এক্সপ্লোর

ISRO Mission: মহাশূন্য থেকে চলবে নজরদারি, ‘Naughty Boy’ উৎক্ষেপণ করল ISRO

INSAT-3DS Satellite: শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস স্টেশন থেকে উৎক্ষেপণ হয় INSAT-3DS কৃত্রিম উপগ্রহের।

নয়াদিল্লি: গত এক বছরে মহাকাশ অভিযানে একের পর এক সাফল্য এসেছে। এবার 'Naughty Boy'-এর উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. শনিবার বিকেলে এই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ হল, যার বৈজ্ঞানিক নাম Meteorological Satellite INSAT-3DS. এটি আসলে আবহাওয়ার উপর নজরদারি চালানোর কৃত্রিম উপগ্রহ। Geosyncronus Launch Vehicle 14-এ (GSLV-F14) চাপিয়ে সেটিকে মহাকাশে পাঠাল ISRO. (INSAT-3DS Mission)

শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস স্টেশন থেকে উৎক্ষেপণ হয় INSAT-3DS কৃত্রিম উপগ্রহের। GSLV-F14 রকেটে চাপিয়ে সেটিকে মহাকাশে পাঠানো হয়। এই উৎক্ষেপণে কোনও বাধা-বিঘ্ন ঘটেনি, যা ISRO-র বিজ্ঞানীদের জন্য স্বস্তির খবর। কারণ GSLV-F14 রকেটের প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ ছিল তাঁদের কাছে। 

INSAT-3DS কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণের পর তাই ISRO-র তরফে জানানো হয় যে, একেবারে বাধ্য, সুশৃঙ্খল আচরণ ছিল 'Naughty Boy'-এর (INSAT-3DS কৃত্রিম উপগ্রহের ডাকনাম)। ISRO-র প্রধান এস সোমনাথ জানান, এই অভিযানে আত্মবিশ্বাস আরও বাড়ল তাঁদের। এর পর GSLV রকেটে চাপিয়ে NISAR কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে, যা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এবং ISRO-র যৌথ অভিযান।

আরও পড়ুন: Urine Bio Fertilizer: মূত্রের সাহায্যে জ্বলবে আলো, তৈরি হবে জৈব সার!

এদিন GSLV-F14 রকেটে চাপিয়ে INSAT-3DS কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়েছে, যা নিয়ে গোড়া থেকেই উদ্বেগ ছিল। কারণ এযাবৎ যে ১৫ বার GSLV-F14 রকেট  ব্যবহার করা হয়েছে, তার মধ্যে চারটি সফল হয়নি। সেই নিরিখে ISRO-র Polar Satellite Launch Vehiclle (PSLV)-কে ব্যবহার করে ৬০টি অভিযান চালানো হয়, যার মধ্যে তিনটিই মাত্র সফল হয়নি। LVM-3 রকেট ব্যবহার করে মোট সাতটি অভিযান চালানো হয়েছে,যার সবক'টিই সফল হয়েছে। তবে সেই উদ্বেগ কাটল এবার।

২০২৪ সালে GSLV-F14 রকেটির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অভিযান বরাদ্দ হয়েছে। চলতি বছরের শেষের দিকে পৃথিবীর উপর নজরদারি চালানোর কৃত্রিম উপগ্রহ NISAR-কে নিয়ে মহাকাশে রওনা দেবে এই রকেট। NASA এবং ISRO-র যৌথ অভিযান হবে সেটি। পৃথিবীকে জরিপ করার পাশাপাশি, জলবায়ু আবহাওয়া এবং প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চালানো হবে।

সেরা শিরোনাম

Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget