এক্সপ্লোর

Mysterious Hole In Mars:মঙ্গলের গায়ের গর্ত কি নভোচরদের ভবিষ্যৎ আস্তানা? আশা বিজ্ঞানীদের

Science News:মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'-র উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তা থেকে বিজ্ঞানীরা জানাচ্ছেন, মঙ্গলের বিলুপ্ত এক আগ্নেয়গিরি লাগোয়া একটি অংশে গর্তটির খোঁজ মিলেছে।

কলকাতা: মঙ্গলের (Martian Hole) গায়ে গর্ত কীসের? মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'-র উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তা থেকে বিজ্ঞানীরা জানাচ্ছেন, মঙ্গলের বিলুপ্ত এক আগ্নেয়গিরি লাগোয়া একটি অংশে গর্তটির খোঁজ মিলেছে। আশার কথা হল, ভবিষ্যতে কখনও এই গর্ত মহাকাশচারীরদের আস্তানাও হয়ে উঠতে পারে। কাজেই, হেলাফেলার বিষয় নয় মোটেও।

বিশদ...
নাসার 'Mars Reconnaissance Orbiter'-র শক্তিশালী 'হাই-রেজোলিউশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট' ক্য়ামেরায় গর্তটির খুঁটিনাটি ধরা পড়েছে। আদতে, ২০২২ সালের ১৫ অগাস্টই এর খোঁজ পাওয়া গিয়েছিল। তবে নাসার শক্তিশালী ক্যামেরায় যে ভাবে গর্তের ছবি ধরা পড়েছে, তাতে আরও বেশি তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। অনেকটা লম্বাটে খাদের মতো আকার এটির। বর্তমানে বিলুপ্ত, 'আর্সিয়া মন্স' আগ্নেয়গিরির একেবারে লাগোয়া এলাকায় খোঁজ মেলে এটির। তবে এবার যা ধরা পড়েছে, তা দেখে বিজ্ঞানীদের আশা, নভোচরদের ভবিষ্যৎ আশ্রয় হয়ে উঠতে পারে মঙ্গলের এই গর্ত। বিজ্ঞানীদের মতে, মঙ্গল বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা। তায়, সর্বজনীন ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রও নেই। সব মিলিয়ে ফলে, পৃথিবী যে ভাবে তেজস্ক্রিয় বিকিরণের মোকাবিলা করে, সে ভাবে মঙ্গলগ্রহের পক্ষে  মোকাবিলা সম্ভব নয়। তাই মঙ্গলপৃষ্ঠে যে তেজস্ক্রিয় বিকিরণ পৌঁছয়, গড়ে তা পৃথিবীর নিরিখে ৪০-৫০ গুণ বেশি। সে দিক থেকে দেখলে এই গর্তটি নভোচরদের আস্তানা হওয়ার উপযুক্ত।
দ্বিতীয়ত, মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা, সে সম্পর্কেও এই গর্তগুলি দিশা দেখাতে পারে। বিজ্ঞানীদের অনেকের মতে, অতীতে হয়তো মঙ্গলগ্রহের বাসিন্দাদের জন্য 'সুরক্ষিত' আস্তানা ছিল এই গর্ত। ভাল করে পরীক্ষা-নিরীক্ষা করলে সেই প্রমাণ মিলতে পারে এখান থেকে, মনে করছেন বিজ্ঞানীরা। তবে যে ভাবে আগ্নেয়গিরির এক দিকে এই গর্তের হদিস পাওয়া গিয়েছে, তা থেকে বিজ্ঞানীরা নিশ্চিত আগ্নেয়গিরির সঙ্গে এই গর্তের নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। র্জ্যোতিপদার্থবির্জ্ঞানীদের মতে, বহু সময় দেখা যায় আগ্নেয়গিরির লাভা উদগীরণ মাটির তলা দিয়ে এসে অন্য খাতে বয়ে যাচ্ছে। পরে যখন আগ্নেয়গিরিটি বিলুপ্ত হয়ে যায়, তখন সেই খাত-ও খালি হয়ে পড়ে। কিন্তু মাটির তলায় বড়সড়, খালি টিউব রেখে যায়। শুধু মঙ্গল নয়, চাঁদ এবং পৃথিবীতেও আমরা এই ধরনের টিউব দেখতে পাই।

আর যা...
এই গর্ত ঠিক কতটা গভীর, তা নিয়ে এখনও রহস্য রয়েছে। এটাও স্পষ্ট নয় যে, এই ধরনের গর্তগুলির আর একটা মুখ বড়সড় কোনও গুহায় রয়েছে কিনা। যদি এরকম হয়, তা হলে মঙ্গলে মহাকাশচারীদের নিয়ে অবতরণের আদর্শ জায়গা হতে পারে এটি, বলছেন বিজ্ঞানীরা। 

আরও পড়ুন:প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ, অসাধ্যসাধন করল জাপান, এবছরই উড়ান

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget