এক্সপ্লোর

NASA: পাহাড়ি এলাকাতেই গভীরতা ছিল অন্তত ৬৬ ফুট, খোঁজ মিলল ভিজে বালিয়াড়ির, মঙ্গলে একসময় ছিল নদী অববাহিকাও!

Space Science: নাসা-র দাবি, মঙ্গলের মাটিতে নদী ছিল বলে প্রমাণ পেয়েছে পারসিভারেন্স রোভার।

নয়দিল্লি: লালগ্রহের বুকে এবার ভিজে বালিয়াড়ির- চিহ্ন মিলল (Water on Mars)। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র পার্সিভারেন্স রোভার এবং চিনের ঝুরং  রোভার এই আবিষ্কার করেছে। তাতে মঙ্গলগ্রহের বুক চিরেও একসময় নদী বইত বলে নিশ্চিত বিজ্ঞানীরা (Space Science)। কোটি কোটি বছর আগে নয়, মাত্র ৪ লক্ষ বছর আগেও মঙ্গলের বুক চিরে নদী প্রবাহিত হত বলে দাবি বিজ্ঞানীদের (NASA)। 

নাসা-র দাবি, মঙ্গলের মাটিতে নদী ছিল বলে প্রমাণ পেয়েছে পারসিভারেন্স রোভার। জেজিরো গহ্বর দিয়েই বয়ে যেত নদী।  তার জলের প্রবাহও ছিল যথেষ্ট। পাহাড়ি এলাকায় নদীর গভীরতা ছিল অন্তত ৬৬ ফুট। তারই ছাপ রয়ে গিয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। এই আবিষ্কারের ফলে অন্য় গ্রহের ভূপৃষ্ঠ সম্পর্কেও বিশদ ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত সেটিকেই মঙ্গলের বৃহত্তম নদী বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা (Science News)।

তবে একটি মাত্র নদী নয়, মঙ্গলের বুকে একসময় নদী অববাহিকা ছিল বলেই মনে করছেন বিজ্ঞানীরা। জলপথে মঙ্গলের ভূখণ্ড সংযুক্ত ছিল বলে দাবি তাঁদের। আর সেই নদীপথের সংযোগস্থল জেজিরো গহ্বরই ছিল বলে মনে করা হচ্ছে। দু'বছর ধরে ওই জেজিরো গহ্বরেই গবেষণা চালাচ্ছে নাসা-র রোভার। সেখানে ৮২০ ফুট লম্বা পাললিক শিলারও হদিশ মিলেছে। তার গায়ে জলস্রোতের চিহ্ন মিলেছে। 

আরও পড়ুন: Space Science: জন্ম নিচ্ছে নয়া নক্ষত্র, অথচ শান্ত-স্থিতধী অবস্থান তার, ‘জেলিফিশ’ ছায়াপথের চোখ ধাঁধানো ছবি প্রকাশ করল নাসা

সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে নয়া এই আবিষ্কার বিশদে প্রকাশিত হয়েছে। ২০২১ সালে মে মাসে মঙ্গলের মাটি ছোঁয় চিনের ঝুরং। ধুলোর ঝড়ের মোকাবিলা করতে বেশ কিছু দিন সেটিকে কৃত্রিম উপায়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। কিন্তু তার পর আর নিদ্রাভঙ্গ করা যায়নি। ধুলো জমেই এমন অবস্থা হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

তার আগেই যদিও মঙ্গলের মাটিতে এককালে জলের অস্তিত্ব ছিল বলে ইঙ্গিত পেয়েছিল ঝুরং। বালিয়াড়ি থেকে একটি চাঙড় উদ্ধার হয়। তার উপর যে আবরণ তৈরি হয়েছিল, তা একমাত্র জল এবং খনিজের সংস্পর্শেই তৈরি হওয়া সম্ভব। বিজ্ঞানীদের ধারণা, কোনও কালে তুষারপাত হয়ে থাকবে সেখানে। তার ফলে জল জমে যায়। সেই ছাপ রয়ে গিয়েছে বালিয়াড়ির উপরও। সংঙ্কোচন এবং প্রসারণের ফলেই এমন ঘটেছে বলে দাবি।

ব্রাউন ইউনিভার্সিটির বিজ্ঞানী রাল্ফ মিলিকেন মঙ্গল গ্রহে নাসা-র কিউরিওসিটি অভিযানে শামিল। তিনি জানিয়েছেন, লালগ্রহের বুকে যে ধুলো রয়েছে, তা খনিজসমৃদ্ধ। .বাতাস থেকে শোষণ করতে পারে জলীয়বাষ্প। যুগ যুগ ধরে পরিবর্তনশীল আবহাওয়ার সংস্পর্শে এসেই বালিয়াড়ির উপর আস্তরণ গড়ে উঠেছে। শোষিত জলীয় বাষ্প আর জলের আকার ধারণ করতে পারেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget