এক্সপ্লোর

Pressurized Rover on Moon: পৃথিবী ছাড়িয়ে চারচাকার দৌড় এবার চাঁদের মাটিতে, NASA-র থেকে বরাত পেল জাপান

Toyota Moon Rover: চাঁদের মাটিতে গবেষণা সংক্রান্ত কাজে এই গাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নয়াদিল্লি: চাঁদের বুকে গাড়ি ছোটানোর কথা আগেই জানানো হয়েছিল। এবার সেই কাজে হাত দিল জাপান। চাঁদের মাটিতে ছোটানোর উপযুক্ত গাড়ি তৈরি করছে তারা। গাড়ির নকশা থেকে নির্মাণ, গোটাটাই জাপান সামলাবে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এই মুহূর্তে Artemis অভিযানে নিয়ে ব্যস্ত। ওই অভিযানের জন্যই গাড়ি তৈরির বরাত পেয়েছে জাপান। চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। (Pressurized Rover on Moon)

চাঁদের মাটিতে গবেষণা সংক্রান্ত কাজে এই গাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের মাটিতে অবতরণের পর ওই গাড়িতে চেপেই ইতিউতি বিচরণ করতে পারবেন নভোশ্চররা। বহু দূরের দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে গাড়িতে চেপে। এমনকি এখনও পর্যন্ত যে জায়গায় পৌঁছনো সম্ভব হয়নি, গাড়িটি হাতে পেলে, তা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। (Toyota Moon Rover)

অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাঁদে ছোটানোর গাড়িটি তৈরি করা হচ্ছে। নভোশ্চর পাঠানো হোক বা রোবট, দুই ক্ষেত্রেই গাড়িটি কাজে লাগবে বলে মত বিজ্ঞানীদের। এই গাড়িটি হাতে পেলে, চাঁদের মাটিতে গবেষণার পথ আরও প্রশস্ত হবে বলেও আশাবাদী তাঁরা। Artemis VII অভিযানের ক্ষেত্রে এই ঘোষণা শোরগোল ফেলে দিয়েছে।

চাঁদের বুকে ছোটানো হবে যেহেতু, চারচাকার গাড়িটি সবদিক থেকেই আলাদা হতে চলেছে। এই গাড়িটি চাপযুক্ত, অর্থাৎ Pressurised Rover বলে উল্লেখ করা হচ্ছে। এই গাড়িতে চাপলে ভিতরে স্পেসস্যুট পরে থাকতে হবে না নভোশ্চরদের। ভিতরে লাইফ সাপোর্ট সিস্টেম থাকবে। শুধু চাঁদের বুকে বিচরণ করাই নয়, দীর্ঘ সময় গাড়ির মধ্যেই থাকতে পারবেন নভোশ্চররা। 

NASA এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থা JAXA এই যৌথ প্রকল্পে হাত মিলিয়েছে। চাঁদের বুকে ছোটানোর ওই গাড়িটি তৈরি করার বরাত পেয়েছে Toyota. গাড়িতে থাকবে রোবোটিক্স, ক্যামেরা, সেন্সর, বৈজ্ঞানিক সরঞ্জাম। চলন্ত ল্যাবরেটরি হিসেবেও কাজ করবে গাড়িটি। চাঁদের মাটিতে গাড়িটিকে কী ভাবে নামানো হবে, কী ভাবে কাজ করবে সেটি, ইতিমধ্যেই অ্যানিমেশনের মধ্যে তা দেখিয়েছে জাপান, যে ভিডিও রয়েছে NASA-র ওয়েবসাইটে।

Artemis VII অভিযানের আওতায়, চাঁদের মাটিতে চার নভোশ্চরকে নামানোর পরিকল্পনা রয়েছে NASA-র। ২০৩২ সালের মার্চ মাসে এই অভিযানের সূচনা হওয়ার কথা। ভারী লঞ্চারের মাধ্যমে রকেটের উৎক্ষেপণ হবে। দীর্ঘসময় চাঁদের মাটিতে কাটাবেন নভোশ্চররা।চাঁদের মাটিতে প্রাপ্ত সম্পদকে কাজে লাগানো থেকে সেখানে মানুষের দীর্ঘমেয়াদি অবস্থানের লক্ষ্য়েই এই অভিযান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget