এক্সপ্লোর

Kosmos 482: ৫৩ বছরের নির্বাসন কাটিয়ে পৃথিবীতে ফেরা, ভারত মহাসাগরে আছড়ে পড়ল Kosmos 482 শুক্রযান

Science News: ১৯৭২ সালে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন Kosmos 482 মহাকাশযানটির উৎক্ষেপণ করে।

নয়াদিল্লি: দীর্ঘ ৫৩ বছর মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে এল Kosmos 482. গভীর রাতে আছড়ে পড়ল ভারত মহাসাগরের বুকে। শুক্রযানের পৃথিবীতে ফিরে আসার কথা জানিয়েছে রাশিয়ার Roscosmos. মহাকাশযানটি আছড়ে পড়ে কোনও ক্ষয়তি হয়নি, কেউ আহত হননি বলে জানিয়েছে তারা। তবে আস্ত অবস্থায় ভারত মহাসাগরে সেটি আছড়ে পড়েছে, না কি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে, তা এখনও অস্পষ্ট। (Kosmos 482)

১৯৭২ সালে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন Kosmos 482 মহাকাশযানটির উৎক্ষেপণ করে। শুক্রগ্রহের মাটি স্পর্শ করে সেখান থেকে পৃথিবীতে তথ্য পাঠানোর কথা ছিল মহাকাশযানটির। কিন্তু পৃথিবীর মাটি ছেড়ে মহাকাশে পৌঁছতে পারলেও, শুক্রের মাটি ছুঁতে পারেনি Kosmos 482. আবার পৃথিবীতে ফেরাও হয়নি তার। গত ৫৩ বছর ধরে ছন্নছাড়া অবস্থায় মহাকাশে বিরাজ করছিল সেটি। (Science News)

পৃথিবীর সঙ্গে সূর্যের অনেক মিল রয়েছে শুক্রগ্রহের। দুই গ্রহের জন্মও প্রায় একই সময়ে বলে মনে করেন বিজ্ঞানীরা। আর সেই কারণেই শুক্রগ্রহ অভিযানের সূচনা। ঠিক হয়েছিল, Kosmos 482 মহাকাশযানের ল্যান্ডারটি শুক্রের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করবে। পরখ করে দেখবে মাটির অবস্থা। কিন্তু যেমন পরিকল্পনা তেমন কাজ হয়নি। মহাকাশযানের উপরের বুস্টারটিতে যান্ত্রিক গোলযোগ ঘটে। 

ফলে পৃথিবীর মাটি ছেড়ে রকেটটি উড়ে গেলেও, সাকুল্য ৮০০০ মাইলও পেরোতে পারেনি। অর্থাৎ মহাকাশে পৌঁছলেও, শুক্রগ্রহে পৌঁছনোর সিকিভাগ দূরত্বও অতিক্রম করতে পারেনি। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরোতে যে শক্তির প্রয়োজন ছিল, তা সঞ্চার করতে পারেনি বুস্টারটি। এর ফলে মহাকাশেই কার্যত নির্বাসন জীবনে প্রবেশ করে Kosmos 482. 

ছয়ের দশক মহাকাশ অভিযান ঘিরে কার্যত ইঁদুর দৌড় শুরু হয়। আর সেই দুই ইঁদুর দৌড়ের প্রধান দুই চরিত্র ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। সেই সময় শুক্রগ্রহের উদ্দেশে একাধিক মহাকাশযান পাঠায় সোভিয়েত ইউনিয়ন, যার মধ্যে বেশ কিছু সফলও হয়েছিল, যেমন, Verna 7, Verna 8. সেগুলিকে শুক্রের মাটি ছোঁয়ানো গিয়েছিল। ৫০ মিনিট ধরে তথ্য় পাঠানোর পর, শুক্রের বুকে পুড়ে ছাই হয়ে যায় Verna 8.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget