এক্সপ্লোর

ISRO: আকাশ ছুঁয়ে দেখার অভীপ্সা, মহাকাশে এবার মানুষ পাঠাবে ISRO, অগাস্ট-সেপ্টেম্বরেই শুরু ট্রায়াল

Gaganyaan Mission: সংসদে এই ঘোষণা করেছেন জিতেন্দ্র। তিনি জানিয়েছেন, মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: চন্দ্রযান-৩ মহাকাশযানের চাঁদের মাটি ছোঁয়ার অপেক্ষা (Chandrayaan-3)। তার মধ্যে সৌরযান  উৎক্ষেপণের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সংসদে দাঁড়িয়ে এবার আরও বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানালেন তিনি। (Gaganyaan Mission)

মানুষ পাঠানোর আগের ধাপে, গগনযানের সব পর্যায়ের প্রযুক্তি পরীক্ষা দেখা হবে

সংসদে এই ঘোষণা করেছেন জিতেন্দ্র। তিনি জানিয়েছেন, মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অগাস্ট-সেপ্টেম্বর নাগাদ ক্রু এসকেপ সিস্টেমের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে। পরীক্ষামূলক ভাবে একটি রকেট নিয়ে এই পরীক্ষা হবে, যা কিনা একটি সিঙ্গল স্টেজ লিকুইড প্রপেলান্ট রকেট। মানুষ পাঠানোর আগের ধাপে, গগনযানের সব পর্যায়ের প্রযুক্তি পরীক্ষা করে দেখা হবে এর আওতায়। 

ইতিমধ্যেই এই অভিযান নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ISRO. তার জন্য প্যারাশ্যুট ব্যবহার করা হচ্ছে। ফেরার সময়, পৃথিবীতে অবতরণের মুহূর্তে রকেটের গতিবেগ কমিয়ে নিরাপদ স্তরে নিয়ে আসতেই এই প্যারাশ্যুটের ব্যবহার।  মহাকাশচারীদের নিরাপত্তার কথা ভেবেই এমন উদ্যোগ। পরীক্ষানিরীক্ষার সময় প্রথম পর্যায়ে প্রথমে মাঝ আকাশে অভিযান বাতিল করা হবে আচমকা। দেখা হবে, প্যারাশ্যুটের সাহায্যে সমুদ্রে মহাকাশচারীদের অবতরণ করানো যায় কিনা। সেখান থেকে কী করে উদ্ধার করা যায় সকলকে, দেখা হবে তা-ও।

আরও পড়ুন: Chandrayaan 3: স্মৃতিবিজড়িত নীল-সাদা পৃথিবী, আর ধূসর মায়াবী চাঁদ, ক্যানভাস জুড়ে শিল্পকর্ম পাঠাল চন্দ্রযান-৩

সংসদে জিতেন্দ্র বলেন, "পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য সব প্রযুক্তি তৈরি। মহাকাশচারীদের রকেটও  তৈরি রাখা হয়েছে।" রকেটের প্রপালসন প্রযুক্তি ইতিমধ্যেই স্থলভূমির উপর পরীক্ষা করে দেখেছে ISRO. গত ৮ থেকে ১০ অগাস্টের মধ্যে তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ড্রোগ প্যারাশ্যুট নিয়ে রকেটের অবতরণ পরীক্ষা করে দেখে। চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক ল্যাবরেটরির রেল ট্র্যাক রকেট স্লড ফেসিলিটিতে এই পরীক্ষা হয়।

প্রথম বার মহাকাশে মানুষ পাঠাবে ISRO, গগনযান অভিযান ঘিরে প্রস্তুতি শুরু

দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযানে চাপিয়ে ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর লক্ষ্য রয়েছে ISRO-র। সেক্ষেত্রে এই প্রথম ভারত নিজেদের প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে মানুষ পাঠাবে। এই অভিযানের নাম রাখা হয়েছে 'গগনযান অভিযান'। মহাকাশচারীদের নিরাপত্তার জন্যই ক্রু এসকেপ সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে। 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget