এক্সপ্লোর

Chandrayaan 3: স্মৃতিবিজড়িত নীল-সাদা পৃথিবী, আর ধূসর মায়াবী চাঁদ, ক্যানভাস জুড়ে শিল্পকর্ম পাঠাল চন্দ্রযান-৩

ISRO: বৃহস্পতিবার ISRO দু'টি ছবি প্রকাশ করেছে। চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ওই ছবি তুলেছে বলে জানানো হয়েছে।

নয়াদিল্লি: চাঁদের মাটিতে নামার আগে আবারও ক্যামেরা তাক করল ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। চাঁদের কক্ষপথ থেকে একবার উজ্জ্বল ও ধূসর উপগ্রহের ছবি তুলল। তার পর পিছন ফিরে ছবি একঝলক ক্যামেরাবন্দি করল নীল-সাদা পৃথিবীকেও। মহাশূন্য থেকে সেই ছবি এসে পৌঁছল পৃথিবীর বুকে। চন্দ্রযান-৩-র তোলা সেই ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. 

বৃহস্পতিবার ISRO দু'টি ছবি প্রকাশ করেছে। চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ওই ছবি তুলেছে বলে জানানো হয়েছে। উৎক্ষেপণের দিন পৃথিবীর ছবি তোলা হয়, চাঁদের কক্ষপথে ঢোকার একদিন পরই চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা হয় বলে জানানো হয়েছে। এবার চন্দ্রপৃষ্ঠের যে ছবি পাঠিয়েছে চন্দ্র-যান-৩, তাতে চাঁদের বুকে বিরাজমান অডিংটন, পিথাগোরাস এবং অ্যারিস্টারকাস গহ্বর স্পষ্ট ফুটে উঠেছে।

আরও পড়ুন: NASA: হঠাৎ ঘূর্ণনের গতিবৃদ্ধি, ক্রমশ ছোট হচ্ছে দিন, লালগ্রহের গতিপ্রকৃতি দেখে উদ্বিগ্ন বিজ্ঞানীরা

একই সঙ্গে চন্দ্রপৃষ্ঠে অবস্থিত 'ঝড়ের মহাসাগর' ওশিয়ানাস প্রোসেলারামের ছবিও পাঠিয়েছে চন্দ্রযান-৩। চাঁদের পশ্চিম প্রান্তে অবস্থিত ঘন কালো একটি অংশ সেটি, যা চন্দ্রপৃষ্ঠে হদিশ পাওয়া বৃহত্তম সমুদ্রের স্মৃতিচিহ্ন বলে দাবি বিজ্ঞানীদের। প্রায় ৪০ লক্ষ স্ক্যোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত সেটি। 

ISRO জানিয়েছে, চন্দ্রযান থেকে নীল-সাদা ছবিটি তুলেছে ল্যান্ডার ইমেজার ক্যামেরা। উৎক্ষেপণের দিনই ওই ছবিটি তোলা হয়। চন্দ্রপৃষ্ঠের ছবিটি তুলেছে ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা। চাঁদের কক্ষপথে প্রবেশের ঠিক পর দিন তোলা হয় ওই ছবি।

চাঁদের মাটি ছোঁয়ার আগে, ধীরে ধীরে চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আনবে চন্দ্রযান-৩, যাতে ল্যান্ডার বিক্রম নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারে। এর পর ল্য়ান্ডার প্রপালসন মডিউলটিকে আলাদা করা হবে চন্দ্রযান-৩ থেকে। কমিয়ে আনা হবে গতি। তার পর ২৩ অগাস্ট চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩। আপাতত পালকের মতো চাঁদের মাটি ছোঁয়াই লক্ষ্য চন্দ্রযান-৩ মহাকাশযানের। তবে সেন্সর বিকল হলেও, অন্যান্য যন্ত্রপাতি বিকল হলেও, ল্যান্ডার বিক্রমকে নিরাপদে চাঁদের মাটিতে নামানো সম্ভব বলে জানিয়েছে ISRO. চন্দ্রযান ২ মহাকাশযানের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে, সে ভাবেই চন্দ্রযান-৩ মহাকাশযানের নকশা তৈরি করা হয়েছে।

 

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget