এক্সপ্লোর

Science News: জ্বালামুখের ভিতর পর পর বিস্ফোরণ, ফুঁসে উঠল মাউন্ট এতনা, ক্যামেরাবন্দি অগ্ন্যুৎপাতের মুহূর্ত

Mount Etna Erupts: ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট এতনা।

নয়াদিল্লি: তুষারের চাদর ভেদ করে উঠে এল আগুনের ফোয়ারা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। ইতালিতে আবারও ফুঁসে উঠল আগ্নেয়গিরি ‘এতনা’। প্রবল হাওয়ার দাপটে আগুন আরও আগ্রাসী আকার ধারণ করে। অনেক উঁচু পর্যন্ত ছিটকে বেরোতে শুরু করে লাভার ফোয়ার। ধোঁয়ার কুণ্ডলী ক্রমশ আকাশে উঠতে শুরু করে। (Mount Etna Erupts)

ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট এতনা। এই মুহূর্তে সেটির জ্বালামুখ থেকে বেরিয়ে আসছে লাভা, ছাই। মাউন্ট এতনার উত্তর-পূর্বের জ্বালামুখ Bocca Nuova ফের জেগে উঠেছে। সেখান থেকে লাভা, ছাই ছিটকে গিয়ে পড়েছে সিসিলির উপকূলীয় শহর তাওরমিনা এবং স্কি রিসর্ট পিয়ানো প্রোভেনজানায়। (Science News)

ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজি জানিয়েছে, শুক্রবার মাউন্ট এতনার জ্বালামুখ থেকে লাভা উদগীরণ শুরু হয়।  হাওয়ার দাপটে আগুনের ফোয়ারা আরও তীব্র আকার ধারণ করে। শুধু তাই নয়, Bocca Nuova জ্বালামুখের ভিতরে পর পর বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে দাবি ভলক্যানোলজিস্টদের। গরম পাথরের টুকরো ছিটকে উঠে যায় অনেক উচ্চতা পর্যন্ত। মাঝে কয়েক ঘণ্টা শান্ত ছিল মাউন্ট এতনা। কিন্তু শনিবার থেকে ফের লাভা উগরে দিতে শুরু করেছে।

ইতালির আঞ্চলিক নাগরিক সুরক্ষা সংস্থার তরফে সতর্কতা জারি করা হয়েছে। অগ্ন্যুৎপাতের জেরে ঝুঁকি বেড়ে গিয়েছে বলে জানানো হয়েছে সকলকে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে নিকটস্থ ফনতানারসা বিমানবন্দরে। কিছু বিমান দেরিতে উড়ছে বলেও জানা গিয়েছে। 

বিশেষজ্ঞদের ধারণা, শীঘ্রই লাভার ফোয়ারা বিরাট আকার ধারণ করবে। মাউন্ট এতনার উচ্চতা ৩ হাজার ৪০০ মিটার। সক্রিয় আগ্নেয়গিরি বলে সারাক্ষণই নজরদারি চলে সেটির উপর।  ঘন ঘন অগ্ন্যুৎপাত ঘটে বলে সেটির আকার এবং উচ্চতাও সদা পরিবর্তনশীল। বছরে বেশ কয়েক বার লাভা উগরে দেয় মাউন্ট এতনা। 

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও সামনে এসেছে। দেখা গিয়েছে, আগ্নেয়গিরি ফুঁসে উঠতেই প্রাণ হাতে করে পালাতে শুরু করেন আশেপাশে থাকা মানুষজন। এর আগে, ফেব্রুয়ারি মাসে যখন লাভা উগরে দিচ্ছিল মাউন্ট এতনা, সেই সময় পর্বতের একটি ঢাল, যেখানে স্কি করতে যেতেন পর্যটকরা, সেখানে একটি শৃঙ্গ গজিয়ে উঠেছে। ২০২১ সালে এতবার লাভা উগরে দেয় মাউন্ট এতনা যে, নিকটবর্তী বিমানবন্দর সাময়িক বন্ধ রাখতে হয়। ২০১৭ সালে সেখানে গিয়ে আহত হন সাত জন।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget