এক্সপ্লোর

Science News: রগড়ে স্নান করিয়ে দেবে, মুছে দেবে ভিজে শরীরও, বাজারে হাজির ‘মানুষ কাচার’ ওয়াশিং মেশিন

Human Washing Machine: ওসাকায় আয়োজিত ‘ওয়র্ল্ড এক্সপো’য় ‘Human Washing Machin’ বা মানুষকে রগড়ে সাফ করার ওয়াশিং মেশিন দেখা গেল।

নয়াদিল্লি: গৃহস্থের ঘর জামাকাপড় কাচতে ব্যবহৃত হতো বরাবর। হালফিলে রাজনীতিতেও জায়গা করে নিয়েছে ‘ওয়াশিং মেশিন’। দলবদল করলেই আগের সব কুকীর্তি ধুয়েমুছে সাফ হয়ে যায় বলে প্রচলিত রয়েছে। তবে এবার বাজারে সত্যিই সত্যিই মানুষকে রগড়ে সাফ করার ‘ওয়াশিং মেশিন’ হাজির হল। জাপানের একটি সংস্থার কীর্তিতে হতবাক গোটা বিশ্ব। (Human Washing Machine)

ওসাকায় আয়োজিত ‘ওয়র্ল্ড এক্সপো’য় ‘Human Washing Machin’ বা মানুষকে রগড়ে সাফ করার ওয়াশিং মেশিন দেখা গেল কাছ থেকে। জাপানের তথ্যপ্রযুক্তি সংস্যা ‘Science’ ক্যাপসুলের মতো দেখতে ওই ওয়াশিং মেশিন তৈরি করেছে, যার ভিতর ঢুকে শুয়ে পড়লেই সাফ হয়ে যাবে গোটা শরীর। কাপড়া কাচার ওয়াশিং মেশিনের মতো বোঁ বোঁ করে যদিও ঘুরবে না এটি। বরং মৃদু আলোয়, মধুর সঙ্গীত-সহযোগে আরামদায়ক অভিজ্ঞতা হবে। (Science News)

এই ওয়াশিং মেশিনের ডাকনাম ‘Human Washer of the Future’. ওসাকায় একমাস ধরে চলা এক্সপোয় ২ কোটি ৭০ লক্ষ মানুষ হাজিরা দেন। ১৯৭০ সালের এক্সপোতেও এমন একটি মেশিন পেশ করা হয়েছিল। ‘ওয়র্ল্ড এক্সপো’র বর্তমান প্রেসিডেন্ট সেই এক্সপোয় উপস্থিত ছিলেন। ‘Science’ সংস্থার মুখপাত্র সাচিকো মেকুরার দাবি এই ওয়াশিং মেশিন শুধুমাত্র মানুষের শরীরই পরিষ্কার করে না, ‘আত্মাও সাফ হয়ে যায়’। সেন্সর দ্বারা হৃদস্পন্দন, ভাইটাল সাইনস-এর উপরও নজরদারি চলে। 

ইতিমধ্যেই জাপানের বাজারে এই ওয়াশিং মেশিনের বিক্রি শুরু হয়েছে। আমেরিকার একটি রিসর্ট সংস্থাও এর বাণিজ্যকরণের আবেদন জানিয়েছে। ওসাকার একটি হোটেল ইতিমধ্যেই একটি ওয়াশিং মেশিন কিনে নিয়েছে, যাতে অতিথিদের চমকে দেওয়া যায়। আরও বেশ কিছু সংস্থাও মানুষ সাফ করার ওয়াশিং মেশিন কিনে ফেলেছে। এই ওয়াশিং মেশিনের এক একটির দাম ৩ লক্ষ ৮৫ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৫০ কোটি টাকা। 

কিন্তু কী ভাবে কাজ করে মানুষ সাফ করার এই ওয়াশিং মেশিন? সংস্থার তরফে জানানো হয়েছে, ১) প্রথমে ক্যাপসুলে প্রবেশ করে শুয়ে পড়তে হবে। উপরের ঢাকনাটি বন্ধ হয়ে যাবে আপনাআপনিই। ২) এর পর আপনা আপনিই ফোয়ারার জল শরীর ছোঁবে আলতো করে। মাইক্রোবাবলসও অনুভূত হবে। ৩) মেশিনে বসানো সেন্সর সংশ্লিষ্ট ব্যক্তির শরীরের উপর নজরদারি চালাবে, তাঁর ভাইটাল সাইনস পর্যবেক্ষণ করবে। ৪) এই গোটা সময়ে আরাম পাবেন ওই ব্যক্তি। তাঁর কানে পৌঁছবে মধুর সঙ্গীত। ৫) স্নান করানো হয়ে গেলে গা মুছেও দেবে মেশিন। সবমিলিয়ে ১৫ মিনিট সময় লাগবে। ৬) বাইরে বেরিয়ে বুঝবেন, গোটা শরীর পরিষ্কার হয়ে গিয়েছে। হালকা লাগছে অনেক। কোনও তোয়ালে বা পরিশ্রমের বালাই নেই।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget