি লোব। সূর্যের দিকে ধাবমান একটি আন্তঃনাক্ষত্রিক বস্তুর দিকে এই মুহূর্তে নজর সকলের। এখনও পর্যন্ত আবিষ্কৃত তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু সেটি। কিন্তু অধ্যাপক আবির দাবি, সেটি কোনও ধূমকেতু নয়। আসলে সেটি ভিনগ্রহীদের কৃত্রিম যান। (Science News)

যে আন্তঃনাক্ষত্রিক বস্তুকে ঘিরে এত চর্চা, গত ১ জুলাই সেটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। সেটির নাম রাখা হয়েছে 3I/ATLAS. বিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন, 3I/ATLAS আয়তনে প্রায় ১১.২ কিলোমিটার চওড়া। ঘণ্টায় ২ লক্ষ ১০ হাজার কিলোমিটার গতিতে সেটি সূর্যের দিকে ধাবমান এই মুহূর্তে। (Interstellar Object 3I/ATLAS)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা 3I/ATLAS-কে আন্তঃনাক্ষত্রিক বস্তু বলেই চিহ্নিত করেছে। সৌরজগতের বাইরের কোনও নক্ষত্রের অংশ সেটি, এই মুহূর্তে আমাদের সৌরজগতের দিকে ধাবমান বলে জানিয়েছে তারা। NASA জানিয়েছে, 3I/ATLAS-কে ঘিরে রয়েছে বরফ, ধুলো এবং গ্যাসের আস্তরণ। (Alien Invasion)

কিন্তু হার্ভার্ডের অধ্যাপক আবি এবং তাঁর দুই সহকারী  3I/ATLAS-কে কৃত্রিম ভিনগ্রহী চর বলে উল্লেখ করেছেন। ১৭ জুলাই arXiv-তে নিজেদের গবেষণাপত্র তুলে ধরেছেন আবি, তাঁর দুই সহকারী অ্যাডাম হিবার্ড এবং অ্যাডাম ক্রোল। তাঁদের দাবি, এর আগে যে দু’টি  আন্তঃনাক্ষত্রিক বস্তুর সন্ধান মেলে, তার চেয়ে 3I/ATLAS ঢের বেশি দ্রতগামী। যেভাবে সৌরজগতে প্রবেশ করতে চলেছে সেটি, তাও আলাদা। ভিনগ্রহের কোনও সভ্যতা সেটিকে সৌরজগতে পাঠিয়েছে নজরদারি চালানো এবং তথ্য সংগ্রহের জন্য।  

গবেষণাপত্রে বলা হয়েছে, 3I/ATLAS সৌরজগতের তিন গ্রহ, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের গা ঘেঁষে উড়ে যাবে। নভেম্বরের শেষ দিকে সূর্যের কাছাকাছি অবস্থান করবে। পৃথিবী থেকে মহাকাশে যেমন কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়, তেমনই সৌরজগে ভিনগ্রহীদের কৃত্রিম উপগ্রহ বয়ে আনছে 3I/ATLAS. মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রগ্রহের উপর ওই সব উপগ্রহ মোতায়েন করা হবে বলে দাবি তিন বিজ্ঞানীর। 

নভেম্বর মাসেই সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে 3I/ATLAS. সেই সময় আর পৃথিবী থেকে দেখা যাবে না সেটিকে। অধ্যাপক আবির দাবি, “ইচ্ছাকৃত ভাবেই এমন অবস্থান, যাতে পৃথিবীর নজরদারি এড়ানো যায়।” পৃথিবীর নজর এড়াতেই 3I/ATLAS-কে মহাজাগতিক বস্তুর আকার দেওয়া হয়েছে বলে মত তাঁর। শেষ পর্যন্ত 3I/ATLAS যদি ভিনগ্রহী চর হয়, সেক্ষেত্রে ‘ফরেস্ট থিওরি’র সত্যতা নিয়ে আর প্রশ্ন থাকবে না বলে মত তাঁর। আত্মরক্ষার্থে ভিনগ্রহীরা ইচ্ছাকৃত ভাবেই দেখা দেয় না, নিজেদের লুকিয়ে রাখে বলে মনে করেন বিজ্ঞানীদের একাংশ। তাঁদের এই ধারণাকেই ‘ফরেস্ট থিওরি’ বলা হয়।

আর তাই পৃথিবীর উপর ভিনগ্রহীদের আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অধ্যাপক আবি। তাঁর মতে, আত্মরক্ষা করার জন্য পৃথিবীকে প্রস্তুত থাকতে হবে। তবে পৃথিবী থেকে কোনও মহাকাশযান পাঠিয়ে  3I/ATLAS-কে পর্যবেক্ষণ করা যাবে না। কারণ সেটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসছে। পৃথিবীর কোনও মহাকাশযান কাছাকাছি পৌঁছনোর অনেক আগেই সেটি সৌরজগত ছেড়ে বেরিয়ে যাবে। যদিও অধ্যাপক আবির তত্ত্ব নিয়ে সন্দিহান অনেকেই। 

কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনার জ্যোতির্বিজ্ঞানী সামান্থা লওলার বলেন, “এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী,  3I/ATLAS একটি সাধারণ ধূমকেতু। অন্য একটি নক্ষত্রমণ্ডল থেকে ছিটকে এসেছে।” কিন্তু অধ্যাপক আবি নিজের তত্ত্ব একেবারে খারিজ করতে নারাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget