এক্সপ্লোর

Massive Blue Hole: পৃথিবীর দ্বিতীয় গভীরতম ব্লু-হোলের খোঁজ মিলল মেক্সিকোয়, অজানা রহস্যের সন্ধান

Mexico Blue Hole: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ব্লু-হোলের সন্ধান পাওয়া গেল এবার। মেক্সিকোতে রয়েছে সেটি।

নয়া দিল্লি: মহাকাশ কিংবা বার্ড আই ভিউ-তে দেখলে মনে হবে যেন পৃথিবীর চোখ। অনন্য সুন্দর সে দৃশ্য। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ব্লু-হোলের সন্ধান পাওয়া গেল এবার। মেক্সিকোতে রয়েছে সেটি। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই ব্লু-হোল থেকেই হয়তো অজানা কোনও রহস্যর সন্ধান মিলতে পারে। 

গবেষকরা জানিয়েছেন, মেক্সিকোয় উদ্ধার হওয়া বিশালাকৃতির ব্লু হোলের গভীরতা ৯০০ ফুট। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের উপকূলের এই ব্লু হোলটিকে বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল বলে ধরা হচ্ছে। এটিকে ডুবো গুহা বলেও উল্লেখ করেছেন গবেষকরা। ৯০০ ফুট গভীর এই ব্লু হোলের ক্ষেত্রফল ১ লক্ষ ৪৭ হাজার বর্গফুট।

মেরিন সায়েন্স জার্নালে এই খবর ছাপা হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের কোস্টাল মেরিন সায়েন্টিস্ট ক্রিস্টোফার জি স্মিথ বলছেন, সমুদ্রের মাঝে বা কোনও দ্বীপের আশেপাশে দৈত্যাকার রন্ধ্রকে বলে ব্লু হোল। সমুদ্রের স্বাভাবিক গভীরতার চেয়ে এই ব্লু হোল গুলির গভীরতা অনেক বেশি হয়। বড়সড় গর্তের মতো আকারের এই সব ব্লু হোলের শেষ প্রান্ত পর্যন্ত সূর্যালোক পৌঁছয় না। ফলে এর গর্ভ অন্ধকার থাকে এবং তার জলকে দেখে মনে হয় অনেক বেশি গাঢ় নীল। এর ভেতরে অক্সিজেন পৌঁছয় না।

আরও পড়ুন, মহাকাশে তারার বিস্ফোরণ, ছুটে আসছে ক্ষতিকারক রশ্মি! পৃথিবীতে মারাত্মক প্রভাবের আশঙ্কা

বিজ্ঞানীরা জানান, নয়া আবিষ্কৃত এই ব্লু হোলটি চেতুমাল উপসাগরে অবস্থিত। বিশাল নীলকান্তমণিযুক্ত সিঙ্কহোলটি মূলত ২০২১ সালে আবিষ্কৃত হয়েছিল। সম্প্রতি বৈজ্ঞানিক জার্নাল ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্সে নথিভুক্ত করা হয়েছিল তা। সমুদ্রের তলদেশে খোদাই করা প্রাচীন চুনাপাথরের গুহাগুলি নীল।

উল্লেখ্য, ১৯৭১ সালে সমুদ্রের মাঝে বেলিজ সিটি এলাকায় এমন ব্লু হোলের খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। সমুদ্রের গাঢ় নীল জলের মধ্যে প্রবাল-শৈবাল দিয়ে ঘেরা সেই জায়গাটি দেখতে অনেকটা গর্তের মতো। ৪০০ ফুট গভীর সেই গর্তে অক্সিজেনের পরিবর্তে জলের মধ্যে ছিল হাইড্রোজেন সালফাইড। যে ডুবুরিরা রহস্য উদঘাটনে নেমেছিলেন তাঁরা কেউ ফিরে আসেননি। পরে তাঁদের মৃতেহ উদ্ধার হয় জলের তলা থেকে।                                                                         

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget