এক্সপ্লোর

Kajol Attends Durga Puja: হলুদ শাড়ি, টানটান করে বাঁধা খোঁপা, বাড়ির পুজোয় কাঁসর-ঘণ্টা বাজালেন কাজল

Durga Puja 2023: নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে মায়ানগরীর বুকে একটুকরো বাঙালি পাড়া গড়ে উঠেছে।

মুম্বই: হিন্দি ছবির জগতে অন্যতন সফল অভিনেত্রী। কিন্তু ব্যক্তিগত জীবনে আর পাঁচ জনের মতোই তিনি। তারকা হওয়ার দরুণ প্রচারের আলো যেমন উপভোগ করেন, তেমনই পরিবারের সঙ্গে থাকলে ভুলে যান সবকিছু। মুম্বইয়ে মুখোপাধ্যায়দের দুর্গাপুজোয় আবারও সেই রূপেই ধরা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। (Kajol Attends Durga Puja)

নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে মায়ানগরীর বুকে একটুকরো বাঙালি পাড়া গড়ে উঠেছে। এর নেপথ্যে মুখোপাধ্যায়দের ভূমিকা অনস্বীকার্য। যে কারণে ওই পুজোকে মুখোপাধ্যায়দের পুজোও বলেন অনেকে। সেই অর্থে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো কাজলের বাড়ির পুজো। প্রতি বছরই সেখানে নিয়ম করে হাজিরা দেন কাজল। পুজোপাঠ, অঞ্জলি দেওয়ার পাশাপাশি খাবার পরিবেশনেও অংশ নেন। (Durga Puja 2023)

এবারেও তার অন্যথা হল না। শুক্রবার, ষষ্ঠীর সন্ধেয় পুজোমণ্ডপে পৌঁছে যান কাজল। হলুদের উপর কাজ করা শাড়ি, টিপ, ঝোলা দুল এবং টানটান করে খোঁপা বেঁধে পুজোয় হাজির হন তিনি। বোন শর্বাণী মুখোপাধ্যায়ের সঙ্গে মণ্ডপে বসে পড়েন। পায়ে হাত দিয়ে প্রণাম করেন পুরোহিতকে। তার পর টুকরো আলাপচারিতা সেরে নেন পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে। তার ফাঁকে ফোনো কথাও বলতে দেখা যায় তাঁকে। 

আরও পড়ুন: Shammi Kapoor Birthday: প্রেমে পড়েছিলেন ক্যাবারে ডান্সারের, ভরাডুবি থেকে বাঁচিয়েছিলেন উত্তমকুমারকে, যথেষ্ট কদর পাননি শাম্মি

শুধু পুজোয় অংশ নেওয়া নয়, কাঁসরও বাজাতে দেখা যায় কাজলকে। গোটা সময় তাঁর পাশে ছিলেন শর্বাণী। শর্বাণীর পরনে ছিল গাঢ় সবুজ রংয়ের শাড়ি। তবে কাজলের আর এক খুড়তুতো বোন রানি মুখোপাধ্যায়কে শুক্রবার পুজোমণ্ডপে দেখা যায়নি। আগামী দিনে তাঁকেও সেখানে দেখা যেতে পারে। কাজল এবং রানি, দু’জনই প্রতি বছর বাড়ির পুজোয় অংশ নেন। গোটা মুখোপাধ্যায় পরিবার একত্রিত হন।

একা তো যানই, এর আগে, ছেলে-মেয়ে এবং স্বামী অজয় দেবগণেকও নিয়েও পুজোয় হাজির হতে দেখা গিয়েছে কাজলকে। পুজোয় খাবার পরিবেশন করাও রীতি হয়ে গিয়েছে কাজলের। গতবছর ছেলে যুগও সেই কাজে মাকে সাহায্য করে। পরে রানির সঙ্গে সিঁদুর খেলাতেও অংশ নেন। সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget