এক্সপ্লোর

Ladakh Aurora Spectacle: রঙিন হল রাতের আকাশ, লাদাখের মাথার উপর রক্তিম আলোর নাচ, মেরুজ্যোতি দেখল ভারতও

Aurora in Ladakh Sky: মেরুজ্যোতি আসলে বিরল মহাজাগতিক ঘটনা।

নয়াদিল্লি: ফের পৃথিবীর বুকে আঘাত হানল সৌরঝড়। আর তাতেই রঙিন হয়ে উঠল রাতের আকাশ। লাল, নীল, গোলাপি, বেগুনি আভায় উজ্জ্বল হয়ে উঠল চারিদিক। শুধু বিদেশেই নয়, দেশের মাটিতে দাঁড়িয়েও দেখা গেল সেই দৃশ্য। ভারতের লাদাখের আকাশে দেখা গেল মেরুজ্যোতির আশ্চর্য রূপ, যা ক্যামেরাবন্দি করেছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই সব ছবি এবং ভিডিও। (Ladakh Aurora Spectacle)

মেরুজ্যোতি আসলে বিরল মহাজাগতিক ঘটনা। সূর্য থেকে নির্গত অভিযুক্ত কণা পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে মেরুজ্যোতি বা Aurora-র সৃষ্টি।সাধারণত সৌরঝড় থেকে নির্গত ইলেকট্রন এবং প্রোটন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে, বায়ুমণ্ডলের উপরিস্তরের গ্যাসের সঙ্গে ঘর্ষণ হয়, তা থেকেই আগুনের ফুলকির মতো আলোর ছটা তৈরি হয়। একই সময়ে এমন লক্ষ লক্ষ ফুলকি তৈরি হলে, তা মেরুজ্যোতির আকার ধারণ করে। মেরুপ্রদেশ এবং পৃথিবীর উঁচু জায়গা থেকে এই মেরুজ্যোতি দেখা যায়। (Aurora in Ladakh Sky)

শুক্রবার আবারও পৃথিবীতে আঘাত হানে সৌরঝড়। আর তার ফলেই গভীর রাতে উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলের আকাশে মেরুজ্যোতির আশ্চর্য রূপ চোখে পড়ে। সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বুকে বিদ্যুৎ সংযোগ এবং টেলি কমিউনিকেশনে প্রভাব পড়তে পারে বলে সতর্কতা জারি হয়েছিল আগেই। তবে ততটাও তীব্র হয়ে নেমে আসেনি এই সৌরঝড়। ফলে কোনও বিঘ্ন ঘটেনি।

আরও পড়ুন:  Warmest April Ever: উষ্ণতম এপ্রিলের সাক্ষী রইল বিশ্ব, এখনই ব্যবস্থা না নিলে...ঘোর বিপদের ইঙ্গিত রিপোর্টে

ওই সৌরঝড় থেকেই রাতের আকাশে মেরুজ্যোতির রূপ চোখে পড়ে। রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানির মতো দেশের মানুষও এই মরুজ্যোতি দেখতে পান। ভারতের লাদাখের হানলের আকাশে রক্তিমবর্ণ মেরুজ্যোতি দেখা যায়। গভীর রাতে পৃথিবীর আকাশে দুই রকমের মেরুজ্যোতি চোখে পড়ে, মেরুজ্যোতি বোরিয়ালিস এবং মেরুজ্যোতি অস্ট্রেলিস। মেরুজ্যোতি বোরিয়ালিস দেখা যায় উত্তর মেরুতে। মেরুজ্যোতি অস্ট্রেলিস দক্ষিণ মেরু থেকে দেখা যায়। 

অস্ট্রেলিয়ার আকাশে যে মেরুজ্যোতি দেখা গিয়েছে, তার রং ছিল উজ্জ্বল লাল এবং বেগুনি।  তাসমানিয়ায় নৃত্যরত মেরুজ্যোতি চোখে পড়েছে। সপ্তাহান্তে আবারও মেরুজ্যোতি দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সূর্যের বুকে AR3664 নামের একটি গর্তের বিস্তার ক্রমশ বাড়ছে, তার জেরেই পৃথিবীর বায়ুমণ্ডলে অভিযুক্ত সৌরকণা আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget