এক্সপ্লোর

Science News: গোপন অঙ্গেও প্লাস্টিক-বিপদ! ভয়াবহ বিপদের মুখে পুরুষরা?

Microplastic Pollution: মানুষ ও কুকুরের শুক্রাশয়ের উপর পরীক্ষা করে যা তথ্য বিজ্ঞানীদের হাতে এসেছে তা উদ্বেগে রাখার জন্য় যথেষ্ট। কী বলছেন বিজ্ঞানীরা?

কলকাতা: ভয়াবহ বিপদের ইঙ্গিত? মানব প্রজাতি ধ্বংসের বীজ?  প্রজনন শক্তির উপর বিপদের খাঁড়া কি প্লাস্টিক-দূষণ? সম্প্রতি বিজ্ঞানীদের একটি গবেষণা ইঙ্গিত দিচ্ছে তেমনটাই। 

মানব শরীরের শুক্রাশয়ে থাবা বসাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। সহজ কথায় বললে ৫ মিলিমিটারের কম আয়তনের প্লাস্টিকই হল মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক সামগ্রী উৎপাদনের সময় ঠিকমতো বর্জ্য ব্যবস্থাপনা না হওয়ায় এই ধরনের দূষক (Plastic Pollution) তৈরি হয়-এটি পরিবেশে দীর্ঘমেয়াদি ভাবে থাকে- অন্য দূষক পদার্থও শোষণ করে মাইক্রোপ্লাস্টিক।

University of New Mexico -এর বিজ্ঞানীরা যে গবেষণা করেছেন- সেই পেপার প্রকাশিত হয়েছে Toxicological Sciences- এর May 15, 2024 সংখ্যায়। সেখানে বিজ্ঞানীরা দাবি করেছেন, মানুষ ও কুকুরের শুক্রাশয়ের মধ্য়ে পাওয়া গিয়েছে মাইক্রোপ্লাস্টিক (Microplastic)। যে কারণে পুরুষদের প্রজনন ক্ষমতা নিয়ে উদ্বেগে বিজ্ঞানীরা। Down to earth-এর প্রতিবেদন অনুযায়ী- বিজ্ঞানীরা ২৩ জন মানুষের শুক্রাশয় এবং ৪৭টি পোষ্য কুকুরের শুক্রাশয়ের (testicles) নমুনা পরীক্ষা করেছেন- তাতে উদ্বেগে থাকার মতো মাইক্রোপ্লাস্টিক মিলেছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, ১২ ধরনের মাইক্রোপ্লাস্টিক মিলেছে। বেশ কিছু পলিমার- মূলত PE বা পলিইথালিন জাতীয় প্লাস্টিক মিলেছে। তারই সঙ্গে বিজ্ঞানীরা দাবি করেছেন, PVC, PET-এর সঙ্গে শুক্রাশয়ের স্বাভাবিক ওজনের মধ্যে ব্য়াস্তানুপাতিক সম্পর্ক দেখা গিয়েছে। এর ফলেই বিজ্ঞানীদের আশঙ্কা পুরুষদের মধ্যে স্পার্ম কাউন্ট (Sperm Count) কমে যাওয়ার মতো ঘটনার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। বিজ্ঞানীদের ধারণা। স্পার্ম কাউন্ট, শুক্রাশয়ের ওজন (Weight of testicles) এবং Epididymis-এর সঙ্গে শুক্রাশয়ে মাইক্রোপ্লাস্টিকের (Microplastic Pollution on testicles) উপস্থিতির সম্পর্ক রয়েছে।

এই বিভিন্ন ধরনের পলিমার দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় জিনিস উৎপাদন করতে কাজে লাগে। প্লাস্টিক ব্য়াগ থেকে শুরু করে প্লাস্টিক বোতল তৈরিতে। জল সরবরাহের জন্য জলের পাইপ তৈরিতে, জল রাখার পাত্র থেকে শুরু করে আরও নানা কাজে ব্যবহার হয়ে থাকে। মাইক্রোপ্লাস্টিকের দূষণের কারণে প্রভাব পড়ে জমির ফসলেও। এই ধরনের প্লাস্টিক-দূষক নানা ধরনের রাসায়নিক ছাড়তে পারে যা ভয়ঙ্কর ক্ষতিকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।   

বিজ্ঞানীরা জানাচ্ছেন, খাদ্যদ্রব্যের (Oral Intake) মাধ্যমে, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এবং ত্বকের সংস্পর্শে মানবদেহে মাইক্রোপ্লাস্টিক ঢুকতে পারে। মাইক্রোপ্লাস্টিকের প্রভাবে অক্সিডেটিভ স্ট্রেস, ডিএনএ-এর ক্ষতি থেক শুরু করে দেহের নানা অঙ্গের সমস্যা তৈরি হতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: 'যত সন্ত্রাস করবেন, তত পদ্ম ফুটবে'- পুলিশ-হানার প্রসঙ্গ তুলে তোপ শাহের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget