এক্সপ্লোর

Gaganyaan Mission: ত্রুটি সারিয়ে পরীক্ষামূলক উৎক্ষেপণ, শেষে বঙ্গোপসাগরে নামল গগনযান

ISRO News: এদিন, প্রথমে সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা থাকলেও, তা হয়নি। মাত্র পাঁচ সেকেন্ড বাকি থাকতে শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়া হয় কাউন্টডাউন।

কলকাতা: প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে অবশেষে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হল। প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রথমনে বিপত্তি বাধে। তার জেরে সাময়িক স্থগিত করে দেওয়া হয় উৎক্ষেপণ। শেষ মেশ, শনিবার সকাল ১০টায় উৎক্ষেপণ হয় গগনযান TV-D1 রকেটের। (Gaganyaan Mission) তার পর বঙ্গোপসাগরে সেটি নামিয়ে আনা হয়। 

এদিন, প্রথমে সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা থাকলেও, তা হয়নি। মাত্র পাঁচ সেকেন্ড বাকি থাকতে শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়া হয় কাউন্টডাউন। উৎক্ষপণের সময় সওয়া এক ঘণ্টা পিছিয়ে দেয় ISRO. তার পর বেলা ১০টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয় গগনযানের টেস্ট ভেহিকল ফ্লাইটের। (ISRO News)

উৎক্ষেপণের পর TV D1 পরীক্ষামূলক উড়ান বিভাগের ডিরেক্টর এস শিবকুমার বলেন, "এমন চেষ্টা আগে হয়নি। একসঙ্গে একেবারে তিনটি পরীক্ষা। তিনটি প্রযুক্তিরই খুঁটিনাটি চোখে পড়েছে, যা আমাদের লক্ষ্য ছিল। টেস্ট ভেহিকল, ক্রু এসকেপ সিস্টেম এবং ক্রু মডিউল, প্রথম চেষ্টাতেই সফল পরীক্ষা হয়েছে সবক'টির। আজকের দিনটির জন্য গত ৩-৪ বছর ধরে পরিশ্রম করছিলাম আমরা। প্রথম চেষ্টাতেই সফল হতে পেরে খুশি আমরা।"

আগামী দিনে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ISRO-র। তার আগে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ, যাতে আগামী দিনে কোনও দুর্ঘটনার হাত থেকে মহাকাশচারীদের বাঁচাতে ক্রু এসকেপ সিস্টেম  ব্যবহার করা যায়। এদিন তারই পরীক্ষা হবে। পরীক্ষামূলক ফ্লাইটে মাটি থেকে ১৭ কিলোমিটার উচ্চতায় মূল যান থেকে আলাদা হয়ে যায় ক্রু-মডিউল। তার পর সোজা বঙ্গোপসাগরে নামিয়ে আনা হয়। 

আরও পড়ুন: Kajol Attends Durga Puja: হলুদ শাড়ি, টানটান করে বাঁধা খোঁপা, বাড়ির পুজোয় কাঁসর-ঘণ্টা বাজালেন কাজল

দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযানে চাপিয়ে ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর লক্ষ্য রয়েছে ISRO-র। সেক্ষেত্রে এই প্রথম ভারত নিজেদের প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে মানুষ পাঠাবে। এই অভিযানের নাম রাখা হয়েছে 'গগনযান অভিযান'। মহাকাশচারীদের নিরাপত্তার জন্যই ক্রু এসকেপ সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে, যার আওতায় মাঝ আকাশে বিপদ ঘটলেও, প্যারাশ্যুটে চেপে নিরাপদে অপতরণ করতে পারবেন পৃথিবীবাসী।

মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে মানুষ পাঠানোর আগের ধাপে, গগনযানের সব পর্যায়ের প্রযুক্তি পরীক্ষা করে দেখা হবে এর আওতায়। এদিনের পরীক্ষায় গগনযানের মডেলের সংঙ্গে তিনটি প্যারাশ্যুট ব্যবহার করা হয়েছে। ফেরার সময়, পৃথিবীতে অবতরণের মুহূর্তে পরিস্থিতি বেগতিক দেখলে ওই প্যারাশ্যুট ব্যবহার করে প্রাণে বাঁচতে পারেন বিজ্ঞানীরা। মহাকাশচারীদের নিরাপত্তার কথা ভেবেই এমন উদ্যোগ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget